DMCA.com Protection Status

Join Whatsapp Group

Asha Karmee Recruitment 2024 : রাজ্যের এই জেলায় আশাকর্মী নিয়োগ

Spread the love
 
 
Asha Karmee Recruitment 2024
Asha Karmee Recruitment 2024

Asha Karmee Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।

আমরা আপনাদের কাছে যেকোনো জেলার চাকরির খবর তুলে ধরার চেষ্টা করি । আজও সেরকমই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি । এর আগে বহুবার আমরা আশা কর্মী নিয়োগের খবর পৌঁছে দিয়েছি আপনাদের কাছে । আজও একটি নতুন জেলার আশা কর্মী নিয়োগের খবর নিয়ে চলে এসেছি । হাওড়া জেলার সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে । তো চলুন এবার দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার, বয়স, শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য । 

আশা কর্মী (Accredited Social Health Activist)

এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যেসব যোগ্যতা লাগবে তার সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হল । যথা –  

১. এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিকে ফেল করলেও তার এই পদের জন্য আবেদন করা যাবে ।

২. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে ।

৩. এই পদের জন্য শুধুমাত্র বিবাহিতা, বিধবা, আদালতকর্তৃক ডিক্রিমুলে বিবাহ বিচ্ছিনা মহিলারাই আবেদন করতে পারবেন ।  

৪. এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে ।

৫. এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।

৬. গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষন প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগন সংশ্লিষ্ট শংসাপত্র থাকলে সেই সমস্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া হবে ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে । প্রার্থীর বয়সের হিসাব করা হবে ১০/০১/২০২৪ তারিখ অনুসারে । ST, SC প্রার্থীদের বয়সের ছাড় থাকবে । ST, SC প্রার্থীদের ক্ষেত্রে ২২ – ৪০ বছর বয়স হলেই প্রযোজ্য হবে ।

এই বিজ্ঞপ্তিতে মাসিক বেতনের উল্লেখ করা নেই । সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে ।

বিজ্ঞপ্তিতে নিয়োগ পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া নেই । সাধারণ ভাবে নিম্ন বর্ণিত পদ্ধতিতে আশাকর্মী নিয়োগ হয়ে থাকে । প্রার্থী নির্বাচন হয়ে থাকে সাধারণ ভাবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে । সেক্ষেত্রে নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল ।

আশাকর্মী পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । নিচে আবেদন পদ্ধতি সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হল । যথা –

১. এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে । আপনাদের সুবিধার্থে আবেদনপত্র ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল ।

২.  ডাউনলোড করা আবেদনপত্রটি সমস্ত তথ্য প্রদান করে পূরণ করতে হবে ।

৩.  আবেদনপত্রের সাথে কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টের স্বপত্যয়িত কপি যুক্ত করতে হবে । কোন কোন ডকুমেন্ট লাগবে তার তথ্য নিচে দেওয়া হল ।

৪. নিয়োগের পূর্বে নিচে উল্লেখিত ডকুমেন্ট গুলির আসল কপি গুলিও দেখাতে হবে ।

৫. পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে । আবেদনপত্র জমা করার তারিখ, সময় এবং ঠিকানা নিচে দেওয়া হল ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দিতে হবে এবং নিয়োগের পূর্বে সমস্ত ডকুমেন্টের আসল দেখাতে হবে । যথা –

১) জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ।

২) এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড / রেশন কার্ড ।

৩) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৪) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যা / লিংক ওয়ার্কার / প্রশিক্ষণ প্রাপ্ত দাই (প্রযোজ্য ক্ষেত্রে)

৫) প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো

আবেদনপত্র জমা করতে হবে ৩১/০৭/২০২৪ তারিখ বিকেল টার মধ্যে । ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন ।

সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বি.ডি.ও অফিস) ।

ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যপদের তালিকা বিজ্ঞপ্তির নিচে সংযোজনী – ২ তে দেওয়া আছে ।        

  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading