
KMC Counsellor Recruitment 2023 : কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ । বেতন মাসিক ২০০০০ টাকা ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( KMC Counsellor Recruitment 2023 ) ।আমরা চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা বিভিন্ন ট্রেন্ডিং খবর আপনাদের দিয়ে থাকি । আজও একটি নতুন চাকরির খবর নিয়ে হাজির হলাম ।
Join Our Whatsapp Group – Click Here
বাংলার বেকার যুবক যুবতীদের জন্য সুখবর । কলকাতা পুরসভায় বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা , ছেলে মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন । নীচে পদের নাম , শূন্যপদ , বয়স , বেতন , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি ও অন্যান্য তথ্য তূলে ধরা হল ।
বিজ্ঞপ্তি নাম্বার –
H/03/KMC/2022-23.dated 20.10.2022
পদের নাম –
Counsellor
শূন্যপদ –
মোট শূন্যপদ ১৭ টি । নীচে পদ অনুসারে শূন্যপদের সংখ্যা দেওয়া হল । ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
| পদের নাম | শূন্যপদ |
| জেনারেল | ০৮ |
| জেনারেল (Person With Disabilties) | 0১ |
| তপশিলি জাতি | ০৪ |
| তপশিলি উপজাতি | ০১ |
| ওবিসি – এ | ০২ |
| ওবিসি – বি | ০১ |
| মোট | ১৭ টি |
বেতন –
বিজ্ঞপ্তি অনুসারে মাসিক ২০০০০ টাকা বেতন দেওয়ার কথা বলা আছে ।
বয়স –
প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে । সরকারি নিয়ম অনুসারে তপশিলি জাতি/উপজাতি , ওবিসি এবং অন্যান্যা সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।
শিক্ষাগত যোগ্যতা –
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। গ্রাজুয়েশন হতে হবে সোশ্যাল ওয়ার্ক , সোশিওলজি , সাইকোলজি , হিউম্যান ডেভেলপমেন্ট , আনথ্রোপলজি প্রভৃতি বিষয়ের মধ্যে । উক্ত বিষয় পোস্ট গ্রাজুয়েশন থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে । তবে এটি বাধ্যতামূলক নয় ।
নিয়োগ পদ্ধতি ( KMC Counsellor Recruitment 2023 ) –
নিয়োগ করা হবে স্কোরিং এর মাধ্যমে । যেখানে আকাডেমিকে প্রাপ্ত নাম্বার , অভিজ্ঞতা , লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্কোরিং করা হবে । মোট ১০০ নম্বরের মধ্যে এই স্কোরিং করা হবে । নীচে কোন ক্ষেত্রে কত নম্বর থাকবে তা বিভাজন করে দেখানো হল । যথা –
| বিষয় | নম্বর |
| মাধ্যমিক | ১০ |
| উচ্চমাধ্যমিক | ১০ |
| গ্রাজুয়েশন | ১০ |
| পোস্ট গ্রাজুয়েশন | ১০ |
| অভিজ্ঞতা | ৫ |
| লিখিত পরীক্ষা | ৪০ |
| ইন্টারভিউ | ১৫ |
| মোট | ১০০ |
প্রথমে প্রার্থীর আবেদনপত্র যাচাই করার আকাদেমিকে প্রাপ্ত নম্বর অনুসারে স্কোরিং করা হবে । এবং সেই অনুসারে শর্টলিস্ট প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ।
দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন ?
দরখাস্তের সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স জুড়ে দেবেন । যথা –
১. বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট ।
২. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ।
আরও পড়ুনঃ Ration Dealer Apply : রেশন ডিলার হতে চান ? সরকারের তরফে দেওয়া হচ্ছে এই সুবর্ণ সুযোগ ।
৩. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
৪. অভিজ্ঞতার সার্টিফিকেট ( যদি থাকে )
৫. আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড /ভোটার কার্ড / পাসপোর্ট ।
৬. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সই করা পাসপোর্ট ফটো সাঁটিয়ে দেবেন ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করবেন ।
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নমুনা আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন । নমুনা আবেদন পত্রটি নোটিফিকেশনের ৪ নম্বর পেজের সঙ্গে যুক্ত করা আছে । আপনাদের সুবিধার্থে নীচে আবেদনপত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
২. এবার সেই দরখাস্তটি যথাযথভাবে পূরণ করুণ ।
৩. দরখাস্তের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট এর স্বপ্রত্যয়িত জেরক্স জুড়ে দিন । উপরে কি কি ডকুমেন্ট লাগবে তার তথ্য দেওয়া হয়েছে ।
৪. এবার দরখাস্ত ভরা খামের উপরের পদের নাম লিখে হাতে হাতে নীচে ঠিকানায় জমা করুণ । ডাকযোগে বা ক্যুরিয়ারের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রাহ্য হবে না ।
আবেদনের সময়সীমা –
আবেদন পত্র জমা করতে হবে ১৫/০২/২০২৩ থেকে ২৫/০২/২০২৩ তারিখের মধ্যে । এর মধ্যে ছুটির দিন বাদে । হাতে হাতে এই আবেদন পত্র জমা করবেন সোম থেকে শুক্র সকাল ১১ টা থেকে বিকাল ৪ টের মধ্যে । শনিবার সকাল ১১ টা থেকে দুপূর ২ টার মধ্যে ।
আবেদন পত্র জমা করবেন নিচের ঠিকানায় CMO বিল্ডিং এর 2nd ফ্লোরে ২৫৪ নম্বর রুমের ড্রপবক্সে ।
Join Our Whatsapp Group – Click Here
দরখাস্ত কোন ঠিকানায় জমা করবেন –
Chief Municipal Health Officer
Kolkata Municipal Corporation
CMO Bldg. 5
S.N Banerjee Road
Kolkata – 700013
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
| আবেদনের সময়সীমা | ১৫/০২/২০২৩ থেকে ২৫/০২/২০২৩ |
| আবেদন পদ্ধতি | অফলাইন |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| আবেদনপত্রের নমুনা | Download Now ( অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪ নং পেজে ) |
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


