DMCA.com Protection Status

Join Whatsapp Group

এন টি পি সি-তে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ

Spread the love
Recruitment of Executive trainee in NTPC
Recruitment of Executive trainee in NTPC

এন টি পি সি-তে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ

৫০ জন এক্সিকিউটিভ ট্রেনি নেবে এন টি পি সি (ন‍্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন)। এটি শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিশেষ নিয়োগ অভিযান। এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ হবে ইলেক্ট্রিক‍্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স/ইনস্ট্রুমেন্টেশন শাখায়। প্রার্থীকে গেট- ২০২১ পরীক্ষায় নিদিষ্ট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
শাখা অনুসারে শূন‍্যপদের বিন‍্যাস : ইলেক্ট্রিক‍্যাল ২২ টি (সাধারণ ১১, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্ৰসর ২)। মেকানিক্যাল ১৪ (সাধারণ ৮, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্ৰসর ১)। ইনস্ট্রুমেন্টেশন/ইলেক্ট্রনিক্স ১৪ টি (সাধারণ ৮, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্ৰসর ১)। এর মধ্যে দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নিয়মানুসারে শূন‍্যপদ সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা : মোট অন্তত ৬৫ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ) নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল শাখায় বি ই বা বি টেক অথবা এ এম আই ই (অ্যাসোসিয়েট মেম্বার অব দ‍্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া)।
সমতুল শাখাগুলি হল : মেকানিক্যাল শাখার ক্ষেত্রে মেকানিক্যাল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। সেই সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এম ই) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইলেক্ট্রিক‍্যাল শাখার ক্ষেত্রে ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক‍্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। ইনস্ট্রুমেন্টেশন শাখার ক্ষেত্রে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। সেইসঙ্গে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (আই এন) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইলেক্ট্রনিক্স শাখার ক্ষেত্রে ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার, পাওয়ার ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স। সেই সঙ্গে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ই সি) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়স : ৬-৫-২০২১ তারিখে ২৭ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি রা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।
বেতনক্রম : ৪০,০০০–১,৪০,০০০ টাকা। সঙ্গে অন‍্যান‍্য সুযোগ-সুবিধা।
প্রাথমিক ভাবে প্রার্থীদের বাছাই করা হবে গেট-২০২১ পরীক্ষার সংশ্লিষ্ট পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ ও গ্ৰুপ ডিসকাশন হবে। 
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.ntpccareers.net প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ৬ মে পর্যন্ত। গেট এর রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

শিক্ষা ,চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা

  • Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
    Spread the loveHealth Depertment Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
    Spread the loveSwachh Bharat Mission Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
    Spread the loveASHA Karmee Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ …

    Continue reading

  • Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
    Spread the loveData Manager Career 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
    Spread the loveGroup D Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading