ভারতের ইতিহাসের বিখ্যাত ব্যাক্তিদের উপাধি ও আসল নাম ঃ –
RRB Group D , WBCS , IPS , IAS , PSC , SSC , CGL exam preparation
সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি কিছু সাধারন প্রশ্ন আসে । তার মধ্যে অন্যতম হল ভারতের ইতিহাসের বিখ্যাত ব্যাক্তিদের উপাধি ও আসল নাম । আর তাই আপনাদের জন্য নিয়ে এলাম , ভারতের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপাধি । এবং তাদের আসল নাম । যা আপনাদের সামনে আগত পরীক্ষাগুলিতে খুব সাহায্য করবে । তাই আর দেরি না করে এক্ষুনি ঝালাই করে নেন বিষয়টি । আমাদের ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য মুলক পোস্ট দেওয়া হয় । তাই প্রতিদিন ভিজিট করতে ভুলবেন না ।
নিচে ছকের সাহায্যে ভারতের ইতিহাসের বিখ্যাত ব্যাক্তিদের উপাধি ও আসল নাম দেওয়া হল । যা আপনাদের সহজে মনে রাখার সহায়ক হবে । কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই প্রয়াস কেমন লাগছে । কোন বিষয়ক পোস্ট আরও বেশি বেশি করে চান –
| ক্রমিক নং | উপাধি | আসল নাম |
| ১ | ভারতের রক্ষাকর্তা | স্কন্দগুপ্ত |
| ২ | অমিত্রঘাত , শ্রেনিক | বিম্বিসার |
| ৩ | গোব্রাহ্মন প্রজাপালক , ছত্রপতি | শিবাজি |
| ৪ | চন্ডাশক , দেবানাং প্রিয়দর্শী | অশোক |
| ৫ | গঙ্গাইকোণ্ড , পরাকেশরী , যুদ্ধমল্ল | প্রথম রাজেন্দ্র চোল |
| ৬ | বাংলাদেশের আকবর | হুসেন শাহ |
| ৭ | আলমগির বাদশা গাজি , আলমগির , জিন্দাপির | ঔরংজেব |
| ৮ | পরাক্রমাঙ্ক , লিচ্ছবি , দৌহিত্র, কবিরাজ , ভারতের নেপোলিয়ন , অশ্বমেধ পরাক্রম | সমুদ্রগুপ্ত |
| ৯ | প্রিন্স অফ বিল্ডার্স | শাহজাহান |
| ১০ | দ্বিতীয় আলেকজান্ডার | আলাউদ্দিন খিলজি |
| ১১ | বিক্রমশীল , পরম ভট্টারক , উত্তরপথস্বামী | ধর্মপাল |
| ১২ | পরমেশ্বর , পৃথিবীবল্লভ | দ্বিতীয় পুলকেশী |
| ১৩ | পাঞ্জাব কেশরী | রঞ্জিত সিং |
| ১৪ | সুলতানি যুগের আকবর | ফিরোজ শাহ তুঘলক |
| ১৫ | কাশ্মীরের আকবর | জয়নাল আবেদিন |
| ১৬ | হিন্দুস্থানের তোতাপাখি | আমির খসরু |
| ১৭ | দ্বিতীয় অশোক | কনিস্ক |
| ১৮ | মহেশ্বর | বিম কদফিসিস বা দ্বিতীয় কদফিসিস |
| ১৯ | মহারাজাধিরাজ | চন্দ্রগুপ্ত মৌর্য |
| ২০ | সাহসাঙ্ক , শকারি , বিক্রমাদিত্য , পরম ভাগবত | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
| ২১ | বাতাপিকোন্ড | প্রথম নরসিংহ বর্মণ |
| ২২ | দ্বিতীয় পরশুরাম | মহাপদ্মনন্দ |
| ২৩ | শিলাদিত্য , সকল উত্তর পথনাথ | হর্ষবর্ধন |
| ২৪ | কুনিক | অজাতশত্রু |
| ২৫ | সফদরজঙ্গ | আবুল মনসুর খাঁ |
| ২৬ | ভারতের মেকিয়াভেলি | নানা ফড়নবিশ |
| ২৭ | নরেন্দ্রগুপ্ত , নরেন্দ্রাদিত্য | শশাঙ্ক |
| ২৮ | গৌড়েশ্বর , অরিরাজ-মর্দন-শঙ্কর , পরম বৈষ্ণব | লক্ষণ সেন |
#
ভারতের ইতিহাসের বিখ্যাত ব্যাক্তিদের উপাধি ও আসল নাম



