একদিকে পিঠ খোলা স্বাধীনতা অন্যদিকে জ্বলন্ত ধর্ষিতা ! এর মাঝে পড়ে মহিলারা কি প্রকৃতই স্বাধীন ?
মহিলারা কি প্রকৃতই স্বাধীন ? আপনার মতামত জানাতে ‘হ্যা’ বা ‘না’ নীচের যেকোনো একটি অপশন নির্বাচন করুন । এবং তার ‘VOTE’ বোতামে ক্লিক করুন । ফলাফল দেখার জন্য ‘Result’ বোতামে ক্লিক করুন –
৮ ই মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক মহিলা দিবস । আর তার আগেই সারা বাংলা সরগরম দোল উৎসবে তোলা কয়েকটি অশালীন ছবিকে কেন্দ্র করে । ঘটনার সুত্রপাত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন স্কুল ছাত্রী রবীন্দ্রনাথের গানের লাইনকে বিকৃত করে তার ছবি তোলে । আর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ছেড়ে দিতেই মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ।
আর তারপর থেকেই আপামর বাঙালি বাঙ্গালিত্ব জেগে ওঠে । শালীনতাবোধ উথলে ওঠে । এটা অস্বীকার করার উপায় নেই তারা যেটি করেছে অত্যন্ত গর্হিত কাজ করেছে । আইনের পথে তাদের যথোপযুক্ত শাস্তি হওয়ার প্রয়োজন আছে ।
এই ঘটনাকে কেন্দ্র করে মহিলাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কিন্তু এখানে আমার দুটি প্রশ্ন আছে । যখন রোদ্দুর রায় নামে এক বিকৃত মানসিকতার ব্যক্তি এই কাজ করে তখন আমরা সেটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি । কেন আমরা তার বিরোধিতা করিনা । কেন তিনি আজ জেলে নেই । শুনলাম তার নাকি নতুন বই প্রকাশ হচ্ছে । একদিকে যে ভাইরাস ছড়াচ্ছে তাঁকে আমরা মাথায় তুলে নাচছি । আর যখন কিছু মানুষ সেই ভাইরাসের স্বীকার হচ্ছে তখন আমরা গেল গেল রব তুলছি । কেন ? শুধুই কি তাঁরা মহিলা বলে ?
আরও পড়ুনঃ করোনা ভাইরাস আসলেই কি ভয়াবহ ? নাকি বাজারি মিডিয়ার চক্রান্ত ? জানুন আসল সত্য
আমার দ্বিতীয় প্রশ্ন এই যে ঘটনাটি ঘটেছে সেখানে শুধু মহিলারা ছিল না । এই অন্যায় , অশালীন কাজে সমানভাবে লিপ্ত ছিল কয়েকটি ছেলেও । কই তাদের নিয়ে এত সমালোচনা দেখছি না । কেন ? শুধুই কি তাঁরা মহিলা বলে ? যদি মেয়েগুলি অপরাধী হয় , তাহলে সমান অপরাধী ছেলেগুলিও । যারা মেয়েগুলির পিঠ খোলা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ রব তুলেছেন , তাঁরা সেইসকল ছেলেদের বুকখোলা ছবিগুলি দিয়েও একটু ছিঃ ছিঃ ভরা পোস্ট দিন ।
আজ যারা ঐ কয়েকটি মহিলার ছবি পোস্ট করে বলছেন দেখুন মেয়েদের স্বাধীনতা দিলে এটাই হয় , তাদের বলি আপনি কি জানেন ভারতে প্রতি মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হয় । হ্যা ! আপনি যতক্ষণ এই লেখাটি পরছেন । হয়তো ভারতবর্ষের কোন এক প্রান্তে কোন অসহায় মহিলা নিজের সম্ভ্রম , সম্মান বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছেন ।
আপনার মতামত জানাতে নীচে কমেন্ট করুন । লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না
সাম্প্রতিক পোস্টসমূহ
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
- Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
- ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
- Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
- Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- ST JOSEPHS CONVENT SCHOOL Recruitment : সেন্ট জোসেফ স্কুলে কর্মী নিয়োগ
- DM Office Job 2025 : জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
- Office Assistant Recruitment 2025 : শক্তি সাধন প্রকল্পে কর্মী নিয়োগ
- DPMU Job News 2025 : কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- Laboratory Technical Job : মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রে কর্মী নিয়োগ
- Health Department Jobs 2025 : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- DSSSB Vacancy 2025 : ডিএসএসএসবি -তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- TMC Recruitment 2025 : টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগ
- DSSSB Recruitment 2025 : দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডে নিয়োগ
- Visva Bharati Haring 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- DHFWS Job 2025 : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
- Visva Bharati University Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতীতে নিয়োগ
- Data Manager Job 2025 : এই জেলার কন্যাশ্রী বিভাগে কর্মী নিয়োগ
- Cook Job Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে হোস্টেলে কর্মী নিয়োগ
- Hostel Job 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে হোস্টেলে কর্মী নিয়োগ


