
Asha Karmee Recruitment 2023 : আবার নতুন করে ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । এই সুযোগ মিস করবেন না ।
অর্থনৈতিকভাবে যদি মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে সমাজের সার্বিক আর্থিক উন্নয়ন সম্ভব। পুরনো বস্তাপচা ধ্যান-ধারণাকে দূরে সরিয়ে রেখে বর্তমানে বহু মহিলাই সরকারি, বেসরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন ছোটখাট ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হয়েছেন। পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলছেন মহিলারা।
Join Our Whatsapp Group – Click Here
কোনো অংশেই তারা পিছিয়ে যান না। আর এই মনোভাব যদি সমগ্র মহিলাদের মধ্যে তৈরি হয়, তবেই পরিবারের সঙ্গে সমাজেরও সার্বিক উন্নয়ন সম্ভব হয়। আর সেই কারণেই দেশ এবং রাজ্যের সরকার মহিলাদের জন্য শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্ম জগৎ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে সহযোগিতা করছে।
রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যেমন আর্থিক ভাবে ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কিছুটা হলেও সহযোগিতা করা হচ্ছে। ঠিক তেমনি গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে, মহিলাদের একেবারে নামমাত্র সুদে ঋণ প্রদান করে ব্যবসায় সহযোগিতা করা থেকে শুরু করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এছাড়া পঞ্চায়েত, ব্লক এবং জেলাস্তরে বিভিন্ন প্রকল্পভিত্তিক মহিলা কর্মী নিয়োগের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ Ration Card Category Change Online : আপনার APL রেশন কার্ডকে BPL করুন এবার বাড়িতে বসেই । দেখে নিন পদ্ধতি !
পাশাপাশি, একেবারে যারা গৃহবধূ, কেউ হয়তো কোনো কাজের সঙ্গে জড়িত আছেন, আবার কেউ হয়তো নিতান্তই আটপৌরে গৃহবধূ, তাদের প্রত্যেককে মাসে লক্ষীর ভান্ডার এর মতো প্রকল্পের মাধ্যমে একটা ন্যূনতম ভাতার ব্যবস্থা করা হয়েছে। ফলে এটা স্পষ্ট, মহিলারা আর্থিক দিক থেকে স্বনির্ভর হলে তবেই সমাজের উন্নয়ন হবে। এই প্রতিবেদনে তাই শুধুমাত্র মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি বিষয়ে জানানো হবে।
বিভিন্ন ব্লকের অধীনে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আশা কর্মী পদে নিয়োগ করা হবে। কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।১৩- ০১- ২০২৩ তারিখ থেকে এর মধ্যেই অফলাইনে আশা কর্মী পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক, ASHA Karmi Recruitment 2023 এর পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত।
১. বিজ্ঞপ্তি নাম্বার –
HFW/NRHM-20/2OO6lPart-ll/1631 dated 27/06/2022
২. পদের নাম-
আশা কর্মী (Accredited Social Health Activist)
৩. মোট শূন্যপদ-
ব্লক ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে ছকের সাহায্যে দেওয়া হয়েছে ।
৪.বয়সসীমা –
আবেদনকারী মহিলার বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব হবে ০১-০১-২০২৩ তারিখের উপর ভিত্তি করে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST আবেদনকারীরা ২২ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
৫. আশা কর্মী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-
কেবলমাত্র বিবাহিতা , বিধবা বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য ।
মাধ্যমিক উত্তীর্ণ অথবা অনুর্ত্তীর্ন সকলেই আবেদনের যোগ্য ।
Join Our Whatsapp Group – Click Here
স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে বাড়তি সুবিধা পাবেন ।
তপশিলি জাতি /উপজাতি অধ্যুষিত এলাকায় তপসিলি জাতি /উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে । যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি/উপজাতি প্রার্থী না পাওয়া গেলেই তবেই অন্যান্য জাতির যোগ্যতা সম্পন্ন আবেদনকারী নিয়োগের জন বিবেচনাধীন হবেন ।
৬.মাসিক বেতন –
সরকারি নিয়ম অনুসারে প্রতিমাসে বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।
৭.আশা কর্মী পদে আবেদনের সময়সীমা-
আবেদন শুরু হয়েছে ১৩- ০১- ২০২৩ তারিখ থেকে চলবে ৩১-০১-২০২৩ তারিখ পর্যন্ত।
৮.কিভাবে আশাকর্মী নিয়োগ করা হবে-
কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
৯.কিভাবে আবেদন করবেন-
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নিচে আবেদন পত্রের নমুনা সরাসরি ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল ।
এরপরে আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নোটিশে যে সমস্ত ডকুমেন্টসগুলো উল্লেখ করা রয়েছে সেগুলি যোগ করতে হবে।
আরও পড়ুনঃ Ration Dealership Application Invited : রেশন ডিলার হতে চান ? যোগ্যতা মাধ্যমিক । সরকারের তরফে দেওয়া হচ্ছে এই সুবর্ণ সুযোগ ।
তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় হাতে হাতে ড্রপ বাক্সে জমা দিতে হবে অথবা ডাক যোগে প্রেরন করতে হবে ।
১০.আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা এবং সময়-
যে যে ব্লকে নিয়োগ হচ্ছে আবেদনকারীর নিজের ব্লক অফিসের ড্রপবক্সে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ছুটির দিন বাদে ১১ টা থেকে ৪টের মধ্যে।
১১. আবেদন পত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দেবেন –
নিম্নলিখিত ডকুমেন্ট গুলো আবেদন পত্রের সঙ্গে যোগ করে দেবেন । যথা –
ক. বিবাহিত হলে বিবাহের রেজিস্ট্রেশন অথবা স্বামীর নাম বহনকারী নিজস্ব কোন সরকারি প্রমান পত্র যেমন – ভোটার কার্ড , রেশন কার্ড , আধার কার্ড ইত্যাদি ।
খ. বিবাহ বিচ্ছিন্না হলে তার আইনি প্রমাণ পত্র ।
গ. বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড এর স্বপ্রত্যয়িত জেরক্স কপি ।
Join Our Whatsapp Group – Click Here
ঘ. শিক্ষাগত যোগ্যতার প্রমান স্বরুপ মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স ।
ঙ. নিজের এবং স্বামীর স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের উভয় পিঠের জেরক্স ।
চ. উপযুক্ত কতৃপক্ষের দ্বারা প্রদত্ত জাতি শংসা পত্র (শুধুমাত্র তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য ।)
ছ. স্বনির্ভর দলের সদস্য , লিঙ্ক অয়ার্কার , ট্রেনিং প্রাপ্ত ধাই হলে তার উপযুক্ত প্রমানপত্রের জেরক্স ।
জ. উপরোক্ত ডকুমেন্টের সঙ্গে ২২ টাকার ডাকটিকিট লাগানো একটি অফিস খামে নিজের ঠিকানা লিখে দরখাস্তের খামের মধ্যে ভরে দেবেন ।
১২. শূন্যপদের বিস্তারিত তথ্য –
তো চলুন এবার আশাকর্মী নিয়োগের শূন্য পদ সম্পর্কে জেনে নেওয়া যাক । নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলার বিনপূর -১ , বিনপূর ২ এবং ঝাড়গ্রাম সদর এই তিনটি ব্লকের বেশ কিছু পঞ্চায়েতে । নিচে সেই তথ্য ছকের সাহায্যে সংক্ষেপে তূলে ধরা হল । বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল শূন্যপদের নোটিফিকেশন দেখুন –
বিনপুর ১ ব্লক –
| ব্লকের নাম | গ্রাম পঞ্চায়েতের নাম | শূন্যপদের সংখ্যা |
| বিনপূর ১ | বেলাটিকরি ( রসিকপূর ) | ১ |
| বিনপূর ১ | বেলাটিকরি ( জামদা ) | ১ |
| বিনপূর ১ | লাল্গড় (লালগড়) | ১ |
| বিনপূর ১ | সিজুয়া (ধরমপূর) | ১ |
| বিনপূর ১ | নেপুরা ( বাহাদুরপুর ) | ১ |
বিনপুর ২ ব্লক –
| ব্লকের নাম | গ্রাম পঞ্চায়েতের নাম | শূন্যপদের সংখ্যা |
| বিনপূর ২ | বাশপাহাড়ি (চিরুমারা) | ১ |
| বিনপূর ২ | সন্ধাপাড়া ( কাশিডাঙ্গা ) | ১ |
| বিনপূর ২ | বেলপাহাড়ি (বামুনডিহা) | ১ |
| বিনপূর ২ | সিলদা | ১ |
| বিনপূর ২ | ভেলাইডিহা | ১ |
| বিনপূর ২ | আরগোদা | ১ |
| বিনপূর ২ | কানকো (চান্দাবিলা) | ১ |
| বিনপূর ২ | কানকো (ধরমপূর) | ১ |
Join Our Whatsapp Group – Click Here
ঝাড়গ্রাম সদর –
| ব্লকের নাম | গ্রাম পঞ্চায়েতের নাম | শূন্যপদের সংখ্যা |
| ঝাড়গ্রাম সদর | রাধানগর | ৩ |
| ঝাড়গ্রাম সদর | বাঁধগড়া | ১ |
| ঝাড়গ্রাম সদর | শালবনি | ১ |
| ঝাড়গ্রাম সদর | আগুইবনি | ১ |
| ঝাড়গ্রাম সদর | চুবকা | ১ |
আশা কর্মী নিয়োগের অফিসিয়াল তথ্য ( Asha Karmee Recruitment 2023)-
আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
অফিসিয়াল আবেদনপত্রের নমুনা – CLICK TO DOWNLOAD
অফিসিয়াল নোটিফিকেশন – CLICK TO DOWNLOAD
অফিসিয়াল ঘোষিত শূন্যপদ – CLICK TO DOWNLOAD
শিক্ষা , চাকরি , ব্যবসা , প্রকল্প , ব্যাঙ্ক , রেল তথা রাজ্য এবং দেশের TRENDING খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । জয়েন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
Join Our Whatsapp Group – Click Here
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


