PSC Clerkship Question Paper 5 : PSC ক্লার্কশিপ প্রস্তুতি 2024 এর কথা মাথায় রেখে কর্মসাথী কোচিং সেন্টারের পক্ষ থেকে শেয়ার করা হল জেনারেল স্টাডিস থেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে । প্রয়োজনে বিভিন্ন প্রশ্নের শেষে ব্যাখ্যা দেওয়া হয়েছে ।
WB PSC Clerkship Question Paper 5
( SET-5 )
1. ডাবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত?
A) ফুটবল
B) ব্যাডমিন্টন
C) টেনিস
D) জাভলিন থ্রো
Ans:C টেনিস
ব্যাখ্যা –
এই খেলার সাথে যুক্ত অন্যান্য শব্দগুলি – ভলি , স্মাশ , সার্ভিস , ব্যাকহ্যান্ড ড্রাইভ , ডিউস , ডাবল ফল্ট ।
2. রেড ক্রস –এর সদর দপ্তর হল–
A) নিউইয়র্ক
B) ওয়াশিংটন ভি.সি
C) জেনেভা
D) ব্রাসেল
Ans:C জেনেভা
ব্যাখ্যা –
১৮৬৩ সালে রেড ক্রশ প্রতিষ্ঠা হয় । এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এ সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন হেনরি ডুনান্ট। বিশ্বের মানুষের কল্যাণের জন্য এ পর্যন্ত ৩ বার রেডক্রসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ।
3. পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন–
A) রাষ্ট্রপতি
B) উপরাষ্ট্রপতি
C) রাজ্যপাল
D) প্রধানমন্ত্রী
Ans:B উপরাষ্ট্রপতি
ব্যাখ্যা –
বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড় ।
4. LPG-র মুখ্য উপাদান টি হল–
A) ইথেন
B) মিথেন
C) হেক্সেন
D) বিউটেন
Ans:D বিউটেন
ব্যাখ্যা –
LPG এর পুরো অর্থ হল লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas) । এর মূল উপাদান হল প্রোপেন ও বিউটেন ।
5. পেন্সিলে ব্যবহৃত পদার্থ টি হল–
A)লেড
B)কোক
C) গ্ৰ্যাফাইট
D) ভূষাকালি
Ans:C গ্ৰ্যাফাইট
ব্যাখ্যা –
গ্রাফাইট এর ব্যবহার –
ব্যাটারিতে , ইস্পাত উৎপাদনে ,যানবাহনের ব্রেকে , পিচ্ছিলকারক হিসেবে ও ঢালাইয়ের কাজে ,ঔষধ শিল্পে গ্রাফাইটের ব্যবহার রয়েছে, পেন্সিলে, উচ্চতাপ সহনশীল জিনিসপত্রাদি প্রস্তুতিতে গ্রাফাইট ব্যবহৃত হয়।
6. কোন প্রণালীদ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন?
A) ব্যাস প্রণালী
B) কুক প্রণালী
C) লুজন প্রণালী
D) বেরিং প্রণালী
Ans:A ব্যাস প্রণালী
ব্যাখ্যা –
জিব্রাল্টার প্রণালী : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী
মালাক্কা প্রণালী: মালয় উপদ্বীপ এবং সুমাত্রাকে পৃথক করেছে এবং যুক্ত করেছে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে
ডোভার প্রণালী : ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে এবং ইংলিশ চ্যানেলের মাধ্যমে উত্তর মহাসাগরের সাথে যুক্ত হয়েছে
ম্যাজেলান প্রণালী : আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।
বেরিং প্রণালী : উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে; আলাস্কা ও সাইবেরিয়াকে পৃথক করেছে
পক প্রণালী: তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।
7. কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে?
A) চেঙ্গিস খাঁ
B) সুলতান মামুদ
C) বাবর
D) মোহাম্মদ ঘোরী
Ans:B সুলতান মামুদ
ব্যাখ্যা –
১০২৫ খ্রিস্টাব্দে সুলতান মামুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন । ১০০০ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ১৭ বার ভারত আক্রমণ করেছিলেন ও লুণ্ঠন করেছিলেন । তিনি আফগানিস্থানের গজনীর সুলতান ছিলেন ।
8. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?
A) কনিষ্ক
B) ধর্মপাল
C) চন্দ্রগুপ্ত
D) হর্ষবর্ধন
Ans:B ধর্মপাল
ব্যাখ্যা –
রাজা ধর্মপাল বিহারের ভাগলপুরে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন । এটি বৌদ্ধ ধর্মের অন্যতম শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল । পরবর্তীকালে দ্বাদশ শতাব্দীতে বখতিয়ার খিলজি বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংশ করে ।
9.ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল–
A) হিমালয়
B) আরাবল্লী
C) নীলগিরি
D) আরাকানামা
Ans:B আরাবল্লী
ব্যাখ্যা –
আরাবল্লী প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরন । এর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর । এটি রাজস্থান , হারিয়ানা , গুজরাত এবং দিল্লিতে বিস্তৃত রয়েছে ।
10. ‘জুয়েল অফ ইন্ডিয়া‘ নামে পরিচিত কোন্ রাজ্যে?
A) মণিপুর
B) রাজস্থান
C) হিমাচল প্রদেশ
D) পাঞ্জাব
Ans:A মণিপুর
ব্যাখ্যা –
মনিপুরকে রত্নভূমি বলা হয় । কারণ মনিপুর নয়টি পাহাড় দ্বারা বেষ্টিত । যার মাঝে একটি ডিম্বাকৃতি উপত্যকা রয়েছে । যেটি একটি প্রাকৃতিকভাবে গঠিত রত্নের ন্যায় ।
11. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ–
A) জিন্দাগাড়া
B) দোদাবেতা
C) মহেন্দ্র গিরি
D) কল সুবাই
Ans:A জিন্দাগাড়া
ব্যখ্যা –
পূর্বঘাট পর্বতের শৃঙ্গ হল জিন্দাগাড়া । এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে । এর উচ্চতা ১৬৯০ মিটার । অন্যদিকে পূর্বঘাট পর্বতের আর একটি শৃঙ্গ হল মহেন্দ্রগিরি । যার উচ্চতা ১৫০১ মিটার । এটি ওড়িশাতে অবস্থিত ।
দোদাবেতা হল নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ । এর উচ্চতা ২৬৩৭ মিটার ।
কালসুবাই হল পশ্চিমঘাট পর্বতের একটি শৃঙ্গ। কালসুবাই মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ । এর উচ্চতা 1,646 মিটার ।
12.কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়?
A)1940
B)1941
C)1943
D)1945
Ans:C. 1943
ব্যখ্যা –
১৯৩৭-এ ব্রিজ তৈরি শুরু হয়, কাজ শেষ হয় ১৯৪২-এর অগস্টে। ১৯৪৩-এর ৩রা ফ্রেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
13. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
A) আটাকামা
B) গোবি
C) সাহারা
D) থর
Ans:C. সাহারা
ব্যখ্যা –
মরুভূমি দুইপ্রকার হয় । উষ্ণ এবং ঠাণ্ডা । পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল সাহারা । পৃথিবীর বৃহত্তম ঠাণ্ডা মরুভূমি হল অ্যান্টার্কটিকা । এটি আয়তনে সাহারার থেকেও বড় । তবে যদি প্রশ্নে উল্লেখ না থাকে উষ্ণ নাকি ঠাণ্ডা । এবং অপশনে অ্যান্টার্কটিকা ও সাহারা দুই মরুভুমির উল্লেখ থাকে তাহলে অবশ্যই অ্যান্টার্কটিকা হবে ।
14. হিমোগ্লোবিন হচ্ছে একটি–
A) কোবাল্ট যৌগ
B) কপার যৌগ
C) ম্যাগনেসিয়াম যৌগ
D) আয়রন যৌগ
Ans:D আয়রন যৌগ
ব্যাখ্যা –
হিমোগ্লোবিন হল একটি প্রোটিন যাতে আয়রন থাকে যা লোহিত রক্তকণিকায় অক্সিজেন পরিবহনে সহায়তা করে । রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দিতে পারে।
15. পানিহারি কোন্ রাজ্যের লোকনৃত্য?
A) রাজস্থান
B) পাঞ্জাব
C) উত্তরাখণ্ড
D) পশ্চিমবঙ্গ
Ans:A রাজস্থান
16. মানবদেহের দীর্ঘতম হার কোনটি?
A) ইউমেরাস
B) ফিমার
C) রেডিয়াস
D)স্টেপিস
Ans:B ফিমার
ব্যখ্যা –
আমাদের দেহে ২০৬ টি হাড় আছে । দীর্ঘতম হাড় হল ফিমার । এটি হাঁটু থেকে শ্রোণি পর্যন্ত বিস্তৃত । ক্ষুদ্রতম হাড় হল স্টেপিস । এটি মধ্যকর্ণে অবস্থিত ।
17. লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন?
A)1998
B)1990
C)1995
D)2000
Ans:D 2000
ব্যাখ্যা –
মিস ইউনিভার্স –
প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন (১৯৯৪ সালে)
লারা দত্ত ( ২০০০ সালে )
হরনাজ সান্ধু (২০২১ সালে )
মিস ওয়ার্ল্ড –
প্রথম মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া (১৯৬৬ সালে)
ঐশ্বর্য রায় (১৯৯৪ সালে)
প্রিয়াঙ্কা চোপরা ( ২০০০ সালে )
18. ভিটামিনC-এর রাসায়নিক নাম হল–
A) অ্যাসিটিক অ্যাসিড
B) মিউরিয়াটিক অ্যাসিড
C) ল্যাকটিক অ্যাসিড
D) এসকরবিক অ্যাসিড
Ans:D-এসকরবিক অ্যাসিড
ব্যাখ্যা –
ভিটামিন A – রেটিনল – রাতকানা , উদরাময়য়
ভিটামিন C – আসকরবিক অ্যাসিড – স্কার্ভি
ভিটামিন E – টোকোফেরল – বন্ধ্যাত্ব,
ভিটামিন K – ফাইলোকুইনন/ন্যাপথোকুইনন – রক্ত জমাট বাঁধতে চায় না অর্থাৎ রক্ত তঞ্চন ব্যাহত হয়
19. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
A) বিধান চন্দ্র রায়
B) প্রফুল্ল চন্দ্র সেন
C) প্রফুল্ল চন্দ্র ঘোষ
D) অজয় চক্রবর্তী
Ans:C-প্রফুল্ল চন্দ্র ঘোষ
20. এশিয়ার আলো কাকে বলা হয়?
A) মহাবীর
B) রামমোহন রায়
C) গৌতম বুদ্ধ
D) অশোক
Ans:C-গৌতম বুদ্ধ
ব্যাখ্যা –
গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনিতে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ‘ এশিয়ার আলো ‘ এবং ” আলোকিত একজন” নামেও পরিচিত। বুদ্ধ বোধগয়ার উরুভেল্লায় নির্বাণ লাভ করেন। তিনি সারনাথে প্রথম ধর্মোপদেশ দেন। তিনি অষ্টাঙ্গিক মার্গ এর কথা বলেছেন ।
21.’Bard of Avon’কে?
A) উইলিয়াম শেক্সপিয়ার
B) ওয়ার্ডসওয়ার্থ
C) জোন মিলটন
D) রাসায়নিক বন্ড
Ans: A- উইলিয়াম শেক্সপিয়ার
ব্যাখ্যা –
তাকে ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামে ডাকা হয় ।
Download PDF File
Topic – PSC Clerkship Question Paper ( General Studies )
Format – PDF
File Size – 138 kb
Download Now – PSC Clerkship Question Paper ( General Studies )
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Whatsapp চ্যানেল | Join Now |
| আমাদের Facebook চ্যানেল | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …



