DMCA.com Protection Status

Join Whatsapp Group

Moil Limited Recruitment : ময়েল লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Spread the love
 
 
Moil Limited Recruitment
Moil Limited Recruitment

Moil Limited Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত বেকার যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে । ময়েল লিমিটেডের (MOIL LIMITED) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

ড্রাইভার (Winding Engine Driver-II)

মোট ২৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে ।

১. এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে ।

২. ফাস্ট ক্লাস উইন্ডিং ইঞ্জিন ড্রাইভারদের দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে ।

৩. সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ।

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৪,৮০০ – ৪৪,৯৬০ টাকা ।

উপরিউক্ত পদের পাশাপাশি বিভিন্ন পদে প্রার্থী নির্বাচন করা হবে । ফায়ারম্যান, ব্লাস্টার ইত্যাদি পদে প্রার্থী নির্বাচন করা হবে । কোন কোন পদে প্রার্থী নির্বাচন করা হবে এবং এই পদ গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থী নির্বাচন করা হবে ট্রেড টেস্টের মাধ্যমে । যোগ্য প্রার্থীদের কল লেটার, ইমেল, এসএমএস এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটি জানানো হবে।

প্রার্থীদের আবেদন কতে হবে অনলাইনের মাধ্যমে । আবেদনের জন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন ।

১. সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ।

২. প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ।

৩. যথাযথ আবেদন ফি জমা করতে হবে ।

৪. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ।

আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

নিম্নলিখিত ডকুমেন্ট গুলি আবেদনপত্রের সাথে জমা করতে হবে । যথা –

১. ছবি

২. সিগনেচার  

৩. বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ

৪. নিজের হাতে লেখা ডিক্লারেশন

৫. অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট

প্রার্থীদের পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে ২৫/০৩/২০২৫ তারিখের মধ্যে ।