
PSC Clerkship Question Paper : PSC ক্লার্কশিপ প্রস্তুতি 2024 এর কথা মাথায় রেখে কর্মসাথী কোচিং সেন্টারের পক্ষ থেকে শেয়ার করা হল জেনারেল স্টাডিস থেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে । প্রত্যেকটি প্রশ্নের শেষে ব্যাখ্যা দেওয়া হয়েছে । যা আপনাদের অনেক কাজে লাগবে বলে মনে করছি ।
WB PSC Clerkship Question Paper ( SET–1 )
১. বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
A) মাইশোর
B) আইহোল
C) হাম্পি
D) কাঞ্চিপুরম
Ans: C । হাম্পি
ব্যাখ্যা –
বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা – হরিহর ও বুক্ক রায়।
বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা – কৃষ্ণদেব রায়।
২) ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী ?
A) সরোজিনী নাইডু
B) সুচেতা কৃপালনী
C) পিঙ্গলী ভেঙ্কাইয়া
D) সর্দার বল্লভভাই প্যাটেল
Ans: C । পিঙ্গলী ভেঙ্কাইয়া
ব্যখ্যা –
পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশাকার ।
সরোজিনী নাইডু ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতীয় কোকিল (দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া) নামে পরিচিত। সরোজিনী নায়ডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম (ভারতীয়) মহিলা সভাপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপালও হয়েছিলেন।
সুচেতা কৃপালনী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনিই ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
বল্লভভাই প্যাটেল ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী।
৩) ঋকবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?
A) কুরুক্ষেত্র
B) দশ রাজার
C) একশত রাজার
D) দেব- অসুর
Ans: B. দশ রাজার
ব্যাখ্যা –
ঋকবেদের সপ্তম মণ্ডলে দশরাজার যুদ্ধ পুরুস্বিনী বা রাভী নদীর তীরে । দশরাজার যুদ্ধ ভরতগোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে দশটি আর্য উপজাতির রাজার জোটের ।
৪) সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলা লেখ পাওয়া গেছে?
A) মহেঞ্জোদারো
B) হরপ্পা
C) কালিবঙ্গান
D) ধোলাভিরা
Ans: D ধোলাভিরা
ব্যাখ্যা –
সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা ।
নৃত্যরত নটরাজ (পুরুষ) হরপ্পাতে ।
নৃত্যরত মেয়ে ব্রোঞ্জ মূর্তি মহেঞ্জোদারোতে । মহেঞ্জোদারো শব্দের অর্থ “মৃতের স্তূপ” ।
কালিবঙ্গানে পাওয়া যায় চাষের জমি ।
ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত
৫) কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানের অবস্থিত?
A) হুমায়ুন
B) আকবর
C) জাহাঙ্গীর
D) আওরঙ্গজেব
Ans: C । জাহাঙ্গীর
ব্যাখ্যা –
হুমায়ুনের সমাধি দিল্লিতে ।
আকবরের সমাধি আগ্রার উপকণ্ঠে সিকান্দ্রায় অবস্থিত ।
জাহাঙ্গীরের সমাধিসৌধ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অবস্থিত।
ঔরঙ্গজেবের সমাধি ভারতের মহারাষ্ট্রের খুলদাবাদে অবস্থিত।
৬) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন –
A) ঐতেরেয় ব্রাহ্মণ
B) তৈত্তিরীয় সংহিতা
C) শতপথ ব্রাহ্মণ
D) পরাশর সংহিতা
Ans: D পরাশর সংহিতা
ব্যাখ্যা –
১৮৫৬ আইনটি ২৬ জুলাই বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয়েছিল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে বিধবা বিবাহ কে আইনি স্বীকৃতি দেন। লর্ড উইলিয়ম বেন্টিংয়ের দ্বারা সতীদাহ বিলুপ্ত (১৮২৯ সালের ডিসেম্বর মাসে ) করেন রামমোহন রায়ের প্রচেষ্টায় ।
৭) হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
A) সিমলা
B) দার্জিলিং
C) গৌহাটি
D) লাদাখ
Ans: D। লাদাখ
ব্যাখ্যা –
ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় ১০৬ টি ।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান – আসাম – বিরল প্রজাতির একশৃঙ্গ গণ্ডারের
সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক – কেরালা – লেজযুক্ত ম্যাকাক
গির জাতীয় উদ্যান – গুজরাট – এশিয়াটিক সিংহ ।
গোরুমারা জাতীয় উদ্যান – পশ্চিমবঙ্গ – বাইসন , হাতি ।
বক্সা জাতীয় উদ্যান – পশ্চিমবঙ্গ – এখানে এশীয় হাতি, বাঘ, গউর, বুনো শুয়োর, সম্বর হরিণ ।
জলদাপাড়া জাতীয় উদ্যান – পশ্চিমবঙ্গ – ভারতীয় একশৃঙ্গ গন্ডার ।
৮) নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল–সীমান্ত নেই?
A) চিন
B) মায়ানমার
C) আফগানিস্তান
D) শ্রীলঙ্কা
Ans: D) শ্রীলঙ্কা
ব্যাখ্যা –
র্যাডক্লিফ লাইন – ভারত ও পাকিস্তান
তিন বিঘা করিডর – ভারত ও বাংলাদেশ
ম্যাকমোহন লাইন – ভারত ও চীন
পক প্রণালী – ভারত ও শ্রীলঙ্কা
ডুরান্ড লাইন – পাকিস্তান ও আফগানিস্থান
৯) নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে?
A) বাংলাদেশ
B) পাকিস্তান
C) নেপাল
D) ভুটান
Ans: A। বাংলাদেশ
ব্যাখ্যা-
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি (4096 km) ।
১০) নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়?
A) শিবালিক
B) সহ্যাদ্রী
C) হিমাদ্রী
D) হিমাচল
Ans: B সহ্যাদ্রি
ব্যাখ্যা –
পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম সহ্যাদ্রি ।
১১) ‘নামচা বারওয়া‘ থেকে কোন নদী ভারতে প্রবেশ করে?
A) গঙ্গা
B) যমুনা
C) ব্রহ্মপুত্র
D) জলঙ্গী
Ans: C। ব্রহ্মপুত্র
ব্যাখ্যা –
হিমালয় পর্বতের সর্ব পূর্বের শৃঙ্গ । এর কাছেই সাংপো নদী গিরিখাত সৃষ্টি করে হিমালয়কে কেটে দিহং নাম নিয়ে অরুনাচল প্রদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ বিভিন্ন নামে পরিচিত। তিব্বতে এটিকে বলা হয় সাংপো । অরুণাচল প্রদেশে একে দিহাং নামে ডাকা হয় । ভারতে এর নাম ব্রহ্মপুত্র ।
১২) সূর্যের শক্তি উৎপন্ন হয়
A)H এবংHe পরমাণুর রাসায়নিক বিক্রিয়া দরুন।
B)H এবংHe পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন।
C)He পরমাণুর ফিশন বিক্রিয়ার দরুন।
D)H পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন।
Ans: B । H এবংHe পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন।
ব্যখ্যা –
সূর্যে দেখা যায় নিউক্লিয়ার ফিউশন । পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয়ার ফিশন ।
১৩. ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম কি ?
- ব্যারোমিটার
- সিসমোগ্রাফ
- থার্মোমিটার
- ম্যানোমিটার
Ans. – b) সিসমোগ্রাফ
ব্যাখ্যা –
ব্যারোমিটার – বায়ুর চাপ মাপা হয়
সিসমোগ্রাফ – ভুকম্প পরিমাপ
থার্মোমিটার – তাপমাত্রা পরিমাপক যন্ত্র,
ম্যানোমিটার – গ্যাসের চাপ মাপা হয়
১৪. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম কি ?
- লিনিয়র স্কেল
- রিখটার স্কেল
- ক্রেসকোগ্রাফ
- স্ফিগমোম্যানোমিটার,
Ans. – b) রিখটার স্কেল
ব্যাখ্যা –
লিনিয়র স্কেল – ভূমিরূপ ও মানচিত্রের দুরত্ব পরিমাপক
রিখটার স্কেল – ভুমিকম্পের তীব্রতা
ক্রেসকোগ্রাফ – উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র
স্ফিগমোম্যানোমিটার, – রক্তচাপ পরিমাপক যন্ত্র
১৫. সর্বাধিক ভুকম্প প্রবন দেশ কোনটি ?
- ফিলিপাইন্স
- রাশিয়া
- জাপান
- ভারত
Ans. – C. জাপান
ব্যাখ্যা –
জাপান হল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। জাপানের ভূখণ্ডটি প্রশান্ত মহাসাগরীয় অগ্ন্যুৎপাত বলয়ের উপর অবস্থিত। এই বলয়টিতে পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প সংঘটিত হয়।
Download PDF File
Topic – PSC Clerkship Question Paper ( General Studies )
Format – PDF
File Size – 138 kb
Download Now – PSC Clerkship Question Paper ( General Studies )
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
| আমাদের Whatsapp চ্যানেল | Join Now |
| আমাদের Facebook চ্যানেল | Join Now |
| আমাদের Telegram গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


