
কর্মসাথী প্রকল্পে আবেদন শুরু হল । জানুন কিভাবে আবেদন করবেন ?
আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন । তার আগে বাজেট পেশ হল রাজ্যে । আর এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের কাছে কল্পতরু হওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । দুটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিশ্র । এই দুটি প্রকল্পের নাম “কর্মসাথী” ও “বাংলাশ্রী” ।
বেকার যুবক যুবতীদের কাছে অবশ্যই “কর্মসাথী” ও “বাংলাশ্রী” প্রকল্পদুটি কল্পতরুর মতই । এই দুটি প্রকল্পেই বেকারদের জন্য লক্ষ টাকার উপর লোন দেওয়া হবে । “কর্মসাথী” ও “বাংলাশ্রী” প্রকল্পে সরকার যথাক্রমে ৫০০ কোটি ও ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে ।
“কর্মসাথী” ও “বাংলাশ্রী” প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া হবে । ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার । ভর্তুকিরও ব্যবস্থা রয়েছে । আপনি যদি কর্মসাথী প্রকল্পের আওতায় আসতে চান তাহলে আগে আপনাকে আবেদন করতে হবে । আবদন করতে পারেন জেলা শাসকের অফিসে অথবা আপনার ব্লক অফিসে সরাসরি আবেদন করতে পারেন । এই বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন নীচের কর্মসাথী প্রকল্প ।। Karmasathi Prokolpo App টিতে ।
যাতে প্রাপ্য টাকার কোন অপব্যবহার না হয় তাই সরকারিভাবে কর্মসাথী APP প্রকাশ করার কথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী । নীচের কর্মসাথী প্রকল্প ।। Karmasathi Prokolpo App টিকে ডাউনলোড করে রাখুন এবং কর্মসাথী ও বাংলাশ্রী প্রকল্পের সকল তথ্য সব থেকে আগে পেয়ে যান –
কর্মসাথী প্রকল্প ।। Karmasathi Prokolpo App
অবশেষে গত ৯ ই সেপ্টেম্বর সরকারী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কর্মসাথী প্রকল্পে আবেদন শুরু হল । আপনি চাইলে নিচের ফর্ম ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন ।
সরকারী বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে আগামি তিনবছর এই প্রকল্পে আবেদন করা যাবে ।
যোগ্যতা –
নিচের যোগ্যতা সম্পন্ন যেকোন ব্যাক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ।
১. বয়স হতে হবে ১৮ – ৫০ বছরের মধ্যে ।
২. অন্ততপক্ষে ক্লাস এইট পাশ হতে হবে ।
৩. একটি পরিবার থেকে মাত্র একজন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ।
সরকারী সাহায্য –
সরকারী সাবসিডি সহ ২ লক্ষ টাকা পর্যন্ত কর্মক্ষেত্রে লোন পাওয়া যাবে । রাজ্য সরকারের অধীনে থাকা কো অপারেটিভ ব্যাঙ্ক থেকে এই লোন পাওয়া যাবে ।
আপনি যে প্রজেক্টটি জমা দেবেন তার খরচের ১৫ % সরকারী সাবসিডি পাবেন ।
আপনাকে বিনিয়োগ করতে হবে ৫ % ( ৫০ হাজার পর্যন্ত প্রজেক্ট এর ক্ষেত্রে ) । ৫০ হাজারের উপরের প্রজেক্ট এর ক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে ১০ % ( সাধারণ ) ৫ % (sc/st/obc প্রভৃতি সংরক্ষিত ক্ষেত্রের আবেদনকারীর জন্য )।
যেকোনধরনের উৎপাদনক্ষেত্রে অথবা পরিষেবা ক্ষেত্রে এই লোন পাওয়া যাবে ।
আবেদন পদ্ধতি –
অনালাইনে কর্মসাথী পোর্টালের মাধ্যমে অথবা অফলাইনে এই প্রকল্পে আবেদন করার জন্য নিচের ফর্মটি প্রিন্ট আউট করে নিন । অথবা নিচের দেওয়া ঠিকানা থেকে বিনামুল্যে আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন –
১. গ্রামীণ ক্ষেত্রে বিডিও অফিস ।
২. মহুকুমা অফিসে পৌরসভা ক্ষেত্রে
৩. কলকাতা পৌরসভা অফিসে
৪. জেলা MSME অফিসে
আবেদন পত্র জমা নেওয়া হবে –
১. গ্রামীণ ক্ষেত্রে বিডিও অফিস ।
২. মহুকুমা অফিসে পৌরসভা ক্ষেত্রে
৩. কলকাতা পৌরসভা অফিসে
৪. জেলা MSME অফিসে
আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট –
১. পরিচয় পত্র ।
২. বাসিন্দা প্রমানপত্র
.৩. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
৪. বয়সের প্রমানপত্র ।
৫. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
৬. প্রজেক্ট রিপোর্ট ( আপনি যে ব্যাবসাটি করতে চান তার ব্লু প্রিন্ট )
আপনাদের সুবিধার্থে আবেদনপত্রটি নিচে দেওয়া হল –

DOWNLOAD APLLICATION FORM – CLICK HERE
Download App কর্মসাথী প্রকল্প ।। Karmasathi Prokolpo App
To Read this article in English Click Here
১০ সেকেন্ডে পার্সোনাল লোন পেতে এখানে ক্লিক করন
Direct link to Download কর্মসাথী প্রকল্প ।। Karmasathi Prokolpo App
সাম্প্রতিক পোস্টসমূহ
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
- Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
- ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
- Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
- Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- ST JOSEPHS CONVENT SCHOOL Recruitment : সেন্ট জোসেফ স্কুলে কর্মী নিয়োগ
- DM Office Job 2025 : জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
- Office Assistant Recruitment 2025 : শক্তি সাধন প্রকল্পে কর্মী নিয়োগ
- DPMU Job News 2025 : কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- Laboratory Technical Job : মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রে কর্মী নিয়োগ
- Health Department Jobs 2025 : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- DSSSB Vacancy 2025 : ডিএসএসএসবি -তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- TMC Recruitment 2025 : টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগ
- DSSSB Recruitment 2025 : দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডে নিয়োগ
- Visva Bharati Haring 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- DHFWS Job 2025 : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
- Visva Bharati University Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতীতে নিয়োগ
- Data Manager Job 2025 : এই জেলার কন্যাশ্রী বিভাগে কর্মী নিয়োগ
- Cook Job Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে হোস্টেলে কর্মী নিয়োগ
- Hostel Job 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে হোস্টেলে কর্মী নিয়োগ
- Helper Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে আশ্রম হোস্টেলে কর্মী নিয়োগ


