DMCA.com Protection Status

Join Whatsapp Group

ASHA Karmi Bharti 2023 : এই জেলায় আশা কর্মী নিয়োগ

Spread the love
 
 
ASHA Karmi Bharti 2023

ASHA Karmi Bharti 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে আরও একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

রাজ্যের মহিলা চাকরি প্রার্থীরা যারা আশা কর্মী হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য বিরাট সুখবর । বন্ধুরা আজকের প্রতিবেদনে একটি নতুন জেলায় আশা কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য জানাবো । ইতিমধ্যে বেশকিছু জেলায় আশা কর্মী নিয়োগের তথ্য আমাদের কর্মসাথী পোর্টালের মাধ্যমে তূলে ধরা হয়েছে । আজ আরও একটি নতুন জেলার আশা কর্মী নিয়োগ সংক্রান্ত তথ্য তূলে ধরব । তো চলুন দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য ।

ASHA Karmi Bharti 2023

বিজ্ঞপ্তি নাম্বার –

এখানে তিনটি বিজ্ঞপ্তি নাম্বার উল্লেখ করা হল । যথা –

মেমো নং – ৮৩০ , ১৩৩ , ৯৩

পদের নাম-

আশা কর্মী (Accredited Social Health Activist)

বয়সসীমা –

প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে । তবে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের বয়সসীমা রয়েছে ।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –

নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –

১. কেবলমাত্র বিবাহিতা , বিধবা  বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের করতে পারবেন ।

২. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যারা ফেল করেছেন তারাও আবেদনের যোগ্য ।

৩. কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবেন । অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য কোন বাড়তি সুবিধা পাবেন না ।

৪. প্রার্থী যদি স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে অগ্রাধিকার দেওয়া হবে ।  

৫. যেখানে তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।

৬. যে নির্দিষ্ট এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে । স্থায়ী বাসিন্দার প্রমান হিসেবে তার EPIC অথবা রেশন কার্ডের স্বপ্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে ।

আরও পড়ুন : এয়ারটেল কোম্পানিতে চাকরির সুযোগ

মাসিক বেতন –

সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।

আশাকর্মী নিয়োগ পদ্ধতি –

আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হয় না । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে ।যদিও বর্তমান বিজ্ঞপ্তিটিতে নিয়োগের পদ্ধতি উল্লেখ নেই, তা পুরাতন বিজ্ঞপ্তি বলা যায় মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়ে থাকে । সেক্ষেত্রে নিচের ছক অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। যদিও এক্ষেত্রে কিভাবে প্রার্থী বাছাই হবে তা সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কতৃপক্ষ । যথা –

বিষয়নম্বর ( শতাংশের হিসেবে)
মাধ্যমিকে পাপ্ত নম্বর৯০ % ওয়েটেজ
ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর১০% ওয়েটেজ
মোট১০০%

আবেদন পদ্ধতি ( ASHA Karmi Bharti 2023 ) –

চলুন এবার আবেদন পদ্ধতি সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক । আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে নিন । আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে বিভিন্ন ব্লক অনুসারে অফিসিয়াল আবেদন পত্রের নমুনাগুলি সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল । অফিসিয়াল নোটিফিকেশনের ৪ নং ও ৫ নং পেজ দেখুন । আবেদন পত্রের নমুনাটি পেয়ে যাবেন ।

২. এবার আবেদন পত্রের নমুনাটিকে প্রিন্ট করে নিয়ে যথাযথভাবে পূরণ করুন । নিজের নাম , পিতার নাম , স্বামীর নাম , পঞ্চায়েত , ব্লক তথা সম্পূর্ণ ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা , মোবাইল নাম্বার প্রভৃতি যা যা তথ্য চাওয়া হয়েছে তা সঠিকভাবে পূরণ করুন ।

৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করুন এবং ছবি সাটিয়ে দিন । ছবিটি আঠা দিয়ে সাটাবেন । পিন বা সেলাই করবেন না ।

৪. এবার দরখাস্তের সাথে প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত  নথিগুলি যুক্ত করুন । কোন কোন নথির কপি জমা করতে হবে তার তথ্য নীচে দেওয়া হল ।

৫. এবার দরখাস্তের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি মুখবন্ধ খামে ভরে দিন ।

৬. এবার সেটিকে যে এলাকার জন্য আবেদন করছেন সেই সংশ্লিষ্ট ব্লক অফিসের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করুন ।

আরও পড়ুন : বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা

দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা করবেন ?

নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দেবেন । উক্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউয়ের পূর্বে যাচাই করা হবে । যথা –

১. জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড । 

২. এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র (EPIC) ও রেশন কার্ড

৩. উপযুক্ত কতৃপক্ষের দেওয়ার জাতিগত প্রমান পত্র (তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে)।

৪. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিটের উভয় দিকের স্বপ্রত্যয়িত জেরক্স কপি  ।

৫. উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য / প্রশিক্ষণপ্রাপ্ত ধাই / লিঙ্ক ওয়ার্কার প্রমান পত্র (যদি থাকে)

৬. প্রার্থীর স্বাক্ষরসহ দু কপি পাস পোর্ট সাইজ ফটো ।

৭. বিবাহিতদের বিবাহের প্রমান পত্র স্বরুপ স্বামীর সঙ্গে লিঙ্কেজ আছে এমন তথ্য যুক্ত প্রমান পত্র আবেদন পত্রের সাথে দিতে হবে (ম্যারেজ সার্টিফিকেট /ভোটার কার্ড / আধার কার্ড) ।  

৮. বিধবার স্বামীর মৃত্যুর প্রমান পত্রের সাথে স্বামীর লিংকেজ আছে এমন তথ্য যুক্ত প্রমাণ পত্র আবেদন পত্রের সাথে দিতে হবে ।

৯. আদালত কতৃক ডিক্রিমূলে বিবাহবিচ্ছিন্না মহিলাদের আদালতের নির্দেশ পত্র আবেদন পত্রের সাথে দিতে হবে ।

আবেদনের সময়সীমা –  

আবেদন পত্র জমা নেওয়া হবে ০৪/০৫/২০২৩ থেকে ১৬/০৫/২০২৩ তারিখের মধ্যে শুধুমাত্র কর্মদিবসে ।

ইন্টারভিউয়ের তারিখ –

সমস্ত নথি যাচাইয়ের পর আগামী ২৪/০৫/২০২৩ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে । ইন্টারভিউ এবং অন্যান্য যাবতীয় তথ্য জানার জন্য সংশ্লিষ্ট ব্লক অফিস এবং অফিসিয়াল ওয়েবসাইট অনুসরন করুন ।

আরও পড়ুন :  ইন্টারভিউয়ের মাধ্যমে আশা কর্মী নিয়োগ

মোট শূন্যপদ –

রাজ্যের কোচবিহার জেলার নিম্নলিখিত ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । যথা –

১. মাথাভাঙ্গা ১ নং ব্লক

২. শীতলখুচি ব্লক

৩. কোচবিহার ১ নং ব্লক

উপরিউক্ত ব্লকগুলির গ্রামপঞ্চায়েত এবং উপ স্বাস্থ্যকেন্দ্র ভিত্তিক বিস্তারিত শূন্যপদের তথ্য দেখার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন । সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে । আপনাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডের সরাসরি লিঙ্ক নীচে দেওয়া হল । বিস্তারিত শূন্যপদের তথ্য অফিসিয়াল নোটিফিকেশনের ৩ নং এবং ৪ নং পেজ দেখুন ।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।

আবেদনের শেষ তারিখ১৬/০৫/২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি১. মাথাভাঙ্গা ১ নং ব্লক – Download Now
২. শীতলখুচি ব্লক – Download Now
৩. কোচবিহার ১ নং ব্লক – Download Now  
আবেদনের পত্রের নমুনা১. মাথাভাঙ্গা ১ নং ব্লক – Download Now
২. শীতলখুচি ব্লক – Download Now
৩. কোচবিহার ১ নং ব্লক – Download Now  
শূন্যপদের তথ্য১. মাথাভাঙ্গা ১ নং ব্লক – Download Now
২. শীতলখুচি ব্লক – Download Now
৩. কোচবিহার ১ নং ব্লক – Download Now  
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading