DMCA.com Protection Status

Join Whatsapp Group

বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় লোক নিয়োগ

Spread the love
Recruitment in Botanical Survey of India
Recruitment in Botanical Survey of India

বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় লোক নিয়োগ

কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন‍্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা ন‍্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব‍্যারেজ প্রোজেক্টে, কলকাতার ইন্সটিটিউট অফ সেরোলজিতে কাজের জন্য ক্লার্ক, হেড ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, চার্জম‍্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট‍্যান্ট, স্টাফ কার ড্রাইভার, টেকনিক্যাল সুপারিন্টেন্ডেন্ট, রিসার্চ ইনভেস্টিগেটর, জুনিয়র কম্পিউটার, মাল্টিটাস্কিং স্টাফ, ল‍্যাবরেটরি অ্যাসিস্ট‍্যান্ট, ফিল্ড অ্যাটেন্ড‍্যান্ট, অফিস অ্যাটেন্ড‍্যান্ট, ক‍্যান্টিন অ্যাটেন্ড‍্যান্ট, লাইব্রেরি ইনফর্মেশন অ্যাসিস্ট‍্যান্ট, লিগ্যাল অ্যাসিস্ট‍্যান্ট, ক্লিনার, ফার্টিলাইজার ইন্সপেক্টর, পার্সোন‍্যাল অ্যাসিস্ট‍্যান্ট, ইলেক্ট্রিক ওয়েল্ডার, ফিল্ডম‍্যান, টেকনিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, ইনভেস্টিগেটর, অ্যাসিস্ট‍্যান্ট এক্সটেনশন অফিসার, ল‍্যাবরেটরি অ্যাটেন্ড‍্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, স‍্যানিটরি ইন্সপেক্টর, টেকনিশিয়ান, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, জুনিয়র কম্পিউটার, এক্স রে অ্যাসিস্ট‍্যান্ট সহ ২৭১ টি পদে ৩,২৪৪ জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশনের ৭ টি রিজিয়নের মাধ্যমে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্ৰ‍্যজুয়েট, আই.টি.আই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বি.টেক কোর্স পাশরা আবেদন করতে পারেন। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। কোনো কোনো পদের বেলায় অতিরিক্ত যোগ্যতা হিসাবে পেশাগত যোগ্যতা থাকতে হবে।

সব পদের বেলায় বয়স গুণতে হবে ১-১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি হলে ১৩) বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনবিবাহ না করে থাকলে ৮ (তপশিলী হলে ১৩, ও.বি.সি হলে ১১) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। 

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা কবে কম্পিউটার বেসড মোডে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ। পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.ssc.nic.inwww.sscer.org

দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.ssconline.nic.inwww.ssc.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে।এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (৪-২০ কেবির মধ্যে) ও সিগনেচার (১-১২ কেবির মধ্যে) স্ক‍্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা স্টেট ব‍্যাঙ্কের কোনো শাখায় ওই চালানের মাধ্যমে টাকা জমা দেবেন কিংবা নেট ব‍্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন আগামী সংখ‍্যায়। এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

  • Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
    Spread the loveHealth Depertment Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
    Spread the loveSwachh Bharat Mission Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
    Spread the loveASHA Karmee Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ …

    Continue reading

  • Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
    Spread the loveData Manager Career 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
    Spread the loveGroup D Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading