
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হল
পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে ‘মাধ্যমিক’ কোর্সে ভরতি শুরু হয়েছে।কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা পড়াশোনা আর না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাশ করতে পারেন। যাঁরা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি, তাঁরাও এখান থেকে মাধ্যমিক পাশ করতে পারেন।
বয়স হতে হবে ১ জুনের হিসেবে অন্তত ১৪ বছর। ভরতি নেওয়া হয় বছরে দুবার জুন ও ডিসেম্বরে। এখন ভরতি নেওয়া হচ্ছে ডিসেম্বর সেশনের জন্য। পশ্চিমবঙ্গের প্রায় ২০০ টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সে ভরতির সুযোগ পাবেন।
মাধ্যমিকে মোট ১১ টি বিষয় আছে ।
বিষয় : বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গৃহবিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান।ওপরের ওইসব বিষয় থেকে অন্তত ৭ টি আবশ্যিক বিষয় আর ১ টি অতিরিক্ত বিষয় নিতে হবে। ভরতির সময় সব বিষয় গুলি একসঙ্গে নিতে হবে এমন কোনো নিয়ম নেই।
ভরতির দুমাসের মধ্যে এক বা একাধিক বিষয় নিতে পারবেন। ভরতির ছয়মাস বা তার পরে সাধারণ ভরতির সময় আবার নতুন বিষয় নিতে পারবেন। তবে সেক্ষেত্রে বিষয় নেওয়ার ১ বছর পর সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। সব বিষয়ের পরীক্ষা একসঙ্গে দিতে পারবেন। তবে প্রস্তুতি ঠিক না হলে ৫ বছর ধরে বছরে দুবার করে মোট ৯ বার পরীক্ষা দিয়ে সফল হতে পারবেন।
বাংলা বিষয়ের প্রতিটি পত্রে ১০০ হিসেবে দুটি পত্রের পূর্ণমাণ ২০০। উত্তরণ মান একত্রে ৬৮। অন্যান্য বিষয়ের পূর্ণমাণ ১০০ ও উত্তরণ মান ৩৪। ৭ টি আবশ্যিক বিষয় নিয়ে যাঁরা মাধ্যমিক পরীক্ষা পাশ করবেন, তাঁদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেওয়া হবে।
এই সার্টিফিকেট মাধ্যমিক পাশের সমতুল্য ধরা হবে। উপরের ৭ টি বিষয়ে পাশ না করলে অন্যান্য বিষয়ের পাশকে শুধু পাশ হিসাবে ধরা হবে। এজন্য মার্কশিট পেলেও সার্টিফিকেট পাবেন না। অতিরিক্ত বিষয়ে প্রাপ্ত নম্বর থেকে ৩৪ নম্বর বাদ দিয়ে বাকি নম্বর মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে । এবছর ডিসেম্বরে ভরতি হলে পরের বছর ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবেন।
এখান থেকে মাধ্যমিক পাশ করলে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে যেমন উচ্চমাধ্যমিক কোর্সে ভরতি হতে পারবেন, তেমন পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক কোর্সেও ভরতির সুযোগ পাবেন। ভরতির সময় যাবতীয় বই পত্র দেওয়া হবে। ক্লাস হয় ছুটির দিন বা কাজের দিন সন্ধ্যাবেলা।
দরখাস্ত করবেন অনলাইনে বা অফলাইনে। দরখাস্ত করার শেষ তারিখ ১৪ ফ্রেব্রুয়ারি। কোন কোন স্টাডি সেন্টারে ফর্ম পাবেন তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা নিচে দেওয়া সংসদের অফিসে পাবেন।
পূরণ করা ফর্মের সঙ্গে দেবেন :
(১)বয়সের প্রমাণ পত্র হিসেবে জন্ম সার্টিফিকেট/ কোনো অনুমোদিত বিদ্যালয়ে ভরতি হয়ে থাকলে ভরতি হয়ে থাকলে তার রেজিস্ট্রার থেকে প্রমাণপত্র / পুর প্রতিষ্ঠানের উপযুক্ত কতৃপক্ষ, চেয়ারম্যান, মেয়র কিংবা গ্রাম পঞ্চায়েত প্রধানের থেকে নিদির্ষ্ঠ ফর্মে জন্ম-তারিখের প্রমাণপত্র (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বা অনুমোদিত বিদ্যালয় বা কলেজের প্রধানের প্রত্যয়িত করা হতে হবে) ।
(২)শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে ক্লাস এইট পাশ সার্টিফিকেট বা এইট পাশ পর্যন্ত স্বশিক্ষিত হলে শিক্ষার্থীর নিজের লিখিত বিবৃত দিতে হবে।
(৩)স্কুল লিভিং সার্টিফিকেট ।
(৪)এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের সাদাকালো ফটো(নিজের সই করা)।
পূরণ করা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি। দক্ষিণবঙ্গে বেলায় এই ঠিকানায় : রামেন্দ্র সুন্দর, তন্ত্তজ ভবন, ডিডি-১৮/৪, সপ্তম তল, বিধাননগর কোলকাতা-৬৪। শিলিগুড়ির প্রার্থীরা যোগাযোগ করবেন এই ঠিকানায় রাহুল সংকৃত্যায়ণ ভবনে। সংসদের অফিসের ঠিকানায় :পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ , বিকাশভবন, তৃতীয় তল পূর্বপার বিধাননগর, কলকাতা-৯১।
ওয়েবসাইট : www.twbcros.org
শিক্ষা এবং কর্মসংক্রান্ত সকল খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
Spread the loveHealth Depertment Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
Spread the loveSwachh Bharat Mission Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook … - ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
Spread the loveASHA Karmee Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ … - Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
Spread the loveData Manager Career 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
Spread the loveGroup D Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …


