
Home Guard Job 2023 : রাজ্যের থানায় থানায় হোমগার্ড নিয়োগ । যোগ্যতা এইট পাশ ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Home Guard Job 2023 ) । আমরা চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা বিভিন্ন ট্রেন্ডিং খবর আপনাদের দিয়ে থাকি । আজও একটি নতুন চাকরির খবর নিয়ে হাজির হলাম ।
Join Our Whatsapp Group Click Here
বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর । আজকের এই প্রতিবেদনে এইট পাশ যোগ্যতায় হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুসারে পথ সুরক্ষার কাজে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভাগে ১০০ জন অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হবে । নীচে সেই পদের নাম , বেতন , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি প্রভৃতি তথ্য তূলে ধরা হল । বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হল ।
Home Guard Job 2023
বিজ্ঞপ্তি নাম্বার –
424/CORD CELL, Dated 31-12-2022 of Addl. DGP (L&O)
পদের নাম –
গৃহরক্ষী বা হোম গার্ড
শূন্যপদ –
মোট শূন্যপদ ১০০ টি । নীচে থানা অনুসারে অনুসারে শূন্যপদের সংখ্যা দেওয়া হল ।
| পদের নাম | শূন্যপদ |
| ডেবরা | ১২ |
| খড়গপুর লোকাল | ৩২ |
| কোতোয়ালি | ১২ |
| শালবনি | ১০ |
| গড়বেতা | ১০ |
| নারায়নগড় | ৮ |
| বেলদা | ৮ |
| দাঁতন | ৮ |
| মোট | ১০০ টি |
বেতন –
বিজ্ঞপ্তি অনুসারে দৈনিক মজুরির কথা বলা হয়েছে । প্রতিদিনের মজুরি ৫৬৫ টাকা ।
বয়স –
প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।
আরও পড়ুনঃ কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ । বেতন মাসিক ২০০০০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা –
অষ্টম শ্রেণী পাশ যে কোন প্রার্থী আবেদনের যোগ্য । এর সাথে বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক ।
দৈহিক উচ্চতা এবং ওজন –
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যুনতম দৈহিক উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার ।
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যুনতম দৈহিক ওজন হতে হবে ৫১ কিলোগ্রাম । এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওজন হতে হবে ৪৪ কিলোগ্রাম ।
নিয়োগ পদ্ধতি ( Home Guard Job 2023 ) –
নিয়োগ করা হবে বেশ কয়েকটি ধাপে । প্রথমে হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা । দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে । সবশেষে হবে মেডিক্যাল টেস্ট বা চিকিৎসা পরীক্ষা ।
দৈহিক সক্ষমতার পরীক্ষা –
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ১৬০০ মিটার দৌড় ৮ মিনিটের মধ্যে । এবং মহিলাদের ক্ষেত্রে ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে ।
লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন –
নীচে লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন ছকের সাহায্যে দেওয়া হল । যথা –
| লিখিত পরীক্ষা | ৫০ নম্বর |
| মৌখিক পরীক্ষা | ১০ নম্বর |
আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ ।
দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন ?
দরখাস্তের সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স জুড়ে দেবেন । যথা –
১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ।
২. ভোটার কার্ড
৩. আধার কার্ড
৪. প্যান কার্ড
৫. ব্যাঙ্ক পাশ বইয়ের প্রথম পাতার জেরক্স কপি
৬. দুই কপি রঙিন পাশপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ।
Join Our Whatsapp Group Click Here
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করবেন ।
১. প্রথমে আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা , পরিচয় পত্র , পাসপোর্ট ফটো প্রভৃতি উপরিলিখিত ডকুমেন্টগুলিকে জুড়ে দেবেন ।
২. এবার সেই আবেদনপত্র সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে জমা করতে হবে ।
৩. বিশদ বিবরন এবং কোন তথ্যের প্রয়োজনে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন ।
৪. কোন কোন থানায় শূন্যপদ রয়েছে সেই তথ্য প্রতিবেদনের প্রথমেই দেওয়া রয়েছে ।
আবেদনের সময়সীমা –
আপনার আবেদনপত্র জমা করতে হবে ১৭/০২/২০২৩ তারিখের মধ্যে ।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
| আবেদনের শেষ তারিখ | ১৭/০২/২০২৩ |
| আবেদন পদ্ধতি | অফলাইন |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


