DMCA.com Protection Status

Join Whatsapp Group

Asha Kormi Niyog 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আশা কর্মী নিয়োগ

Spread the love
 
 
Asha Kormi Niyog 2023
Asha Kormi Niyog 2023

Asha Kormi Niyog 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে আরও একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর । বন্ধুরা আজকের প্রতিবেদনে আরও একটি নতুন জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।সময় খুবই সীমিত , তাই ইচ্ছুক প্রার্থীরা দ্রুত আবেদন করুন । তো চলুন একঝলকে দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য ।

Asha Kormi Niyog 2023

বিজ্ঞপ্তি নাম্বার – 332/S Dt. 17/03/2023

পদের নাম-

আশা কর্মী (Accredited Social Health Activist)

বয়সসীমা –

আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০৩/২০২৩ অনুসারে । তপশিলি জাতি/উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সসীমার প্রমান পত্র হিসাবে মাধ্যমিক /সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড/জন্ম সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত প্রতিলিপি অবশ্যই জমা করতে হবে ।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –

নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –

১. কেবলমাত্র বিবাহিতা , বিধবা  বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য ।

২. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন ।

৩. কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবেন । অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য কোন বাড়তি সুবিধা পাবেন না ।

৪. প্রার্থী যদি স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে বাড়তি সুবিধা পাবেন ।

৫. যেখানে তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।

৬. যে নির্দিষ্ট এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে । এক্ষত্রে স্থায়ী বাসিন্দার প্রমান হিসেবে রেশন কার্ড / আধার কার্ড / এ গেজেটের অফিসারের প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে ।

আরও পড়ুনঃ জেলা ম্যাজিস্ট্রেট অফিসে মহিলা কর্মী নিয়োগ

মাসিক বেতন –

সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।

আশাকর্মী নিয়োগ পদ্ধতি –

আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হয় না । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে । যদিও বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই তা সত্বেও সাধারনভাবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়ে থাকে । সেক্ষেত্রে নীচে ছকের সাহায্যে কোন ক্ষেত্রে কত নাম্বার সাধারনভাবে থাকে সেটি দেখানো হল ।  যথা –

বিষয়নম্বর ( শতাংশের হিসেবে)
মাধ্যমিকে পাপ্ত নম্বর৯০ % ওয়েটেজ
ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর১০% ওয়েটেজ
মোট১০০%

যদিও উপরের তথ্যটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই । এই তথ্য পূর্ব বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে ।বর্তমান বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ পদ্ধতি সংশ্লিষ্ট কতৃপক্ষ শেষ সিদ্ধান্ত নেবেন ।

আবেদন পদ্ধতি ( Asha Kormi Niyog 2023 )–

চলুন এবার আবেদন পদ্ধতি সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক । আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে নিন । আপনাদের সুবিধার্থে নীচে অফিসিয়াল আবেদন পত্রের নমুনাটি ডাউনলোডের সরাসরি লিঙ্ক দেওয়া হল ।

২. এবার আবেদন পত্রের নমুনাটিকে প্রিন্ট করে নিয়ে যথাজথভাবে পূরণ করুন । নিজের নাম , পিতার নাম , পঞ্চায়েত , ব্লক তথা সম্পূর্ণ ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা , মোবাইল নাম্বার প্রভৃতি যা যা তথ্য চাওয়া হয়েছে তা সঠিকভাবে পূরণ করুন ।

৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করুন এবং ছবি সাটিয়ে দিন । ছবিটি আঠা দিয়ে সাটাবেন । পিন বা সেলাই করবেন না ।

৪. এবার দরখাস্তের সাথে প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত  নথিগুলি যুক্ত করুন । কোন কোন নথি প্রতিলিপি জমা করতে হবে তার তথ্য নীচে দেওয়া হল ।

৫. এবার ২২ টাকার ডাকটিকিট সহ একটি ডাকযোগের ঠিকানা লেখা খাম দরখাস্তের সঙ্গে যুক্ত করুন ।

৫. এবার দরখাস্তের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি খামে ভরে দিন । এবং সেটিকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা করুন ।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে জিও কোম্পানিতে চাকরির সুযোগ

দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা করবেন ?

নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দেবেন । উক্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউয়ের পূর্বে যাচাই করা হবে । যথা –

১. জন্ম তারিখের প্রমান পত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড /জন্ম সার্টিফিকেট ।

২. গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমান স্বরুপ ভোটার কার্ড/ রেশন কার্ড

৩. উপযুক্ত কত্রপক্ষের দেওয়া জাতিগত প্রমান পত্র ( যদি থাকে)।

৪. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট

৫. স্বনির্ভর দলের সদস্য / লিঙ্ক ওয়ার্কার / প্রশিক্ষণ প্রাপ্ত দাই এর প্রমাণ পত্র (যদি থাকে) ।

৫. প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ ফটো । এক কপি ফর্মে সাটাতে হবে অন্য কপিটি স্বপ্রত্যয়িত করে দরখাস্তের সাথে যুক্ত করবেন ।

৬. ২২ টাকার ডাক টিকিট সহ , নিজ নাম ও ডাকযোগের ঠিকানা লেখা খাম ।  

৭. বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্ব স্বাক্ষরিত হলফ নামা জমা করতে হবে ।

আবেদনের সময়সীমা –   

আবেদনের শেষ তারিখ আগামী ১৭/০৪/২০২৩ । উক্ত তারিখের মধ্যে আবেদন পত্র পৌছাতে হবে নচেৎ আবেদন পত্র বাতিল বলে গন্য করা হবে ।

মোট শূন্যপদ ( Asha Kormi Niyog 2023 )–

রাজ্যের বীরভূম জেলার সিউড়ি সদরের মোট চারটি ব্লকে এই নিয়োগ করা হবে । যথা –

১. খয়রাশোল ব্লক -৩

২. রাজনগর ব্লক – ১

৩. সিউড়ি ২ ব্লক – ২

৪. সাইথিয়া ব্লক – ১

ব্লকভিত্তিক শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল নোটিফিকেশনের ৫ নং পেজ দেখুন । সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে । আপনাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডের সরাসরি লিঙ্ক নীচে দেওয়া হল ।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।

আবেদনের শেষ তারিখ১৭/০৪/২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদনের পত্রের নমুনাDownload Now ( বিজ্ঞপ্তির ৪ নং পেজ দেখুন )
শূন্যপদের তথ্যDownload Now ( বিজ্ঞপ্তির ৫ নং পেজ দেখুন )
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading