ASHA Karmi Recruitment 2023 Birbhum : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( ASHA Karmi Recruitment 2023 Birbhum )। আমরা আপনাদের সামনে শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা অন্য গুরুত্বপুর্ন ট্রেন্ডিং খবর নিয়ে আসি । আজ আপনাদের সামনে রাজ্যের ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে যথেষ্ট তৎপর । রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে তিনি সবসময় প্রচেষ্টা করে রাজ্যের জেলা ভিত্তিক বিভিন্ন অফিসে হামেশাই নিয়োগ করা হচ্ছে । আমাদের কর্মসাথী পোর্টালে সেইসকল খবর আমরা প্রকাশ করে থাকি ।
ASHA Karmi Recruitment 2023 Birbhum
আজ এই প্রতিবেদনে আপানাদের জানাবো রাজ্যের ব্লকভিত্তিক আশাকর্মী নিয়োগের খবর । প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন কোন কোন ব্লকে আশা কর্মী নিয়োগ হচ্ছে ? কারা আবেদন করতে পারবেন ? কি কি যোগ্যতা লাগবে ? কিভাবে আবেদন করবেন তথা অন্যান্য সকল তথ্য ।
বিজ্ঞপ্তি নাম্বার – 99-A/ASHA/CON
নিয়োগকারী সংস্থা –
রাজ্য মিশন অধিকর্তা
পদের নাম –
আশা কর্মী (Accredited Social Health Activist)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
১. কেবলমাত্র বিবাহিত /বিধবা / আদালত কতৃক ডিক্রিমূলে বিবাহবিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন ।
২. আবেদনকারীকে সংশ্লিষ্ট শূন্যপদের গ্রামের বাসিন্দা হতে হবে ।
৩. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । মাধ্যমিকে অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনের যোগ্য । উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । সেক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই নির্বাচন করা হবে ।উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তার জন্য বিশেষ সুবিধা পাওয়া যাবে না ।
৪. প্রার্থী যদি স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে বাড়তি সুবিধা পাবেন ।
বয়স –
বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । সেক্ষেত্রে বয়সের হিসাব করা হবে ০১/০৩/২০২৩ অনুসারে । তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
বেতন –
সরকারি নিয়ম অনুসারে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন ।
নিয়োগ পদ্ধতি –
নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে । আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে । সেখানে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে । আবেদনের সঙ্গে প্রদত্ত সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি ইন্টারভিউ স্থলে নিয়ে যেতে হবে । অযোগ্য প্রার্থীদের নাম এবং বাতিলের কারন সহ তালিকা সংশ্লিষ্ট ব্লক অফিসে এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রদর্শিত হবে । যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার , ইন্টারভিউয়ের স্থান , সময় ডাকযোগে জানিয়ে দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অফলাইনে । আবেদন করার ক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নমুনা আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন । আবেদন পত্রের নমুনাটি অফিসিয়াল বিজ্ঞাপনের ৪ নং পেজে দেওয়া রয়েছে । আপনাদের সুবিধার্থে নিচে আবেদন পত্রের ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
২. এবার আবেদন পত্রে নিজের নাম , ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যগুলি যথাযথ পুরন করে নিন ।
৩. আবেদন পত্রের যথাযথ জায়গায় ছবি সাঁটিয়ে দিন ।
৪. এবার আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জুড়ে দিন । আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে তা নিচে উল্লেখ করা হল ।
৫. তারপর পুরন করা আবেদন পত্র এবং অন্যান্য ডকুমেন্টগুলি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ব্লকের ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট করে দিন ।
৬. আপনার আবেদন পত্র অবশ্যই আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে পৌছাতে হবে ।
আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন ?
আবেদন পত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলির স্বপ্রত্যয়িত জেরক্স কপি জমা দেবেন । উক্ত ডকুমেন্টগুলির অরিজিনাল কপি ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে । যথা –
১. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম প্রমান পত্র ।
২. ভোটার কার্ড / রেশন কার্ড
৩. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট
৪. উপযুক্ত কতৃপক্ষের দেওয়া জাতিগত প্রমান পত্র । শুধুমাত্র তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য ।
৫. গ্রেড ১ , গ্রেড ২ স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কারের প্রমান পত্র ( যদি থাকে )
৬. প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি পাসপোর্ট কালার ফটোগ্রাফ । একটি আবেদন পত্রের নির্দিষ্ট জায়গায় সাঁটানো থাকবে। অন্যটি স্ব প্রত্যয়িত করে খামের মধ্যে ভরে দিতে হবে ।
৭. আবেদনকারীর নাম ঠিকানা উল্লেখিত ২২ টাকার ডাকটিকিট সাঁটানো খাম আবেদন পত্রের সাথে জুড়ে দিতে হবে ।
আবেদন পাঠানোর শেষ তারিখ –
মুখবন্ধ খামে আবেদন পত্রের সাথে উপরে উল্লেখিত ডকুমেন্টগুলি জুড়ে দিয়ে রেজিস্টার্ড পোস্ট এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্লক অফিসে পাঠাতে হবে আগামী ১২/০৪/২০২৩ তারিখের মধ্যে ।
শূন্যপদ –
রাজ্যের কোন কোন ব্লকে কত শূন্যপদ রয়েছে হবে তা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন । নিচে আপনাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি , আবেদন পত্রের নমুনা সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| আবেদনের শেষ তারিখ | ১২/০৪/২০২৩ |
| আবেদন পদ্ধতি | অফলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | CLICK HERE |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | CLICK TO DOWNLOAD |
| আবেদন পত্রের নমুনা | CLICK TO DOWNLOAD ( অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪ নং পেজ দেখুন ) |
| আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | JOIN NOW |
| আমাদের টেলিগ্রাম গ্রুপ | JOIN NOW |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …



