
Asha Karmi Recruitment Notice 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Asha Karmi Recruitment Notice 2023 ) । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ রাজ্যের অন্য একটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।
রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর । বন্ধুরা আজকের প্রতিবেদনে আরও একটি নতুন জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । তো চলুন দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্য ।
Asha Karmi Recruitment Notice 2023
বিজ্ঞপ্তি নাম্বার – 353/ASHA/MAL/23
পদের নাম-
আশা কর্মী (Accredited Social Health Activist)
বয়সসীমা –
৩০/০৩/২০২৩ অনুসারে আবেদনকারী মহিলার বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । তপশিলি জাতি/উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা হল ২২ বছর । জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হয়নি ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –
১. কেবলমাত্র বিবাহিতা , বিধবা বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য ।
২. মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । মাধ্যমিক পাশ অথবা ফেল সকল প্রার্থী আবেদনের যোগ্য ।
৩. কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । তবে সেখানেও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই নিয়োগের জন্য বিবেচনা করা হবে ।
৪. প্রার্থী যদি স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে বাড়তি সুবিধা পাবেন ।
৫. যেখানে তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।
৬. যে নির্দিষ্ট এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আরও পড়ুনঃ সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । বেতন ১১০০০ টাকা ।
মাসিক বেতন –
সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।
আশাকর্মী নিয়োগ পদ্ধতি –
কোনো লিখিত পরীক্ষা হবে না । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে । এক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে । নীচে ছকের সাহায্যে কোন ক্ষেত্রে কত নাম্বার রয়েছে তা দেখানো হল । যথা –
| বিষয় | নম্বর ( শতাংশের হিসেবে) |
| মাধ্যমিকে পাপ্ত নম্বর | ৯০ % ওয়েটেজ |
| ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর | ১০% ওয়েটেজ |
| মোট | ১০০% |
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান । সেখান থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে নিন । আপনাদের সুবিধার্থে আবেদন পত্রের নমুনা ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া হল ।
২. এবার আবেদন পত্রের নমুনাটিকে প্রিন্ট করে নিয়ে যথাযথভাবে পূরণ করুন ।
৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় ছবি সাটিয়ে দিন । ছবির উপর সই করবেন । সেই সই এর কিছু অংশ দরখাস্তের উপর এবং কিছু অংশ ছবির উপর থাকতে হবে।
৩. এবার দরখাস্তের সাথে প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত ডকুমেন্টগুলি জেরক্স জুড়ে দিন । কি কি ডকুমেন্ট লাগবে তার তথ্য নিচে দেওয়া হল ।
৪. দরখাস্তের সাথে ২৩ সেমি X ১০ সেমি মাপের একটি খাম জূড়ে দিন । সেই খামের উপর নিজের ঠিকানা লিখে এবং ২৫ টাকার পোস্টেজ স্ট্যাম্প যুক্ত করুন ।
৫. এবার দরখাস্তের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি খামে ভরে দিন । খামের উপর নিচের তথ্য গুলি অবশ্যই লিখে দেবেন । যথা –
Application in response to Advertisement Notice No : 353/ASHA/MAL/23 , Dated 17.03.2023
Name of the Candidate
Mobile No
Postal Address of the Applicant with PIN
৬. এবার দরখাস্তটিকে সংশ্লিষ্ট ব্লক অফিসে নির্দিষ্ট তারিখের পূর্বে জমা করুন ।
দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা করবেন ?
নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দেবেন । উক্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউয়ের অরিজিনাল কপি ভেরিফাই করা হবে । যথা –
১. স্থায়ী বাসিন্দার প্রমান পত্র ( ভোটার কার্ড )।
২. মাধ্যমিক মার্কশিট । মাধ্যমিকে ফেল করলেও তার মার্কশিট জমা করতে হবে ।
৩. বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের আডমিট কার্ড অথবা জন্ম প্রমান পত্র ।
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে )
৫. উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তার প্রমান পত্র (যদি থাকে)।
আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে আশা কর্মী নিয়োগ
৬. স্বনির্ভর দলের সদস্য / লিঙ্ক ওয়ার্কার / প্রশিক্ষণ প্রাপ্ত দাই এর প্রমাণ পত্র (যদি থাকে) ।
৭. বিবাহ / বিবাহ বিচ্ছিন্না / বিধবার প্রমাণ পত্র ।
৮. দু কপি পাসপোর্ট সাইজ ফটো । এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে এবং অন্য কপিটি দরখাস্তের সঙ্গে জূড়ে দিতে হবে।
৯. ২৩ সেমি X ১০ সেমি মাপের একটি নিজের নাম ঠিকানা লেখা এবং ২৫ টাকার পোস্টেজ স্ট্যাম্প জূড়ে দেওয়া একটি খাম ।
আবেদনের সময়সীমা –
আবেদনের সময় সীমা ৩০/০৩/২০২৩ তারিখ থেকে ১৩/০৪/২০২৩ তারিখ পর্যন্ত । দরখাস্ত জমা দেওয়ার সময় ছুটির দিন ব্যতীত সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত । দরখাস্ত জমা করবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে ।
মোট শূন্যপদ –
রাজ্যের জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে । ব্লক ভিত্তিক শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে শূন্যপদের লিস্ট ডাউনলোড করে নিন । আপনাদের সুবিধার্থে নীচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
| আবেদনের শেষ তারিখ | ১৩/০৪/২০২৩ তারিখ বিকাল ৫ টা |
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| আবেদনের পত্রের নমুনা | Download Now |
| শূন্যপদের তথ্য | Download Now |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


