
Asha Karmi Apply : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে আরও একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।
আমরা প্রতিটি জেলার আশা কর্মী নিয়োগের খবর সব থেকে আগে আপনাদের সামনে তূলে ধরি । আজও নতুন একটি জেলার বিজ্ঞপ্তি নিয়ে হলাম । মহিলা চাকরি প্রার্থীদের কাছে এটি একটি বিরাট সুযোগ নিজের গ্রামের চাকরি পাওয়ার । তাই দেরি না করে এই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য নীচে পড়ে নিন । তো চলুন এবার দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য ।
Asha Karmi Apply
বিজ্ঞপ্তি নাম্বার – ১০৬৫/কে.এম.পি – ১
পদের নাম-
আশা কর্মী (Accredited Social Health Activist)
বয়সসীমা –
প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে । তবে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের বয়সসীমা রয়েছে ।
আরও পড়ুন : আশা কর্মী নিয়োগের কল লেটার ডাউনলোড করুন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –
১. কেবলমাত্র বিবাহিতা , বিধবা বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের করতে পারবেন ।
২. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যারা ফেল করেছেন তারাও আবেদনের যোগ্য ।
৩. কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবেন । অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য কোন বাড়তি সুবিধা পাবেন না ।
৪. প্রার্থী যদি স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে অগ্রাধিকার দেওয়া হবে ।
৫. যেখানে তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।
৬. আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে । স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমান পত্র দেখাতে হবে । বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
মাসিক বেতন –
সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।
আরও পড়ুন : এই জেলায় আশা কর্মী নিয়োগ
আশাকর্মী নিয়োগ পদ্ধতি ( Asha Karmi Apply )–
আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হয় না । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে ।যদিও বর্তমান বিজ্ঞপ্তিটিতে নিয়োগের পদ্ধতি উল্লেখ নেই, তা পুরাতন বিজ্ঞপ্তি বলা যায় মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়ে থাকে । সেক্ষেত্রে নিচের ছক অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। যদিও এক্ষেত্রে কিভাবে প্রার্থী বাছাই হবে তা সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কতৃপক্ষ । যথা –
| বিষয় | নম্বর ( শতাংশের হিসেবে) |
| মাধ্যমিকে পাপ্ত নম্বর | ৯০ % ওয়েটেজ |
| ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর | ১০% ওয়েটেজ |
| মোট | ১০০% |
আবেদন পদ্ধতি ( Asha Karmi Apply ) –
চলুন এবার আবেদন পদ্ধতি সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক । আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন ।আবেদন পত্রটি অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নং পেজে পাবেন । আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক দেওয়া হল ।
২. এবার আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করুন । উপযুক্ত জায়গায় নিজের নাম , ঠিকানা সহ অন্যান্য সকল তথ্য প্রদান করুন ।
৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করুন এবং ছবি সাটিয়ে দিন । পিন , স্টেপল বা সেলাই করবেন না ।
৪. এবার দরখাস্তের সাথে প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত নথিগুলি যুক্ত করুন । কোন কোন নথির কপি জমা করতে হবে তার তথ্য নীচে দেওয়া হল ।
৫. দরখাস্তের সাথে নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সাঁটানো একটি খাম সংযুক্ত করুন।
৫. এবার দরখাস্তের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি মুখবন্ধ খামে ভরে দিন ।
৬. এবার সেটিকে নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখের পূর্বে নির্দিষ্ট ঠিকানায় জমা করুন । নীচে কোন ঠিকানায় আবেদন পত্র জমা করবেন তার তথ্য দেওয়া হল ।
আরও পড়ুন : এয়ারটেল কোম্পানিতে চাকরির সুযোগ
দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা করবেন ?
নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দেবেন । উক্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউয়ের পূর্বে যাচাই করা হবে । যথা –
১. জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ।
২. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হওয়ার মার্কশিট
৩. এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র (EPIC) / রেশন কার্ড ।
৪. উপযুক্ত কতৃপক্ষের দেওয়া জাতিগত প্রমান পত্র (কেবলমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য )
৫. প্রার্থীর স্বাক্ষর সম্বলিত দুই কপি পাসপোর্ট সাইজ ফটো ।
৬. উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠী ভুক্ত সদস্যা / প্রশিক্ষণ প্রাপ্ত ধাই / লিঙ্ক ওয়ার্কার সংক্রান্ত প্রমান পত্র । (যদি থাকে )
৭. নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সাঁটানো একটি খাম
৮. উপযুক্ত কতৃপক্ষ কতৃক স্বীকৃত বিবাহ বিচ্ছিন্না মহিলা হওয়ার প্রমান পত্র ।
৯. বিবাহিত মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমানপত্র । এবং বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমান পত্র দাখিল করতে হবে ।
শূন্যপদ ( Asha Karmi Vacancy ) –
| ব্লক | গ্রাম পঞ্চায়েত | উপ-স্বাস্থ্য কেন্র | গ্রাম | সংসদ | শূন্যপদ | সংরক্ষনের ধরন |
| করিমপুর-১ | করিমপুর-১ | বাজিতপুর | গাবরুডাঙ্গা (বাজিতপুর) | করিমপুর-১ (IV) | ১ | সাধারণ |
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা –
নিচের ঠিকানায় আবেদন পত্র জমা করবেন । যথা-
সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ
করিমপূর ১ নং সমষ্টি উন্নয়ন করণ
গ্রাম – শিকারপুর , পোস্ট – শিকারপুর
থানা – মুরুটিয়া , জেলা – নদীয়া
পিন – ৭৪১১৫৮
আবেদনের সময়সীমা –
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ – ২৬/০৫/২০২৩ বিকেল ৩ টা পর্যন্ত (শনিবার , রবিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
| আবেদনের শেষ তারিখ | ২৬/০৫/২০২৩ |
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| আবেদনের পত্রের নমুনা | Download Now ( বিজ্ঞপ্তির ৩ নং পেজ দেখুন ) |
| শূন্যপদের তথ্য | Download Now ( বিজ্ঞপ্তির ১ নং পেজ দেখুন ) |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
Spread the loveHealth Depertment Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
Spread the loveSwachh Bharat Mission Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook … - ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
Spread the loveASHA Karmee Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ … - Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
Spread the loveData Manager Career 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
Spread the loveGroup D Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …


