
কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তরে চাকরি || যোগ্যতা মাধ্যমিক পাশ
Atomic Energy Department Recruitment : আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্ৰাফার গ্ৰেড-থ্রি পদে ৭২ জনকে নেবে কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তর। নিয়োগ করা হবে দপ্তরের অধীনস্থ ডিরেক্টোরেট অব পারচেজ অ্যান্ড স্টোর্সের বিভিন্ন ইউনিটে, গ্ৰুপ-সি ক্যাটাগরিতে। কলকাতায় পরীক্ষাকেন্দ্র আছে।
শূন্য পদের বিবরণ : জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র স্টোরকিপার : ৬৩ টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ৯, তপসিলি উপজাতি ৪, ও.বি.সি ১৭, আর্থিক ভাবে অনগ্ৰসর ৬)।
শিক্ষাগত যোগ্যতা :মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সায়েন্স বা কমার্স গ্যাজুয়েট অথবা মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বর সহ ডিপ্লোমা।
এই পদের ক্ষেত্রে প্রথমে ৬ মাসের ট্রেনিং।
ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রতি মাসে ১৮,০০০ টাকা। বইয়ের খরচ বাবদ এককালীন দেওয়া হবে ৩,০০০ টাকা। ট্রেনিং শেষে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ এয়ারপোর্ট অথরিটিতে ৩৫৫ জুনিয়র এক্সিকিউটিভ || যোগ্যতা গ্রাজুয়েট
আপার ডিভিশন ক্লার্ক : ৫ টি (সাধারণ ১, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও.বি.সি ২)। শিক্ষাগত যোগ্যতা : মোট অন্তত ৫০% নম্বর সহ স্নাতক। ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা এবং কম্পিউটারে ডেটা প্রসেসিং জানা থাকলে অগ্ৰাধিকার।
স্টেনোগ্ৰাফার গ্ৰেড-থ্রি: ৪ টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও.বি.সি ১)। শিক্ষাগত যোগ্যতা : মোট অন্তত ৫০% শতাংশ নম্বর -সহ মাধ্যমিক, সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার এবং শর্টহ্যান্ডে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শর্টহ্যান্ড বা টাইপিং কোর্স করে থাকতে হবে।
আরও পড়ুনঃ খাদ্য দফতরে ১.৭০০ সাব-ইন্সপেক্টর , যোগ্যতা মাধ্যমিক পাশ
বয়স : ২৭-১২-২০২০ তারিখে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও.বি.সি -রা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বেতন : ২৫,৫০০ টাকা
প্রার্থী বাছাই করা হবে জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট ও আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপ টেস্ট, স্টেনোগ্ৰাফার পদের ক্ষেত্রে অবজেক্টিভ টাইপ টেস্ট এবং স্টেনোগ্ৰাফি স্কিল টেস্টের মাধ্যমে।
আরও পড়ুনঃ স্টাইপেন্ড সহ নার্সিং ট্রেনিং || যোগ্যতা উচ্চমাধ্যমিক
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://dpsdae.formflix.in দরখাস্তের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। দরখাস্তের সময় প্রার্থীর জে পি জি বা জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা ফটো ও সই আপলোড করতে হবে (উভয়ই ৫০কেবি সাইজের মধ্যে)।
ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না। ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।অনলাইনে সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
Spread the loveHealth Depertment Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
Spread the loveSwachh Bharat Mission Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook … - ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
Spread the loveASHA Karmee Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ … - Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
Spread the loveData Manager Career 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
Spread the loveGroup D Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …


