
National Youth Volunteer Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে স্বেচ্ছাসেবক নিয়োগ ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( National Youth Volunteer Recruitment 2023 ) । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।
নেহরু যুব কেন্দ্র কেন্দ্র সরকারের একটি স্বশাসিত সংস্থা । যেভাবে সারা দেশে NSS কাজ করে থাকে ঠিক একই ধাঁচে নেহরু যুব কেন্দ্র তার নিযুক্ত স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করে থাকে । এদের নাম দেওয়া হয়েছে National Youth Corps . আর এবার নেহরু যুব কেন্দ্রের তরফে ২০২৩ সালে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে ব্লকে National Youth Corps নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।
National Youth Volunteer Recruitment 2023
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে । তো চলুন দেখে নেওয়া যাক কারা আবেদনের যোগ্য , কি বয়স লাগবে , বেতন বা সাম্মানিক কত , আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য ।
পদের নাম –
ন্যাশনাল ইয়ুথ ভলান্টিয়ার (national youth volunteer)
শূন্যপদ –
রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এই নিয়োগ করা হয়ে থাকে । একজন প্রার্থী রাজ্যের যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের জন্য আবেদন করতে পারবেন । ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য ।
বয়স –
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে । ০১/০৪/২০২৩ অনুসারে বয়সের হিসাব করতে হবে । সেইহিসেবে ০১/০৪/১৯৯৪ থেকে ৩১/০৩/২০০৫ এর মধ্যে জন্মতারিখ হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে । উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে ভালো । তবে এটি বাধ্যতামূলক নয় । যেকোনো মাধ্যমিক পাশ ব্যক্তি আবেদনের যোগ্য ।
আরও পড়ুনঃ এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।
বেতন বা সাম্মানিক –
বিজ্ঞপ্তি অনুসারে মাসিক ৫০০০ টাকা সাম্মনিক দেওয়া হবে ।
নিয়োগ পদ্ধতি ( National Youth Volunteer Recruitment 2023 )–
আবেদনের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে । ইন্টারভিউয়ের স্থান , সময় এবং তারিখ পরবর্তীকালে এসএমএস , হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে জানানো হবে । উক্ত দিনে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে উপস্থিত হবেন ।
ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট সঙ্গে নেবেন ?
নিম্নলিখিত ডকুমেন্ট ওরিজিনাল কপির সাথে জেরক্স কপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যাবেন । যথা –
১. অনলাইন আবেদন পত্রের প্রিন্টআউট । আবেদন কিভাবে করবেন তা ছবিসহ বর্ণনা দেওয়া হয়েছে ।
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট ।
৩. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
৪. কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে )
৫. সাংস্কৃতিক প্রতিযোগিতা সংক্রান্ত সার্টিফিকেট (যদি থাকে)
৬. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
৭. ২ কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ।
এসম্পর্কিত বিস্তারিত তথ্য বাছাই করা প্রার্থীদের অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অনলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করুন । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান । আপনার সামনে নিচের ছবির মত স্ক্রিন খুলে যাবে । আবেদনের সরাসরি লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হল । সেখানে ক্লিক করলে নিচের ছবির মত স্ক্রিন খুলে যাবে ।
২. এবার আপনার সামনে নতুন একটি স্ক্রিন খুলে যাবে । প্রথমে সেখানে ড্রপডাউনে ক্লিক করে নিজের রাজ্য পশ্চিমবঙ্গ নির্বাচন করবেন ।নিচের ছবিতে দেখুন ।
আরও পড়ুনঃ আশা কর্মী নিয়োগের ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হল ।
৩. এবার আপনাকে নিজের জেলা নির্বাচন করতে হবে । সাহায্যের জন্য নিচের ছবিটি দেখুন ।
৪. এবার “SUBMIT” বোতামে ক্লিক করুন । নিচে তীর চিহ্নের সাহায্যে দেখানো হল ।
৫. এবার আপনার সামনে আবেদন ফর্মটি খুলে যাবে । সেখানে নিজের নাম , ঠিকানা , ফোন নাম্বার , ইমেইল আইডি , শিক্ষাগত যোগ্যতা তথা ব্যক্তিগত সমস্ত তথ্য যথাযথভাবে পূরণ করুন ।নিচের ছবিটি দেখুন ।
আমাদের Whatsapp Group Join Now
৬. সবশেষে দুজন প্রতিবেশির নাম ও ফোন নাম্বার এবং তাদের ঠিকানা প্রদান করুন । এবং “SUBMIT” বোতামে ক্লিক করুন ।
৭. সফলভাবে আবেদন সম্পূর্ণ হলে আপনার জন্য একটি “Application No” তৈরি হবে । এই আপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনাকে আপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে । ইন্টারভিউয়ের সময় এই অনলাইন আবেদন পত্রে প্রিন্ট আউটটি সঙ্গে নিয়ে যেতে হবে ।
কিভাবে আপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করবেন ?
অনলাইনে সফলভাবে আবেদন করার পর আপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রাখুন । এক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরন করুন । যথা –
১. প্রথমে প্রতিবেদনের শেষে দেওয়া “Print Out Application Form” অপশনে ক্লিক করুন ।
২.আপনার সামনে নিচের ছবির মত স্ক্রিন খুলে যাবে । সেখানে “Print Submitted Form” অপশনে ক্লিক করবেন ।
৩. আপনার সামনে নতুন একটি স্ক্রিন খুলে যাবে । সেখানে “Application No” এবং নিজের সঠিক “Date Of Birth” প্রদান করে “Submit” বোতামে ক্লিক করুন । আপনার সামনে আপ্লিকেশন ফর্মটি খুলে যাবে । সেটিকে সিস্টেমে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন ।
আবেদনের সময় সীমা –
আবেদনের শেষ তারিখ আগামী ৯ ই মার্চ ২০২৩ ।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
| আবেদনের শেষ তারিখ | ০৯/০৩/২০২৩ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| অনলাইন আবেদন | Apply Now |
| আপ্লিকেশন ফর্ম প্রিন্ট করুন | Click Here |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …










