ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৯২০ জন লোক নিয়োগ
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আই.ডি.বি.আই) ‘এক্সিকিউটিভ’ পদে ৯২০ জন ছেলেমেয়ে নিচ্ছে।
মোট অন্তত ৫৫% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
বয়স ― বয়স হতে হবে ১-৭-২০২১’ র হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম – তারিখ হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-৭-২০০১ এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।
শুরুতে চাকরি হবে ১ বছরের চুক্তিতে। এরপর চুক্তির মেয়াদ আরো ২ বছর বাড়তে পারে। মাইনে প্রথম বছর মাসে ২৯,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৩১,০০০ টাকা, তৃতীয় বছর মাসে ৩৪,৩০০ টাকা।
শূন্যপদ : ৯২০ টি (জেনাঃ ৩৭৩, ও.বি.সি ২৪৮, তঃজাঃ ১৩৮, তঃউঃজাঃ ৬৯, ই.ডব্লু.এস ৯২, দৃষ্টিহীন প্রতিবন্ধী ৯, অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী ৯, বধির প্রতিবন্ধী ৯, অন্যান্য ৯)।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর। পূর্ব ভারতে গ্ৰেটার কলকাতা, ভুবনেশ্বর, রাঁচী, পটনা ও গুয়াহাটিতে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) টেস্ট অফ রিজনিং, (২) টেস্ট অফ ওয়ার্কিং ইংলিশ ল্যাঙ্গোয়েজ, (৩) টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট। ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন হবে। সময় থাকবে ৯০ মিনিট। প্রশ্ন হবে ইংরিজিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। সফল হলে ইন্টারভিউ। লিখিত পরীক্ষার কল লেটার ডাইনলোড করতে পারবেন ডিসেম্বরে। তপশিলী প্রার্থীদের প্রি-রিক্রুটমেন্ট ট্রেনিং হবে কলকাতা, পাটনা, রাঁচী, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে।দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে : www.idbi.com / www.idbibank.com অনলাইনে দরখাস্ত করার সময় একটি বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (২০-৫০ কে.বি র মধ্যে) ও সিগনেচার (১০ থেকে ২০ কে.বি.র মধ্যে) স্ক্যান করে নেবেন। এছাড়াও নিচের প্যারাগ্ৰাফ সাদা কাগজে লিখে স্ক্যান করতে হবে : ‘l_______(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the information submitted by me in the application from is correct, true and valid. I will present the supporting documents as and whenrequired’.
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার ফটো ও সিগনেচার আপলোড করবেন। তারপর অনলাইনে পরীক্ষা ফী বাবদ ১,০০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ২০০)টাকা দিতে হবে। টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টানেট ব্যাঙ্কিং, আই.এম.পি.এস ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর ই – রিসিপ্ট প্রিন্ট করে নেবেন। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের মূল ইত্যাদি নিজের কাছে রেখে দেবেন, ইন্টারভিউয়ের সময় এইসব প্রমাণপত্র দেখাতে হবে।
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …



