WB PSC Clerkship Question Paper 6
( SET-6 )
1. লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?
A) এম থাম্বি দুরাই
B) হুকুম সিং
C) অনন্ত শয়নম আয়েঙ্গার
D) কৃষ্ণমূর্তি রাও
Ans: C- অনন্ত শয়নম আয়েঙ্গার
ব্যাখ্যা –
1952 সালে প্রথম লোকসভা গঠিত হয়েছিল।
গণেশ মাভলঙ্কর ছিলেন লোকসভার প্রথম স্পিকার।গণেশ মাভলঙ্করকে লোকসভার জনক হিসাবে বিবেচনা করা হয়। তাকে জনপ্রিয়ভাবে ‘দাদা সাহেব’ বলা হতো।
2. জাপানের পার্লামেন্টের নাম –
A) ফোকেটিং
B)মজলিস
C) ডায়েট
D) নেসেট
Ans: C- ডায়েট
ব্যাখ্যা –
ফোকেটিং – ডেনমার্ক
মজলিস – ইরান
ডায়েট – জাপান
নেসেট – ইজরায়েল
ভারত – সংসদ
বাংলাদেশ – জাতীয় সংসদ
চীন – ন্যাশনাল পিপলস কংগ্রেস
নেপাল – রাষ্ট্রীয় সভা
ভুটান – সোংডু
পাকিস্তান – জাতীয় পরিষদ বা সিনেট
আফগানিস্তান – শোরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি
3. সূর্যালোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ?
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন O
D) ভিটামিন D
Ans: D – ভিটামিন D
ব্যাখ্যা –
ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল হয় এবং আস্তে আস্তে হাড় ভঙ্গুর হয়ে পড়ে, যাকে অস্টিওপরোসিস রোগও বলা হয়। ভিটামিন ডির অভাবে শিশুদের হাড়ে বিকৃতি বা রিকেট রোগ হতে পারে।
4. অ্যানিলিডার রেচন অঙ্গ হল –
A) ম্যালপিজিয়ান নালিকা
B) নেফ্রিডিয়া
C) বৃক্ক
D) সবুজ গ্রহ্নি
Ans:B – নেফ্রিডিয়া
ব্যাখ্যা –
আরশোলা ম্যালপিজিয়ান নালিকা।
অ্যানিলিডা ( কেঁচো , জোঁক) – নেফ্রিডিয়া
বৃক্ক – বৃক্ক হ’ল মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর রেচন অঙ্গ।
সবুজ গ্রহ্নি – চিংড়ি
5. ‘A Tale of two Cities’ – কার লেখা?
A) চার্লস ডিকেন্স
B) জন রাসকিন
C) কুলদীপ নায়ার
D) অরুন্ধতী রায়
Ans: A- চার্লস ডিকেন্স
ব্যাখ্যা –
চার্লস জন হাফ্যাম ডিকেন্স ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক ।
6. কোন্ স্তন্যপায়ী ডিম পারে?
A) প্লাটিপাস
B) প্যাস্পোলিন
C) আর্মাডিলো
D) কেভিয়া
Ans: A- প্লাটিপাস
ব্যাখ্যা –
হংসচঞ্চু বা প্লাটিপাস ছোট্ট স্তন্যপায়ী প্রাণী, যা তাসমানিয়া এবং দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ায় এরা বসবাস করে।নদী ও নদীতীরবর্তী এলাকা এদের আবাসস্থল হিসেবে বিবেচিত। প্লাটিপাস স্তন্যপায়ী হওয়া সত্বেও ডিম পাড়ে।
7. ২০২৩ সালে কোন রকেট চন্দ্রযান-3 মহাকাশে নিয়ে গিয়েছিল?
A) PSLV
B) GSLV
C) GSLV Mk – III
D) RLV – TD
Ans: C – GSLV Mk – III
ব্যাখ্যা –
চন্দ্রযান-৩ হল ভারতের তৃতীয় চন্দ্র অনুসন্ধান অভিযান। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) “চন্দ্রযান-৩”কে জিএসএলভি মার্ক ৩ রকেট দ্বারা চাঁদের উদ্দেশ্য উৎক্ষেপণ করে। সতীস ধাওয়ান স্পেস স্টেশন থেকে 14 ই জুলাই ২০২৩ উৎক্ষেপন করা হয় । এই অভিযানে চাঁদের পৃষ্ঠে অবতরণকারী ল্যান্ডার যার নাম বিক্রম (বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে যাকে ভারতীয় মহাকাশ কর্মসূচির প্রতিষ্ঠাতা বলা হয় ) এবং রোভার অন্তর্ভুক্ত যার নাম ছিল প্রজ্ঞান ।
8. কোল্লেরু হ্রদ কোথায় অবস্থিত ?
A) গোদাবরী ও কাবেরীর মধ্যে
B) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
C) মহানদী ও গোদাবরীর মধ্যে
D) কৃষ্ণা ও কাবেরির মধ্যে
Ans: B – গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
ব্যাখ্যা –
কোল্লেরু হ্রদ ভারতের অন্যতম বৃহত্তম স্বাদুজলের হ্রদ। এটি অন্ধ্রপ্রদেশে গোদাবরী ও কৃষ্ণা মাঝে অবস্থিত। কোল্লেরু হ্রদ জলাভূমি, রামসার সম্মেলন দ্বারা 2002 সালে ‘আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি’ হিসাবে স্বীকৃতি লাভ করেছে । আটাপাকা পাখিরালয় কোল্লেরু হ্রদে অবস্থিত।
9. ভারতের উচ্চতম শৃঙ্গ –
A) এভারেস্ট
B) কাঞ্চনজঙ্ঘা
C) নন্দাদেবী
D) মাউন্ট K2
Ans: B – কাঞ্চনজঙ্ঘা
ব্যাখ্যা –
মাউন্ট এভারেস্ট । উচ্চতা ৮,৮৪৮ মিটার । বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ । এটি নেপালে অবস্থিত ।
কে ২ । উচ্চতা ৮৬১১ মিটার । এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ । পাকিস্তান ও চীন বর্ডারে অবস্থিত ।
কাঞ্চনজঙ্ঘা । উচ্চতা ৮,৫৮৬ মিটার। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ ।
নন্দা দেবী ভারতের দ্বিতীয় সর্ব্বোচ্চ শৃঙ্গ।
10. কোন্ চোলরাজা বাংলা জয় করেছিলেন?
A) রাজরাজ চোল
B) প্রথম রাজেন্দ্র চোল
C) দ্বিতীয় রাজেন্দ্র চোল
D) রাজাধিরাজা
Ans: B – প্রথম রাজেন্দ্র চোল
ব্যাখ্যা –
চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসকের নাম ছিল রাজরাজ চোল।
11. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে?
A) 1951
B) 1952
C) 1955
D) 1956
Ans: A – 1951
ব্যাখ্যা –
ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল ১৯৫১ সালে। ১৯৫১ সালের ১০ই মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দ্বারা ।
12. কে দহশালা ব্যবস্থা শুরু করেন?
A) জাহাঙ্গীর
B) আকবর
C) শাহজাহান
D) ইলতুৎমিস
Ans: B – আকবর
ব্যাখ্যা –
আইন-ই-দহসালা বা জাবতি ব্যবস্থা হল এক ধরণের রাজস্ব ব্যবস্থা যা 1580 খ্রিস্টাব্দে আকবরের শাসনকালে চালু করা হয়েছিল। আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল এই ব্যবস্থা চালু করেন।
13. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও –
A) ৪ জন সদস্য নিয়ে
B) ৫ জন সদস্য নিয়ে
C) ৬ জন সদস্য নিয়ে
D) ৭ জন সদস্য নিয়ে
Ans: A – ৪ জন সদস্য নিয়ে
ব্যাখ্যা –
22 শে নভেম্বর 1951-তে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশন একজন চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্য চারজন সদস্য নিয়ে গঠিত।
14. ‘অরণ্যের অধিকার‘ বইটি কার লেখা ?
A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B) মহাশ্বেতা দেবী
C) আশাপূর্ণা দেবী
D) মৈত্রী দেবী
Ans: B – মহাশ্বেতা দেবী
ব্যাখ্যা –
বিরসা মুন্ডার জীবনকাহিনি অবলম্বনে ১৯৭৭ সালে মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটি রচনা করেছিলেন।
15. ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয় কবে ?
A) ৫ জানুয়ারি
B) ৯ জানুয়ারি
C) ৯ জুলাই
D) ১০ জুলাই
Ans: B – ৯ জানুয়ারি
ব্যাখ্যা –
প্রতি বছর ৯ জানুয়ারি তারিখে ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথার স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়।
Download PDF File
Topic – PSC Clerkship Question Paper ( General Studies )
Format – PDF
File Size – 138 kb
Download Now – PSC Clerkship Question Paper ( General Studies )
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Whatsapp চ্যানেল | Join Now |
| আমাদের Facebook চ্যানেল | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …



