DMCA.com Protection Status

Join Whatsapp Group

Paper Plate Making Machine 2023 : মাত্র ১৫০০০ টাকার মেশিন কিনে মাসে ৬০০০০ টাকা ইনকাম করুন ।

Spread the love
 
 
Paper Plate Making Machine 2023
Paper Plate Making Machine 2023

Paper Plate Making Machine 2023 : মাত্র ১৫০০০ টাকার মেশিন কিনে মাসে ৬০০০০ টাকা ইনকাম করুন ।

বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Paper Plate Making Machine 2023 ) । ভারত এবং বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ পাঠক রয়েছেন । সেই সকলের উদ্দ্যেশ্যে আমরা প্রতিনিয়ত চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সন্ধান দিয়ে থাকি । আজকেও ভারত এবং বাংলাদেশের পাঠকদের জন্য নিয়ে এলাম এমনই একটি ব্যবসার সন্ধান । আপনি যদি বাংলাদেশে বাস করেন তবুও খুব সহজেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

ব্যবসা শুরু করার আগে সব থেকে প্রথমে দেখতে হয় তাঁর চাহিদা রয়েছে কিনা । আজ যে ব্যবসাটির কথা বলবো সেটি বহু পুরাতন ব্যবসা হওয়া সও্বেও আমাদের পাঠকদের জন্য কিছু চমক রয়েছে । তাঁর জন্য আপনাকে পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে ।

Paper Plate Making Machine 2023

তো চলুন আর ভনিতা না করে কথা বলা যাক আজকের ব্যবসাটি নিয়ে ।আজকে আমরা যে ব্যবসার কথা বলবো সেটি হল পেপার প্লেট তৈরির ব্যবসা । দাঁড়ান দাঁড়ান আপনি হয়তো ভাবছেন এ আর নতুন কি ? আমি আগেই বলেছি আপনাদের জন্য বেশ কিছু চমক রয়েছে । এই প্রতিবেদনটি পড়ুন যারা নতুন তারা পেপার প্লেট তৈরির ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি জেনে যাবেন । অন্যদিকে যারা আগেই এই ব্যবসাটির কথা জানেন তারাও নতুন বিষয় জানতে পারবেন ।

কারণ আমরাই প্রথমে পশ্চিমবঙ্গে পেপার প্লেট তৈরির একটি নতুন ধরনের মেশিনের কথা উল্লেখ করবো ।যা আগে কখনও দেখেননি এবং শোনেনও নি । তাঁর আগে ধাপে ধাপে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক । এই ব্যবসাটি যেহেতু নিত্যপ্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সংযুক্ত তাই এর চাহিদা সারা বছর থাকে । সাথে সাথে এই ব্যবসাতে উত্তপন্ন থালা বা প্লেটে পচন ধরার মত কিছু নেই । তাই বিক্রি করার তাড়াহুড়োও নেই ।

এর আগেও আমরা পেপার প্লেট তৈরির উপর একটি প্রতিবেদন করেছিলাম । কিন্তু আজকে আমরা পেপার প্লেট তৈরির নতুন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি । তো চলুন জেনে নেওয়া যাক পেপার প্লেট তৈরির ব্যবসার খুঁটিনাটি ।

পেপার প্লেট ব্যবসা কিভাবে শুরু করবো –

প্রথমেই আমাদের জেনে নিতে হবে পেপার প্লেট তৈরির ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি কি লাগবে । পেপার প্লেট তৈরির ব্যবসার জন্য দুটি উপকরন লাগবে প্রথমত পেপার প্লেট তৈরি করার মেশিন । এবং পেপার প্লেটের কাঁচামাল ।

কাঁচামাল বলতে পেপার প্লেট তৈরির কাগজের কথা বলা হচ্ছে । আগে রোল কাগজ পাওয়া যেত যেটিকে সাইজ করে কেটে নিতে হত । কিন্তু যতদিন এগোচ্ছে , ততই কাজ সহজ হচ্ছে । বর্তমানে গোল আকারের কাটিং কাগজ পাওয়া যাচ্ছে । যেটিকে মেশিনে ভরে চাপ দিলেই প্লেটের আকার নিয়ে নেয় ।

পেপার প্লেট তৈরির মেশিন ( Paper Plate Making Machine 2023 )–

এবার আসি মুল প্রশ্নে । পেপার প্লেট তৈরির মেশিন প্রসঙ্গে । আপনারা নিশ্চয়ই জানেন  মূলত তিন ধরনের পেপার প্লেট তৈরির মেশিন রয়েছে । যথা –

ম্যানুয়েল মেশিন , হাইড্রোলিক মেশিন এবং অটোমেটিক মেশিন । এর সাথে সাথে আজকের এই প্রতিবেদনের বিশেষত্ব হল একটি বিশেষ ধরনের ম্যানুয়েল মেশিন , যার নাম দেওয়া হয়েছে ট্রিপল ডাই ম্যানুয়েল মেশিন । এই মেশিনটির কথা বাংলায় প্রথম আমাদের পোর্টালের মাধ্যমে তূলে ধরা হচ্ছে । তো চলুন এবার উপরোক্ত চার ধরনের মেশিন সম্পর্কে ধাপে ধাপে জেনে নেওয়া যাক ।

১. ম্যানুয়েল মেশিন –

ম্যানুয়েল মেশিনের ক্ষেত্রে কোন ইলেক্ট্রিসিটি খরচ হয় না । শুধুমাত্র হাতের সাহায্যেই এই মেশিন চালান যায় । এবং সবথেকে মজার বিষয় হল ম্যানুয়েল মেশিন চালাতে বিশেষ পরিশ্রম করতে হয় না । খুব সহজেই যে কেউ এই ম্যানুয়েল মেশিন চালাতে পারে । যদি আপনার কাছে পুঁজি বেশি না থাকে তাহলে প্রাথমিকভাবে এই মেশিন দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন । 

২. হাইড্রোলিক মেশিন  –

এটি ইলেকট্রিসিটির সাহায্যে চলে । সুইচের সাহায্যে এই মেশিন চালাতে হয় । মেশিনের নির্দিষ্ট জায়গায় কাগজ রাখুন । সুইচ টিপুন আপনার পেপার প্লেট তৈরি । সত্যি বলতে কি এই মেশিন চালানো আর সুইচ টিপে ঘরের লাইট জ্বালানো একই ব্যপার । ঘরের বয়স্ক মানুষও খুব সহজেই এই মেশিন চালাতে পারবে ।

আপনার ব্যবসা যখন একটু চলতে লাগবে তখন আপনি ম্যানুয়েল থেকে হাইড্রোলিক মেশিন কিনে ফেলুন । এর দাম একটু বেশি । কিন্তু এর সাথে সাথে সাথে ম্যানুয়েল মেশিনের তুলনায় উৎপাদন ক্ষমতা অনেকটাই বেশি ।

আরও পড়ুনঃ এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।

৩. অটোমেটিক মেশিন –

এবার আসি অটোমেটিক মেশিনের কথায় । এর দাম তুলনামূলক অনেক বেশি । এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি কখনই অটোমেটিক মেশিন কেনা উচিত নয় । কিছু কোম্পানি এই মেশিন বিক্রি করে মিথ্যা তথ্য দিয়ে অনেক ব্যবসায়ীর ক্ষতি করেছে । আমি কখনই আপনাকে অটোমেটিক মেশিন কেনার ব্যাপারে উৎসাহ দেব না । বাকিটা আপনার ইচ্ছা ।

৪. ট্রিপল ডাই ম্যানুয়েল মেশিন

এই মেশিনটি আপনাদের সামনে প্রথম নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ান মেশিনারির তরফে । আপনারা দেখে থাকবেন ম্যানুয়েল মেশিনে একসাথে একটি মাত্র ডাই এর সাহায্যে কাজ করা হয় । কিন্তু ট্রিপল ডাই ম্যানুয়েল মেশিনের ক্ষেত্রে একসাথে তিনটি ডাই নিয়ে কাজ করা যাবে । অর্থাৎ একইসাথে থালা , প্লেট এবং বাটি উৎপাদন করতে পারবেন । একারনেই আমি বলেছি এবার  উৎপাদন হবে তিনগুন । মেশিনটি চালাতে হয় ম্যানুয়েল মেশিনের মতই । দামও অত্যন্ত কম । কিন্তু উৎপাদন তিনগুন বেশি হয়

paper plate triple dye manual machine
paper plate triple dye manual machine

প্রতিবেদনের শেষে এই বিভিন্ন ধরনের মেশিন গুলি কোথা থেকে কম দামে পাবেন ? কোথা থেকে বাজার দরের থেকে অনেক কম দামে কাঁচামাল পাবেন ? সেই তথ্য দেওয়া হয়েছে । আপনার বাড়ি পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা , আসাম তথা অন্য রাজ্যে এমনকি বাংলাদেশে হলেও এই মেশিনগুলি কিনতে পারবেন ।

মেশিনের ওয়ারেণ্টি ও গ্যারান্টি –

আপনি যখন মেশিন কিনবেন সব থেকে আগে দেখে নেবেন যেখান থেকে মেশিন কিনছেন তারা আপনাকে মেশিনের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে কিনা । আমরা যে ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছি তারা শুধু আপনাকে মেশিনের ওয়ারেন্টি দেয় না , গ্যারান্টি দেয় । আপনার মেশিনের ডাই খারাপ হয়ে গেলে তারা সারাই করে না বরং পাল্টে দিয়ে থাকে ।

এর বাইরে ধরা গেল আপনি প্রথমে একটি ম্যানুয়েল মেশিন নিয়ে শুরু করলেন । পরবর্তী আপনার ব্যবসার বৃদ্ধি হল এবং আপনি হাইড্রোলিক মেশিন কিনতে চাইছেন । সেক্ষেত্রে আপনার পুরনো মেশিনটি রিপ্লেস করে নতুন মেশিন কিনতে পারবেন ।

পেপার প্লেট মেশিন কিভাবে চালাবেন ?

মেশিন নাহয় কিনবো । কিন্তু প্রশ্ন হল সেই মেশিন কিভাবে চালাবো । প্রথমেই বলে রাখি পেপার প্লেট তৈরির মেশিন যে কেউ চালাতে পারে । এর জন্য প্রচুর ক্ষমতা বা বুদ্ধির প্রয়োজন হয় না । যদি ম্যানুয়েল মেশিন হয় সেক্ষেত্রে একটি চাকা ঘুরিয়ে মেশিনটিকে অপারেট করা যায় , আবার হাইড্রোলিক বা অটোমেটিক মেশিন হলে একটি সুইচের সাহায্যেই অপারেট করা যায় ।

এর বাইরে বলবো আমরা প্রতিবেদনের শেষে যে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছি যদি আপনি সেখানে যোগাযোগ করেন তাহলে আপনাকে মেশিন চালানোর সমস্ত খুঁটিনাটি সম্পর্কে ট্রেনিং দিয়ে দেওয়া হবে । এমনকি টূকটাক মেশিনে সমস্যা হলে নিজেই সারিয়ে নিতে পারবেন ।

এই ব্যবসা শুরু করতে কতটা জায়গা লাগবে ?

মেশিনেগুলির সাইজ খুব বড় নয় । তা সে ম্যানুয়েল মেশিন হোক বা হাইড্রোলিক । তাই আপনি চাইলেই আপনার নিজের ১০/১০ রুমের মধ্যেই এই ব্যবসা শুরু করতে পারবেন । যখন আপনার ব্যবসার বৃদ্ধি ঘটবে তখন নিশ্চয়ই জায়গার বৃদ্ধি করতেও সমস্যা হবে না । 

পেপার প্লেট কিভাবে বিক্রি করবেন ? ( Paper Plate Making Machine 2023 Marketing )

এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে । ধরা গেল আপনি মেশিন কিনে ফেলেছেন । উৎপাদনও শুরু করে দিয়েছেন । এবার প্রশ্ন হল উৎপাদিত এই প্লেটগুলি কোথায় বিক্রি করবেন । প্রথমত যেহেতু পেপার প্লেটের চাহিদা সর্বত্র রয়েছে তাই আপনি লোকাল মার্কেটেই খুচরা ও পাইকারি দরে বিক্রি করতে পারবেন ।

বর্তমানে ফুচকার দোকান থেকে বড় বড় রেস্টুরেন্ট সর্বত্রই কাগজের বাটি , থালা বা প্লেটের চাহিদা রয়েছে । তাহলে এর বাজার যে বিশাল , তা বলার অপেক্ষা রাখে না । আপনার বিক্রি নির্ভর করবে আপনি কত কম দামে কত ভালো কোয়ালিটির প্লেট সরবরাহ করতে পারছেন । এক্ষেত্রে আপনার কাঁচামাল যত কম দামে কিনতে পারবেন ততই আপনার বিক্রি ও লাভ বেশি হবে । আমরা যে ঠিকানা প্রতিবেদনের শেষে দিয়েছি সেখান থেকে আপনি কাঁচামাল কিনলে বাজার দরের থেকে ১০-২০ টাকা কম দামে পেয়ে যাবেন । ফলে কম দামে আপনি উৎপাদিত প্লেটগুলি সরবরাহ করতে পারবেন । যাতে আপনার বিক্রি লোকাল মার্কেটে অনেক বেশি হবে । 

আমাদের Whatsapp গ্রুপ Join Now

বর্তমানে ইন্টারনেট একটি অন্যতম প্রচারের মাধ্যম । আপনি চাইলে ফেসবুক , হোয়াটসআপের মাধ্যমে বিক্রি করতে পারেন । এমনকি আমাজন , ফ্লিপকার্টের মত ওয়েবসাইটগুলিতে আপনার উৎপাদিত প্লেটগুলি অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন ।

আপনি চাইলে সেলসম্যান রাখতে পারেন । তারাই আপনার বাজার ধরবে । এবার আমাদের কর্মসাথী পোর্টালের পাঠকদের জন্য একটি সুখবর । ইন্ডিয়ান মেশিনারি অত্যন্ত পুরাতন একটি কোম্পানি । তাই তাদের কাছে পশ্চিমবঙ্গের সর্বত্র ডিলার ও হোলসেলারদের লিস্ট রয়েছে । আপনি তাদের কাছ থেকে মেশিন কিনলে আপনার এলাকার ডিলার ও হোলসেলারদের লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হবে । ফলে আপনি খুব সহজেই আপনার উৎপাদিত পন্য তাদের কাছে বিক্রি করতে পারবেন ।

পেপার প্লেটের ব্যবসায় লাভ কেমন ? ( Paper Plate Making Machine 2023 Proit )

ব্যবসা শুরু করার পূর্বে যে বিষয়টি ভাবতে হয় সেটি হল সংশ্লিষ্ট ব্যবসাতে লাভ কেমন ! আজ আমরা পেপার প্লেটের ব্যবসাতে লাভ কেমন তা তথ্যের সাহায্যে দেখে নেব । এক্ষত্রে আমরা ম্যানুয়েল মেশিনে কত লাভ সেটি দেখার চেষ্টা করবো ।

বর্তমানে সার্কেল কাটিং কাগজ পাওয়া যায় । এগুলি GSM এর পার্থক্য অনুসারে দামের পার্থক্য হয় । মোটামুটিভাবে ৭০ টাকা কেজি ধরতে পারেন । এখন ১ কেজিতে কমপোক্ষে ১০০ থেকে ১২০ টি সার্কেল কাগজ পাওয়া যায় । সেই হিসেবে প্রতিটি সার্কেল কাগজের দাম পরে ৬০ পয়সার কাছাকাছি । এবং এটিকে আপনি হলসেলে বিক্রি করলে ৮০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন । অর্থাৎ গড়পরতা প্রতিটি পাতাতে আপনি ২০ পয়সা করে লাভ রাখতে পারবেন ।

এবার আপনার মনে হতে পারে ২০ পয়সাতে আর কি হবে । আসলে এখানে সংখ্যার খেলা রয়েছে । ম্যানুয়েল মেশিনের সাহায্যে প্রতি ঘণ্টায় ২ হাজার পিস থালা তৈরি করতে পারবেন । অর্থাৎ মাত্র ১ ঘণ্টায় আপনার লাভ হচ্ছে ৪০০ টাকা । আনুষঙ্গিক অন্যান্য খরচ ধরা গেল আরও ১০০ টাকা । সেই হিসেবে প্রতি ঘণ্টায় আপনার লাভ ৩০০ টাকা । দিনে ৬ ঘণ্টা কাজ করলে আপনার লাভ গিয়ে দাঁড়াচ্ছে ১৮০০ টাকা । অর্থাৎ প্রতিদিন পেপার প্লেটের ব্যবসায় প্রতিদিন ২ হাজার টাকা লাভ করা এমন কিছু ব্যপার না । অর্থাৎ প্রতি মাসে লাভ কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকা ।

আরও পড়ুনঃ Data Entry Jobs 2023 : রাজ্যের SSK MSK সেলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

এই ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স লাগে-

প্রাথমিকভাবে ম্যানুয়েল মেশিনের সাহায্যে এই ব্যবসা শুরু করলে কোন লাইসেন্স লাগে না । কিন্তু পরবর্তীকালে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটলে ট্রেড লাইসেন্স করে নিতে পারেন ।

কোথা থেকে এই লাইসেন্স করা যাবে-

গ্রামাঞ্চলে হলে পঞ্চায়েত এবং বিডিও অফিসে যোগাযোগ করলেই এই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। এছাড়া নিচে যে ফোন নাম্বার ও ঠিকানা দেওয়া রয়েছে তারাই আপনাকে লাইসেন্স সমস্ত সাহায্য করে দেবেন ।

পেপার প্লেট তৈরির মেশিনের দাম ( Paper Plate Making Machine 2023 Price ) –

এবার আসি পেপার প্লেট মেশিনের দাম প্রসঙ্গে । আপনি আগেই আগেই জেনে নিয়েছেন ম্যানুয়েল , হাইড্রোলিক এবং অটোমেটিক এবং ট্রিপল ডাই ম্যানুয়েল মেশিন । এই চার ধরনের পেপার প্লেট মেশিন রয়েছে । শুধু তাই নয় এই চার ধরনের মধ্যেও আবার বিভিন্ন ধরনের দামের মেশিন রয়েছে । আমরা এই প্রতিবেদনে মেশিনের দাম সম্পর্কে একটি অভারওল ধারনা দেওয়ার চেষ্টা করছি । যথা –

ম্যানুয়েল মেশিন –

এই মেশিন আপনি ১৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ।

হাইড্রোলিক মেশিন –

হাইড্রোলিক মেশিনের দাম ৫০ হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রয়েছে ।

অটোমেটিক মেশিন –

অটোমেটিক মেশিনের দাম ১ লক্ষ থেকে দেড় লক্ষ পর্যন্ত রয়েছে ।

ট্রিপল ডাই ম্যানুয়েল মেশিন –

এবার আসি আজকের প্রতিবেদনের বিশেষ মেশিন প্রসঙ্গে । এটি বাংলায় প্রথম আমাদের পোর্টালের মাধ্যমেই প্রচার করা হচ্ছে । এই মেশিনটি ২২ থেকে ২৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ।

মেশিন এবং কাঁচামাল কোথায় পাবো –

বরাবরই কর্মসাথী পোর্টালে যে খবর প্রকাশিত হয় সেখান থেকে আপনারা সবসময়ই উপকৃত হন তাই আপনারা বারবার ফিরে ফিরে আসেন আমাদের পোর্টালে । তাই আপনাদের জন্য পেপার প্লেট তৈরির মেশিন তথা কাঁচামাল কোথায় পাবেন তার সেরা ঠিকানা নিচে দিচ্ছি ।

আজকে যে কোম্পানির কথা উল্লেখ করব তারা হলেন ইন্ডিয়ান মেশিনারি । এই কোম্পানি আপনাকে শুধু মেশিন বিক্রি করেই থেমে যাবেন না । মেশিনের গ্যারান্টি ও ওয়ারেন্টি দেবেন । মেশিন চালানো সম্পর্কে ট্রেনিং দেবেন । কাঁচামাল সরবরাহ করবেন । আপনার মার্কেটিং করতে সাহায্য করবেন । এককথায় আপনার ব্যবসাকে দাড় করানোর জন্য A to Z সাহায্য করবেন । নিচে ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল । যথা –

আজ আমি যে কোম্পানির কথা বলছি তারা হলেন INDIAN MACHINARY . নিচে তাদের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল ।

Indian Machinary

Prajatantrapally , Sodepur ,

Nearest Railway Station Sodepur ,

Kolkata , West Bengal

Contact – 8420746487 / 8597204256

Facebook Page – Click Here

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading