DMCA.com Protection Status

Join Whatsapp Group

৬ টি কেন্দ্রীয় বাহিনীতে ২৫,২৭১ জন লোক নিয়োগ

Spread the love
 
 
Recruitment in 25271 people Central Forces
Recruitment in 25271 people Central Forces

৬ টি কেন্দ্রীয় বাহিনীতে ২৫,২৭১ জন লোক নিয়োগ

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (এস.এস.এফ) এ ‘কনস্টেবল (জেনারেল ডিউটি)’ পদে ২৫,২৭১ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এই ৬ বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। এজন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। তাতে সফল হলে শারীরিক মাপজোখ, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। অন্তত মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন।

বয়স – বয়স হতে হবে ১-৮-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম তারিখ হতে হবে ২-৮-১৯৯৮ থেকে ১-৮-২০০৩ এর মধ্যে। ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীর  ৩ বছর, তপশিলীরা ৫ বছর আর প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। 

শরীরের মাপজোখ – শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৭০ সেমি (তপশিলী উপজাতি হলে ১৬২.৫ সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকায় প্রার্থী হলে ১৬৫ সেমি আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধুষ‍্যিত প্রার্থীদের বেলায় ১৬০ সেমি) আর বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি (পার্বত্য এলাকার হলে যথাক্রমে ৭৮ ও ৮৩ সেমি)। 

মহিলাদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ সেমি (তপশিলী উপজাতি হলে ১৫০ সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকায় প্রার্থী হলে ১৫৫ সেমি)। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯। কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9 ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চ‍্যাটালো পাতা, ধনুকের মতো পা, ট‍্যারা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোজানোয় অক্ষমতা, আঙ্গুলগুলি নাড়াচাড়া করায় অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কন্ট‍্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন।

মূল মাইনে – ২১,৭০০–৬৯,১০০ টাকা।

শূন‍্যপদ – বর্ডার সিকিউরিটি ফোর্সে ৭৫৪৫ টি। এর মধ্যে ছেলেদের জন্য ৬,৪১৩ টি। মেয়েদের জন্য ১,১৩২ টি।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৮,৪৬৪ টি। এর মধ্যে ছেলেদের জন্য ৭,৬১০ টি। মেয়েদের জন্য ৮৫৪ টি। এস.এস.বি তে ছেলেদের জন্য ৩,৮০৬ টি।

আই.টি.বি.পি তে ১,৪৩১ টি এর মধ্যে ছেলেদের জন্য ১,২১৬ টি। মেয়েদের জন্য ২১৫ টি। 

অসম রাইফেলসে ৩,৭৮৫ টি। এর মধ্যে ছেলেদের জন্য ৩,১৮৫ টি। মেয়েদের জন্য ৬০০ টি।

এস.এস.এফ এ ২৪০ টি। এর মধ্যে ছেলেদের জন্য ১৯৪ টি। মেয়েদের জন্য ৪৮ টি।

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। ‘Constable (GD) in Central Armed Police Forces (CAPFS), NIA & SSF and Rifleman (GD) in Assam Rifles (AR) Examination, 2021 এর পরীক্ষার মাধ্যমে।

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে ‘কম্পিউটার বেসড পরীক্ষা (সি.বি.ই)’ হবে। এই পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে –(১) পার্ট-এ : জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং – ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন, 

(২) পার্ট – বি : জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন,

(৩) পার্ট – সি : এলিমেন্টারি ম‍্যাথমেটিক্স – ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন,

(৪) পার্ট – ডি : ইংরিজি / হিন্দি – ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন। 

সময় থাকবে ৯০ মিনিট। পরীক্ষায় প্রশ্ন হবে ইংরিজি, হিন্দিতে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের। এই পরীক্ষায় তারিখ এখনো ঠিক হয়নি। তারিখ ঠিক হলে যথাসময়ে ওয়েবসাইটে দেওয়া হবে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে : কলকাতা, শিলিগুড়ি, হুগলি, বেরহামপুর, গ‍্যাংটক, ভুবনেশ্বর, রাঁচী, কটক, রৌরকেলা।

কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে ‘শারীরিক মাপজোখের পরীক্ষা (PST)’ ও  ‘শারীরিক সক্ষমতার পরীক্ষার (PET)’ জন্য ডাকা হবে। তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে।

শারীরিক মাপজোখের পরীক্ষায় প্রথমে ছেলেদের বেলায় ২৪ মিনিট ৫ কিমি দৌড় আর মেয়েদের বেলায় ৮.৩০ মিনিটে ১.৬ কিমি দৌড়। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না। ই-অ্যাডমিট ডাইনলোড করতে পারবেন, এই সব ওয়েবসাইট থেকে : www.crpf.nic.in সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে। শারীরিক মাপজোখ বা শারীরিক সক্ষমতায় পাওয়া নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ‍্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ ও প্রাক্তন সমরকর্মীরা ৩৫% আর তপশিলী, ও.বি.সি রা ৩৩% নম্বর পেলে সফল হবেন।পরীক্ষা সংক্রান্ত আরো তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.ssconline.nic.inwww.ssc.nic.in>Apply>GD-Constable এজন্য একটি বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (৪ থেকে ২০ কেবির মধ্যে) ও সিগনেচার (১ থেকে ১২ কেবির মধ্যে) স্ক‍্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা ইউ.পি.আই , ভীম, নেট ব‍্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে জমা দিতে পারবেন। অনলাইনে ফী জমা দিতে পারবেন ২ সেপ্টেম্বরের মধ্যে আর অফলাইনে ফী জমা দিতে পারবেন ৭ সেপ্টেম্বরের মধ্যে। তপশিলী জাতি, তপশিলী উপজাতি, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। কোন ক‍্যাটেগরিতে কটি শূন‍্যপদ, কীভাবে ফর্ম পূরণ করবেন ইত‍্যাদি আরো বিস্তারিত তথ্য থাকবে আগামী সংখ‍্যায়।

  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading