DMCA.com Protection Status

Join Whatsapp Group

CRPEP Job 2025 : এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোজেক্টে কর্মী নিয়োগ

Spread the love
 
 
CRPEP Job 2025
CRPEP Job 2025

CRPEP Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোজেক্টের অন্তর্গত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আনন্দধারা স্বসহায়ক দলের মহিলারা এই পদে আবেদন করতে পারবে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে হলদিবাড়ি ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের যেকোনো (উত্তর বড় হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, পারমেখলিগঞ্জ, হেমকুমারী) বাসিন্দা হতে হবে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন ।

এই পদে মোট শূন্যপদ ১২৫৮ টি ।

১) এই পদে আবেদন করার জন্য প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে । কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবে ।

২) গণিত ও ব্যবসা বোঝার যোগ্যতা থাকতে হবে ।

৩) বেসিক কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের দক্ষতা থাকতে হবে ।

৪) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১ বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ।

৫) বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে ।

৬) সংশ্লিষ্ট ব্লকের যেকোনো একটি গ্রাম পঞ্চায়েতে ও জেলার যেকোনো MED ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ -৪৫ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুসারে ।

প্রার্থীদের মাসিক ২৩,৪৫০ টাকা বেতন দেওয়া হবে ।

উপরিউক্ত পদটির পাশাপাশি কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে প্রার্থী নির্বাচন করা হবে । সমস্ত পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ।

যোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে । প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে । মোট ৫০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে । নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল ।

প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । আবেদন সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল ।

১) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ।

২) আবেদনপত্রের সাথে স্নাতক স্তরের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কম্পিউটার প্রশিক্ষণের প্রমাণপত্র ইত্যাদি নথির প্রত্যায়িত নকল জমা করতে হবে ।

৩) সমস্ত ডকুমেন্ট এবং আবেদনপত্র সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসের ড্রপবক্সে জমা করতে হবে ।

আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থীদের পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে ২০/০৩/২০২৫ তারিখ বিকাল ৫ টার মধ্যে ।