DMCA.com Protection Status

Join Whatsapp Group

ব‍্যাঙ্ক অব বরোদায় ৪৫৭ ম‍্যানেজার || যোগ্যতা স্নাতক

Spread the love
 
 
job vacancy bank of baroda
job vacancy bank of baroda

ব‍্যাঙ্ক অব বরোদায় ৪৫৭ ম‍্যানেজার || যোগ্যতা স্নাতক

job vacancy bank of baroda : সিনিয়র রিলেশনশিপ ম‍্যানেজার এবং ই-ওয়েলথ রিলেশনশিপ ম‍্যানেজার পদে ৪৫৭ জনকে নেবে ব‍্যাঙ্ক অব বরোদা। প্রাথমিক ভাবে ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে ওয়েলথ ম‍্যানেজমেন্ট সার্ভিসেস বিভাগে, দেশের বিভিন্ন শহরে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

শূন‍্যপদের বিবরণ :

সিনিয়র রিলেশনশিপ ম‍্যানেজার : ৪০৭ টি (সাধারণ ১৬৫, তফসিলি জাতি ৬১, তফসিলি উপজাতি ৩০, ও.বি.সি ১১০, আর্থিক ভাবে অনগ্ৰসর ৪১)। এর মধ্যে ৪ টি করে শূন‍্যপদ দৃষ্টি, শ্রবণ, অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী এবং বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে।
নিয়োগস্থল অনুসারে শূন‍্যপদ : – কলকাতা ২৫, আমেদাবাদ ৩০, এলাহাবাদ ৬, আনন্দ ৪, বরেলি ৩, বেঙ্গালুরু ২৫, ভোপাল ৩, চন্ডীগড় ২, চেন্নাই ১৫, কোয়েম্বাটুর ৩, নিউ দিল্লি ৪০, গুরগাঁও ৩, হায়দরাবাদ ১৮, ইন্দোর ৩, জয়পুর ১৪, যোধপুর ৩, জলন্ধর ৩, কানপুর ৮, লখনউ ১৫, লুধিয়ানা ২, মুম্বাই ৮৯, ম‍্যাঙ্গালুরু ৫, নাগপুর ৫, পুণে ২০, রাজকোট ৭, সুরাট ২০, উদয়পুর ৩, ভদোদর ২৫, বেনারস ৭, বিশাখাপত্তনম ১।

ই-ওয়েলথ রিলেশনশিপ ম‍্যানেজার : ৫০ টি (সাধারণ ২২, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৩, ও.বি.সি ১৩, আর্থিক ভাবে অনগ্ৰসর ৫)। এর মধ্যে ১ টি করে শূন‍্যপদ দৃষ্টি এবং অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। নিয়োগ করা হবে মুম্বাইয়ে।

শিক্ষাগত যোগ্যতা :

স্নাতক। ম‍্যানেজমেন্টে ২ বছর মেয়াদের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা এবং এন আই এস এম বা আই আর ডি এ কর্তৃক প্রদত্ত রেগুলেটারি সার্টিফিকেট থাকলে অগ্ৰাধিকার। ১-৪-২০২১ তারিখ অনুসারে কোনও আর্থিক সংস্থায়, ওয়েলথ ম‍্যানেজমেন্ট বিভাগে, রিলেশনশিপ ম‍্যানেজার হিসেবে সিনিয়র পদের ক্ষেত্রে ৩ বছরের এবং ই-ওয়েলথ ম‍্যানেজার পদের ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ই-ওয়েলথ ম‍্যানেজারের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে হাই ভ‍্যালু ফিনান্সিয়াল প্রোডাক্টের সেলস বা সার্ভিস-সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলেও চলবে। সিনিয়র রিলেশনশিপ ম‍্যানেজার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শহর ও স্থানীয় ভাষা বিষয়ে জ্ঞান থাকতে হবে।

সব ক্ষেত্রেই অন্তত ৬০ শতাংশ (তফসিলি, ও.বি.সি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ) নম্বর পেয়ে থাকতে হবে।

বয়স :

১-৪-২০২১ তারিখে সিনিয়র রিলেশনশিপ ম‍্যানেজার পদের ক্ষেত্রে ২৪ থেকে ৩৫ বছর এবং ই-ওয়েলথ রিলেশনশিপ ম‍্যানেজার পদের ক্ষেত্রে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক‍্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

প্রাথমিক ভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে গ্ৰুপ ডিসকাশন এবং পার্সোন‍্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.bankofbaroda.co.in অনলাইন দরখাস্ত করা যাবে ২৯ এপ্রিল পর্যন্ত। অনলাইন আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো (সাদা বা হালকা রঙের ব‍্যাকগ্ৰাউন্ডে, জে পি জি বা জেপেগ ফর্ম‍্যাটে ২০০×২৩০ পিক্সেল ডাইমেনশনে ২০-২০০ কেবি সাইজের মধ্যে), কালো কালিতে করা সই (জে পি জি বা জেপেগ ফর্ম‍্যাটে ১৪০×৬০ পিক্সেল ডাইমেনশনে ১০-২০০ কেবি সাইজের মধ্যে), পি ডি এফ ফর্ম‍্যাটে স্ক‍্যান করা জন্ম শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট এবং ও বি সি সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, স‍্যালারি স্লিপ (ফেব্রুয়ারি/মার্চ-২০২১) আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন। পরে কাজে লাগবে।

ফি বাবদ দিতে হবে ৬০০ টাকা (মহিলা, তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা)। জি এস টি এবং ট্রানজাকশন চার্জ অতিরিক্ত। অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব‍্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

অনলাইনে দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তেরও এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা

  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading