
Recruitment of Lower Division Clerk 2023 : পশ্চিমবঙ্গের সরকারি অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক পাশ
কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Recruitment of Lower Division Clerk 2023 )। আমরা আপনাদের সামনে খুঁজে খুঁজে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন ঊপায় তথা ট্রেন্ডিং বিভিন্ন খবর নিয়ে আসি । আজ আবারো এই প্রতিবেদনে একটি দারুন চাকরির খবর নিয়ে হাজির হলাম ।
আমাদের Whatsapp গ্রুপ Join Now
আজকে এই প্রতিবেদনে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে হাজির হলাম । পশ্চিম বর্ধমান জেলায় এই নিয়োগ হলেও পশ্চিমবঙ্গের যেকোনও জেলার বাসিন্দা ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন ।নীচে কোন কোন পদে নিয়োগ হবে ? কি কি যোগ্যতা লাগবে? বয়স , বেতন , নিয়োগ পদ্ধতি , আবেদন পদ্ধতি প্রভৃতি তথ্য তূলে ধরা হল । বিস্তারিত জানার জন্য অফিসিয়া নোটিফিকেশন দেখবেন ।
Recruitment of Lower Division Clerk 2023
বিজ্ঞপ্তি নাম্বার –
110/SW/Paschiimbdn
পদের নাম –
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট (Lower Division Clerk cum Typist )
বেতন –
বিজ্ঞপ্তি অনুসারে মাসিক বেতন ১৩৫০০ টাকা ।
বয়স –
বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।
শিক্ষাগত যোগ্যতা –
যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ যে কোনও ব্যাক্তি আবেদনের যোগ্য । এর সাথে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং টাইপিং দক্ষতা থাকতে হবে ।
পদের নাম –
বেঞ্চ ক্লার্ক ( Bench Clerk )
বেতন –
বিজ্ঞপ্তি অনুসারে মাসিক বেতন ১৩৫০০ টাকা ।
বয়স –
বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।
আরও পড়ুনঃ Recruitment under Kanyashree Prakalpa : কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা –
যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ যে কোনও ব্যাক্তি আবেদনের যোগ্য । এর সাথে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং টাইপিং দক্ষতা থাকতে হবে ।
পদের নাম –
কাউন্সেলর (Counsellor)
বেতন –
বিজ্ঞপ্তি অনুসারে মাসিক বেতন ১৩৫০০ টাকা ।
বয়স –
বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে ।
শিক্ষাগত যোগ্যতা –
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি গ্র্যাজুয়েট পাশ হতে হবে । এর সাথে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং টাইপিং দক্ষতা থাকতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রেই মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে । তিনটি ধাপে এই পরীক্ষা হবে । প্রথমে লিখিত পরীক্ষা । লিখিত পরীক্ষায় সফল হলে নেওয়া হবে কম্পিউটার টেস্ট নেওয়া হবে । বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৪০% নম্বর পেলে কোয়ালিফাই করা যাবে । এবং কাউন্সেলর পদের ক্ষেত্রে ৩৫% নম্বর পেতে হবে । লিখিত পরীক্ষায় সফল হবে নেওয়া হবে কম্পিউটার টেস্ট । এবং কম্পিউটার টেস্টে সফল ব্যাক্তিদের মধ্যে শূন্যপদের পাঁচ গুন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ।
আরও পড়ুনঃ Bhabishyat Credit Card Scheme : ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ঘোষণা মমতা সরকারের
লিখিত পরীক্ষায় , কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ে কোন ক্ষেত্রে কত নম্বর রয়েছে তা উল্লেখ করা হল । নীচে ছকের সাহায্যে কোন ক্ষেত্রে কত নম্বর রয়েছে তা দেখানো হল । যথা –
| বিষয় | নম্বর বিভাজন |
| লিখিত পরীক্ষা ( প্রশ্ন হবে MCQ টাইপের) | ৮০ নম্বর |
| কম্পিউটার টেস্ট | ১০ নম্বর |
| ইন্টারভিউ | ১০ নম্বর |
| মোট | ১০০ নম্বর |
আমাদের Whatsapp গ্রুপ Join Now
লিখিত পরীক্ষা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য –
আগেই বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে মোট ৮০ নম্বরের । নীচে বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে কি সিলেবাস তা নীচে উল্লেখ করা হল ।
| ক্রমিক সংখ্যা | বিষয় | নম্বর |
| ১ | ইংরাজি | ২০ নম্বর |
| ২ | জিকে এবং কারেন্ট এফেয়ার্স | ৩০ নম্বর |
| ৩ | গণিত ও রিজনিং | ৩০ নম্বর |
| মোট | ৮০ নম্বর |
কাউন্সেলর পদের ক্ষেত্রে সিলেবাস নীচে উল্লেখ করা হল । যথা –
| ক্রমিক সংখ্যা | বিষয় | নম্বর |
| ১ | ইংরাজি | ২০ নম্বর |
| ২ | জিকে এবং কারেন্ট এফেয়ার্স | ২০ নম্বর |
| ৩ | গণিত ও রিজনিং | ২০ নম্বর |
| ৪ | সাইকোলজি | ২০ নম্বর |
| মোট | ৮০ নম্বর |
আরও পড়ুনঃ WB Clerk Recruitment 2023 : রাজ্য সরকারের জুভেনাইল বোর্ডে ক্লার্ক নিয়োগ
আবেদন পদ্ধতি ( Recruitment of Lower Division Clerk 2023)–
উক্ত পদে আবেদন করতে হবে অনলাইনে । খুব সহজেই একটি ইমেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন । নীচে ধাপে ধাপে উল্লেখ করা হল । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটের আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন । অফিসিয়াল নোটিফিকেশনের চার নম্বর পাতায় আবেদন পত্রের নমুনাটি পেয়ে যাবেন । আপনাদের জন্য নীচে ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল ।
২. এবার সেই দরখাস্ত যথাযথভাবে পূরণ করুণ ।
৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সাটিয়ে দিন । আবেদনের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করুণ ।
৪. এবার পূরণ করা আবেদন পত্রটি স্ক্যান করে নিন । এর সাথে সাথে প্রয়োজনীয় স্বপ্রত্যয়িত ডকুমেন্টগুলিও স্ক্যান করে রাখুন । কি কি ডকুমেন্ট স্ক্যান করবেন সেগুলি নীচে দেওয়া হল ।
৪. এবার আপনার দরখাস্ত এবং প্রয়োজনীয় স্বপ্রত্যইয়িত ডকুমেন্টগুলি স্ক্যান কপি নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠিয়ে দিন । কোন মেইল আইডিতে পাঠাতে হবে তা নীচে দেওয়া হল ।
৫. এই পদে আবেদনের ক্ষেত্রে কোনরকম আবেদন ফি লাগবে না ।
আমাদের Whatsapp গ্রুপ Join Now
আবেদন পত্রের সাথে কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে হবে ?
দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে নির্দিষ্ট মেইল আইডি তে পাঠাতে হবে । যথা –
১. বয়সের প্রমানপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট / মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্বপ্রত্যয়িত জেরক্স ।
২. পরিচয়পত্র হিসেবে আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট ।
৩. যে পদের জন্য আবেদন করছেন সেই অনুসারে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট । যথা – লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সার্টিফিকেট । বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ সার্টিফিকেট । এবং কাউন্সেলর পদের ক্ষেত্রে সাইকোলজি বিষয়ে গ্রাজুয়েশন সার্টিফিকেট ।
৪. কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট ।
৫. অভিজ্ঞতার সার্টিফিকেট ( যদি থাকে )
৬. আপনার মোবাইল নাম্বার এবং ইমেইলআইডি যেন অবশ্যই বৈধ ও সক্রিয় থাকে ।
।
আবেদনের সময় সীমা –
১৭/০২/২৩ থেকে ০২/০৩/২০২৩ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আপনার আবেদন পত্র নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে । নীচে সেই ইমেইল আইডির তথ্য দেওয়া হল ।
আবেদন পাঠানোর মেইল আইডি –
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নিচের ইমেইল আইডিতে আপনার দরখাস্ত এবং প্রয়োজনীয় ডকুমেন্ট মেইল করে আবেদন করতে পারেন । উপরে নির্দেশিত সময়ের মধ্যে আপনার ইমেইল সেন্ড করতে হবে ।যথা –
Email ID – jjbpsbdn@admin
আমাদের Whatsapp গ্রুপ Join Now
আরও পড়ুনঃ এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
| আবেদনের শেষ তারিখ | ১৭/০২/২৩ থেকে ০৩/০৩/২০২৩ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| আবেদনপত্রের নমুনা | Download Now ( বিজ্ঞপ্তির চার নম্বর পেজ দেখুন ) |
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| আবেদন পদ্ধতি | অনলাইন ( ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে ) |
| দরখাস্ত পাঠানোর ইমেইল আইডি | jjbpsbdn@gmail.com |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


