Angawadi Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Whatsapp চ্যানেল | Join Now |
| আমাদের Facebook চ্যানেল | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
Angawadi Recruitment 2024
কোচবিহার জেলার শীতলকুচি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে । আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । যোগ্যতা বয়স বেতন সহ সমস্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল ।
বিজ্ঞপ্তি নাম্বার – 251/ICDS/SLK Date: – 11/07/2024
পদের নাম –
অঙ্গনওয়াড়ি কর্মী (Angawadi Worker)
শূন্যপদ –
এই পদের মোট শূন্যপদ ১৪ টি ।
শিক্ষগত ও অন্যান্য যোগ্যতা –
১) এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ।
২) প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ICDS প্রোজেক্ট এলাকার বাসিন্দা হতে হবে ।
এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া হল ।
আরও পড়ুন – জেলা ম্যাজিস্ট্রেটের তরফে চাইল্ড হেল্পলাইন সার্ভিসে কর্মী নিয়োগ
বয়স –
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ – ৩৫ বছরের মধ্যে । প্রার্থীদের বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৪ তারিখ অনুসারে ।
পদের নাম –
অঙ্গনওয়াড়ি সহায়িকা (Angawadi Helper)
শূন্যপদ –
বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন করা হবে । গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শূন্যপদ জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ।
শিক্ষগত ও অন্যান্য যোগ্যতা –
১) এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ।
২) প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে ।
এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া হল ।
বয়স –
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ – ৩৫ বছরের মধ্যে । প্রার্থীদের বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৪ তারিখ অনুসারে ।
আরও পড়ুন – রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি –
উপরিউক্ত দুটি পদের ক্ষেত্রেই প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে । মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে । লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের আসল নিয়ে যেতে হবে । নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল ।
| বিষয় | নাম্বার |
| লিখিত পরীক্ষা | ৯০ |
| মৌখিক পরীক্ষা | ১০ |
| মোট নাম্বার | ১০০ |
গুরুত্বপূর্ণ তারিখ –
১) প্রার্থীরা ই – অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ১৪/০৮/২০২৪ তারিখ থেকে ২৩/০৮/২০২৪ তারিখ পর্যন্ত ।
২) অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে লিখিত পরীক্ষার সাম্ভাব্য তারিখ ০৭/০৯/২০২৪ ।
৩) অঙ্গনওয়াড়ি কর্মী পদে লিখিত পরীক্ষার সাম্ভাব্য তারিখ ০৮/০৯/২০২৪ ।
আবেদন পদ্ধতি –
উপরিউক্ত দুটি পদেই আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন ।
১) প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংকে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে ।
২) পূরণ করা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে ।
আরও পড়ুন – রাজ্যের এই জেলায় আশাকর্মী নিয়োগ
৩) আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে ।
৪) প্রার্থীদের অনলাইন আবেদনের সময় সরকারি আইডি কার্ডের নাম্বার (প্যান কার্ড / আধার কার্ড/ ভোটার কার্ড) প্রদান করতে হবে ।
৫) ভবিষ্যতে রেফারেন্সের জন্য প্রার্থীদের আবেদনপত্রের প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া হল ।
আবেদনের সময়সীমা –
প্রার্থীদের অনলাইন আবেদন সম্পূর্ণ এবং আবেদনপত্রের হার্ড কপি সহ সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে ০৫/০৮/২০২৪ তারিখের মধ্যে । ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা –
Office of the CDPO,
Sitalkuchi ICDS Project
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
| আবেদনের শেষ তারিখ | 05/08/2024 |
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| অনলাইন আবেদন | Apply Now |
| আমাদের Whatsapp চ্যানেল | Join Now |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Facebook চ্যানেল | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
বি.দ্র – উপরের আর্টিকেলে শুধুমাত্র তথ্য সরবরাহ করা হয়েছে । চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে সঠিক এবং লেটেস্ট তথ্যের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
- Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance



