ওরাঙ্গেল এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে লোক নিয়োগ
ওরাঙ্গেল এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ‘টেকনিশিয়ান’ ও ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট’ পদে ৫৩ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
টেকনিশিয়ান : সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফর্মেশন টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন। মোট অন্তত ৫০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ডি.এম.এল.টি, ফটোগ্ৰাফি বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট কোর্স পাশরাও আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশ হলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
২ বছরের চুক্তিতে কাজ করতে হবে।
মূল মাইনে : ২১,৭০০ টাকা।
শূন্যপদ : ৩৪ টি (জেনাঃ ১৬, ও.বি.সি ৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ৩)।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট : উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেড শীটে দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। ডিগ্ৰি কোর্স পাশ হলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
২ বছরের চুক্তিতে কাজ করতে হবে।
মূল মাইনে : ২১,৭০০ টাকা।
শূন্যপদ : ১৯ টি (জেনাঃ ৯, ও.বি.সি ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১, প্রতিবন্ধী ১)।
সব ক্ষেত্রে তপশিলী, ও.বি.সি রা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি টেস্ট, অ্যাডভান্সড টেস্ট ও ট্রেডের টেস্টের মাধ্যমে। টেকনিশিয়ান পদের বেলায় প্রিলিমিনারি টেস্টে থাকবে ৫০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় এইসব বিষয় : অঙ্ক, বিজ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস।
প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর। এরপর অ্যাডভান্সড টেস্ট। এই টেস্টে ১০০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় ২ ঘন্টা। প্রিলি ও অ্যাডভান্সড টেস্টে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে। এরপর হবে ট্রেড টেস্ট।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় প্রিলিমিনারি টেস্টে থাকবে ১০০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় ৫০ টি প্রশ্ন হবে এইসব বিষয় : জেনারেল ইংলিশ, বিজ্ঞান, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট। প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর। এরপর ডেসক্রিপ্টিব টাইপের টেস্ট। এই টেস্টে প্রথম পার্টে থাকবে ইংরিজিতে প্রবন্ধ লেখা, কমপ্রিহেনশন, প্রেসি ও ইংরিজি গ্ৰামার। দ্বিতীয় পার্টে থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ জব ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট সম্পর্কীত প্রশ্ন।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.nitw.ac.in এজন্য বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ৫০০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
Spread the loveHealth Depertment Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
Spread the loveSwachh Bharat Mission Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook … - ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
Spread the loveASHA Karmee Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ … - Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
Spread the loveData Manager Career 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
Spread the loveGroup D Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …



