
LIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকা
বন্ধুরা কর্মসাথী ডট কমে আপনাকে স্বাগত ( LIC ADO Recruitment 2023 ) । আরও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম । এর আগে আমরা LIC AAO এবং LIC এজেণ্ট নিয়োগ সংক্রান্ত খবর আপনাদের জানিয়েছি । যদি সেই খবরগুলি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করুন । আজ আরও LIC এর তরফে আরও একটি নিয়োগ সংক্রান্ত খবর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ।
আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই নিয়োগ হতে চলেছে । LIC এর তরফে প্রচুর ADO নিয়োগ করা হচ্ছে । পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা ছেলে মেয়ে উভয়েই এই পদে আবেদনের যোগ্য । নিচে এই পদের শূন্যপদ , বয়স , বেতন , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি তথা অন্যান্য তথ্যা শেয়ার করা হল ।
LIC ADO Recruitment 2023
পদের নাম –
LIC এর তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন আপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার (Apprentice Development Officer (ADO) ) নিয়োগ করা হচ্ছে ।
বয়স –
প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে । প্রার্থীর জন্ম তারিখ ০২/০১/১৯৯৩ এর আগে এবং ০১/০১/২০০২ এর পরে হলে চলবে না ।
আরও পড়ুনঃ Dehuroad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারি সংস্থায় ওয়ার্ড বয় , সাফাই কর্মচারী , স্টাফ নার্স পদে প্রচুর কর্মী নিয়োগ ।
তবে সরকারি নিয়ম অনুসারে ওবিসি দের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ৩ বছর এবং তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাওয়া যাবে ।এর বাইরে অন্যান্য সকল ক্যাটাগরির ক্ষেত্রেও নিয়মঅনুসারে যথারীতি বয়সে ছাড় পাবেন । বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
বেতন –
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Apprentice Development Officer পদের কর্মকর্তাদের প্রতিমাসে ৫১,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে ।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ( LIC ADO Recruitment 2023 recruitment Procedure ) –
| নিয়োগকারী সংস্থা | Life Insurance Corporation (LIC) |
| পদের নাম | Apprentice Development Officer (ADO) |
| মোট শূন্যপদ | ১০৪৯ টি |
| বেতন (₹) | ৫১,৫০০/- |
| আবেদন মোড | অনলাইন |
| স্থান | পশ্চিমবঙ্গ |
| ওয়েবসাইট | licindia.in |
| হোয়াটসঅ্যাপ | Join Group |
নিয়োগ পদ্ধতি –
দুটি ধাপে নিয়োগ করা হবে । প্রথমে অনলাইন টেস্ট এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে ।
অনলাইন পরীক্ষা দুটি ধাপে হবে । প্রথমে প্রিলিমিনারি এবং পরে মেইন পরীক্ষা নেওয়া হবে । আবার কিছু পদের ক্ষেত্রে একটিমাত্র অনলাইন পরীক্ষা হবে । পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ।
একটিমাত্র পরীক্ষা যেখানে হবে তার বিষয় , নম্বর বিভাজন , সময় সংক্রান্ত তথ্য ছকের সাহায্যে দেওয়া হল । যথা –
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
| রিজনিং এবিলিটি এবং নিউম্যারিক্যাল এবিলিটি | ২০ | ২০ | সময় ১২০ মিনিট |
| জেনারেল নলেজ , কারেন্ট এফেয়ার্স , ইংলিশ ল্যাঙ্গুয়েজ ( মূলত গ্রামারের উপর জোর থাকবে ) | ২০ | ২০ | |
| ইন্সিউরেন্স সংক্রান্ত প্রশ্ন | ৬০ | ১২০ | |
| মোট | ১০০ | ১৬০ |
শূন্যপদ –
মোট শূন্যপদ ১০৪৯ টি । নিচে ডিভিশনভিত্তিক শূন্যপদের তথ্য ছকের সাহয্যে দেখানো হল । যথা –
| ক্রমিক নং | ডিভিশনের নাম | জেনারেল | তপশিলি জাতি | তপশিলি উপজাতি | ওবিসি | EWS | মোট শূন্যপদের সংখ্যা |
| ১ | আসানশোল | ২৭ | ১২ | ০ | ১০ | ৪ | ৩৩ |
| ২ | বর্ধমান | ২৬ | ১৫ | ৬ | ১৩ | ৫ | ৬৫ |
| ৩ | বঙ্গায়গাঁও | ১১ | ২ | ৭ | ৯ | ২ | ৩১ |
| ৪. | গুয়াহাটি | ২৪ | ৪ | ১৭ | ১৭ | ৪ | ৬৬ |
| ৫ | হাওড়া | ৪৭ | ২৫ | ৯ | ২২ | ৭ | ১১০ |
| ৬ | জলপাইগুড়ি | ৫৬ | ৩৫ | ৭ | ১৭ | ৯ | ১২৪ |
| ৭ | জোড়হাট | ২৭ | ৫ | ১৬ | ১২ | ৪ | ৬৪ |
| ৮ | খড়গপুর | ৪৭ | ৩১ | ৫ | ১২ | ৭ | ১০২ |
| ৯ | কেএমডিও-I | ৩৩ | ২৯ | ৮ | ১৯ | ৭ | ৯৬ |
| ১০ | কেএমডিও-II | ৪৮ | ৩০ | ৯ | ২৪ | ৭ | ১১৮ |
| ১১ | কেএসডিও | ৭৫ | ৩২ | ৯ | ৩১ | ১২ | ১৫৯ |
| ১২ | শিলচর | ১৯ | ৫ | ২৮ | ৭ | ২ | ৬১ |
| ১৩ | মোট | ৪৪০ | ২২৫ | ১২১ | ১৯৩ | ৭০ | ১০৪৯ |
আরও পড়ুনঃ Rubber Band Making Machine : এই মেশিন কিনে প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫০০ টাকা আয় করুন ।
আবেদন পদ্ধতি –
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনে । এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন । সেখানে ক্যারিয়ার অপশনে গিয়ে ADO সংক্রান্ত নিয়োগের অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন । সেখানে নিজের সমস্ত তথ্য প্রদান করে । ছবি সিগনেচার আপলোড করুন । আবেদন ফি জমা দিন ।এবং সমস্ত ধাপ সম্পূর্ণ করে সাবমিট করুণ ।
| আবেদন শুরু | ২১.০১.২০২৩ |
| আবেদন শেষ | ১০.০২.২০২৩ |
| অ্যাডমিট কার্ড ডাউনলোড | ০৪.০৩.২০২৩ |
| প্রিলিমিনারি টেস্ট | ১২.০৩.২০২৩ |
| মেইন এক্সাম | ০৮.০৪.২০২৩ |
| JOIN OUR GORUP | CLICK HERE |
আবেদন ফি –
LIC কতৃপক্ষের তরফে তপশিলি জাতি/ উপজাতি / PwBD প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা । এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে ।
এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় ও বিস্তারটি তথ্য পাওয়ার জন্য ওফিসিয়াল নোটিফিকেশন দেখুন । নিচে আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট , নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল ।







