DMCA.com Protection Status

Join Whatsapp Group

Online Marketing Executive : ভারতরেজ সলিউশনস কোম্পানির মাধ্যমে নিজ এলাকায় কাজের সুযোগ

Spread the love
 
 
Online Marketing Executive
Online Marketing Executive

 Online Marketing Executive : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য সৌরবিদ্যুৎ সামগ্রীর ব্যবহার সম্পর্কে আলোচনা করবো ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Online Marketing Executive

পৃথিবীর কমে আসা খনিজ সঞ্চয়ের কথা ভেবে ও আমদের পরিবেশের কথা ভেবে পরবর্তী সময়ে মানুষকে বিকল্প শক্তির ব্যবহার বাড়াতেই হবে।এখন বর্তমান সময়ে পুরো পৃথিবীতে  সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এই বিকল্পে আমদের দেশেও পিছিয়ে নেই। সরকারের তরফ থেকে নানান ভাবে ভর্তুকি দেওয়া হচ্ছে বিদ্যুৎশক্তির ব্যবহার বারানোর জন্য । এর থেকে আমাদের দেশে কর্মসংস্থান ও বাড়ছে।

একটি বেসরকারি সংস্থা আমাদের পশ্চিমবঙ্গে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে । সেই সংস্থাটি হল ভারতরেজ সলিউশন প্রাইভেট লিমিটেড, এই সংস্থাটির আগে সানি রে সলিউশন নামে পরিচিত ছিল। এই সংস্থার কর্ণধার হল সঙ্গীতা সেন। তিনি পেশায় একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ১৪ বছর চাকরি করেছেন এবং তারপর এই ব্যবসা শুরু করেছেন । এই ব্যবসাটি শুরু করার দুবছরের মধ্যে এই সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করে চলেছেন। কলকাতার বিভিন্ন জায়গায় যাবতীয় আলো, পাখা সৌরশক্তিতে চলে । এই পুরো কাজ করছে ভারতরেজ সলিউশনস । এই সংস্থা সুন্দরবনেও এই কাজ শুরু করেছে। এর পাশাপাশি তারা সৌরবিদ্যুৎ ও সরঞ্জাম নিয়ে গবেষণা কাজ করছে। এই কাজের জন্য সঙ্গীতা সেন জাতীয় পুরষ্কার পেয়েছেন। বর্তমান সময়ে এই সংস্থা সৌরবিদ্যুৎ সামগ্রী উৎপাদন ও তার নানান ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে । এর থেকে তাদের উপার্জনের একটা রাস্তা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন – ক্রিয়া দপ্তরে কর্মী নিয়োগ

সংস্থার কাজ –

ভারতরেজ সলিউশনস সোলার প্যানেল ইনস্টলেশন ও ইনস্টল করা প্ল্যান্ট রক্ষনাবেক্ষনের কাজ করে থাকে । নিজেরদের ইনস্টল করা প্ল্যান্টের পাশাপাশি অন্য সংস্থার বসানো প্ল্যান্ট এর মেরামতি করার কাজও করে। ভারতরেজ সলিউশনস এই পরিষেবার জন্য কোনরকম টাকা নেয় না । এর পাশাপাশি এই সংস্থা সৌরবিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন সামগ্রী বিক্রি করে। একটা ফ্যান, দুটো লাইট , পিসিইড , সোলার প্যানেল, ব্যাটারি সহ আরও ইত্যাদি দিয়ে ৫ ঘণ্টার ব্যাকআপ ইনস্টলেশনের খরচ মাত্র ১৫ হাজার টাকা। যদি এই সেটআপ বাড়িতে থাকে তাহলে বিদ্যুতের বিল অনেক কম আসবে।

সংস্থার উৎপাদন করা সামগ্রিক –

এই সংস্থা বিভিন্ন কাজের জিনিস তৈরি করছে। এই সংস্থা বিশেষত নিত্য ব্যবহারের জিনিস তৈরি করছে, যেমন- সোলার বাইসাইকেল লাইট , সোলার ক্যাপ, সোলার ফাউন্টেন, সোলার টর্চ ইত্যাদি । এছাড়া এর পাশাপাশি উৎসবে সাজানোর জন্য সোলার প্রদিপ , বোতল লাইট, টুনি লাইট ইত্যাদি জিনিস তৈরি করছে। এই সামগ্রী গুলি টানা ৫ ঘণ্টা চলবে, ৩ ঘণ্টা সোলার চার্জের মাধ্যমে। এই সামগ্রী গুলি যে কোন জায়গায় চলবে কারন এগুলিতে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না।

আরও পড়ুন – কন্যা সন্তানের জন্য LIC-র সেরা ৪ পলিসি

প্রশিক্ষন –

ভারতরেজ সলিউশনস দুটি কোর্সের প্রশিক্ষণ দিয়ে থাকে। যে কোর্স দুটি অল ইন্ডিয়া স্কিল ডেভেলপেমেন্ট অ্যাসোশিয়েশন কর্তৃক অনুমোদিত ।

প্রথম কোর্সটি হল –

১) ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রাম অন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন।

কোর্সের মেয়াদ –

কোর্সের মেয়াদ হল দু’সপ্তাহ

যোগ্যতা –

বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল ।বেসিক কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে জুলাই মাসে।

কোর্স ফি –

কোর্স ফি ৪,৫০০ টাকা ।

দ্বিতীয় কোর্সটি হল –

১) ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রাম অন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অ্যাপ্লিকেশন।

কোর্সের মেয়াদ –

কোর্সের মেয়াদ হল ১ মাস

যোগ্যতা –

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি , ডিপ্লোমা বা সমতুল। অ্যাডভান্স কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে এই জুন মাস থেকে। 

কোর্স ফি –

কোর্স ফি ৭,৫০০ টাকা ।

আরও পড়ুন – রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ

কাজের সুযোগ –

সার্টিফায়েড মার্কেট ডেভেলপার –

এই কাজে স্বাধীন ভাবে ব্যবসা করার জন্য ভারতরেজ সলিউশনস –এর সিএমডি  একসময় নুন্যতম বিনিয়োগ করতে হবে ১৫,০০০ টাকা।

চ্যানেল পার্টনার –

ভারতরেজ সলিউশনস এর চ্যানেল পার্টনার হিসাবে কাজ করতে চাইলে কর্মীর একটি দোকান ঘর থাকতে হবে। এই কাজের বিনিয়োগ করতে হবে ৬,০০০ টাকা

মার্কেটিং এক্সিকিউটিভ –

মার্কেটিং এক্সিকিউটিভ এর কাজ করতে চাইলে বাজার বিপণন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখানে কাজের জন্য কোন বিনিয়োগ করতে হবে না। এই ব্যবসা বিনা পুঁজিতে করা হয়।

ডিস্ট্রিক্ট ডেভেলপার-

ডিস্ট্রিক্ট ডেভেলপার হতে চাইলে সৌরবিদ্যুৎ সম্পর্কে ভারতরেজ সলিউশনস অনুমোদিত প্রশিক্ষণ থাকতে হবে। এই কাজটি করার জন্য কোনরকম বিনিয়োগ করতে হবে না ।  

যোগাযোগ করুন –

ভারতরেজ সলিউশনসের সঙ্গে

যোগাযোগ নাম্বার –

সঙ্গীতা সেন – ৯৪৭৭৭-৮৪৭৬২, অর্ণবজ্যোতি মণ্ডল – ৭৯৮০০-৯২১৩১ ।

ইমেল আইডি –

bharatraysolutions@gmail.com

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading