Recruitment under Kanyashree Prakalpa : কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ ( Recruitment under Kanyashree Prakalpa )। কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে খুঁজে খুঁজে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন ঊপায় তথা ট্রেন্ডিং বিভিন্ন খবর নিয়ে আসি । আজ আবারো এই প্রতিবেদনে একটি দারুন চাকরির খবর নিয়ে হাজির হলাম ।
আমাদের Whatsapp গ্রুপ Join Now
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প । এবার কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল । বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে । নিচে পদের নাম , বেতন , বয়স , শিক্ষাগত যোগ্যতা , নিয়োগ পদ্ধতি , আবেদন পদ্ধতি তথা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল ।
Recruitment under Kanyashree Prakalpa 2023
বিজ্ঞপ্তি নাম্বার –
20/KSP/JGM
পদের নাম –
কন্যাশ্রী ডাটা ম্যানেজার ( Data Maneger )
বেতন –
মাসিক ১১০০০ টাকা বেতন দেওয়া হবে ।
কাজের ধরন –
ডাটা এন্ট্রি অপারেশনের কাজে নিয়োগ করা হবে । চুক্তি ভিত্তিতে এই নিয়োগ করা হবে । তিন বছরের চুক্তিতে এই নিয়োগ হবে ।
বয়স –
বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে । প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে ।
আরও পড়ুনঃএবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।
শিক্ষাগত যোগ্যতা –
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখার গ্র্যাজুয়েট পাশ প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য । সাথে কম্পিউটার এপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে ।প্রতি মিনিটে টাইপিং এ ৩০ টি শব্দ তোলার গতি থাকতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে প্রথমেই টাইপিং টেস্ট হবে । কবে , কোথায় এবং কারা এই টাইপিং টেস্ট দিতে পারবেন তার লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে । টাইপিং টেস্টের জন্য অ্যাডমিট কার্ড আপনার আবেদনের সময় প্রদত্ত ইমেইল আইডিতে পাঠানো হবে । এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ।
টাইপিং টেস্টে সফল প্রার্থীদের তিনটি পর্যায়ে নির্বাচন করা হবে । প্রথমে লিখিত পরীক্ষা , তারপর হবে কম্পিউটারে দক্ষতা যাচাই । এবং সবশেষে হবে ইন্টারভিউ । লিখিত পরীক্ষা , কম্পিউটার দক্ষতা এবং ইন্টারভিউ মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে । এই পরীক্ষাগুলির জন্য আলাদাভাবে কোন অ্যাডমিট কার্ড দেওয়া হবে না । নীচে কোন ক্ষেত্রে কত নাম্বার থাকবে তা ছকের সাহায্যে দেখানো হল । যথা –
| বিষয় | নম্বর বিভাজন |
| লিখিত পরীক্ষা ( প্রশ্ন হবে MCQ টাইপের) | ৫০ নম্বর |
| কম্পিউটার টেস্ট | ৪০ নম্বর |
| ইন্টারভিউ | ১০ নম্বর |
| মোট | ১০০ নম্বর |
আমাদের Whatsapp গ্রুপ Join Now
লিখিত পরীক্ষা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য –
লিখিত পরীক্ষায় ৫০ নম্বর থাকবে । কোন কোন বিষয়ের উপর প্রশ্ন হবে । এবং তার নাম্বার বিভাজন নিচে ছকের সাহায্যে দেওয়া হল । যথা –
| ক্রমিক সংখ্যা | বিষয় | নম্বর |
| ১ | ইংরাজি | ১৫ নম্বর |
| ২ | গণিত | ১০ নম্বর |
| ৩ | জেনারেল আওয়েরনেস | ১০ নম্বর |
| ৪ | কম্পিউটার নলেজ | ১৫ নম্বর |
| মোট | ৫০ নম্বর |
লিখিত পরীক্ষার পর কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে । সবশেষে লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বর অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হবে । যদি দেখা যায় মেরিট লিস্টে দুইজনের নাম্বার একই হয়ে গেছে সেক্ষেত্রে বয়স্ক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে । সেক্ষেত্রে বয়সের হিসাব হবে ০১/০১/২০২৩ অনুসারে । পরীক্ষার তারিখ সময় এবং স্থান অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে ।
আবেদন পদ্ধতি ( Application Of Recruitment under Kanyashree Prakalpa 2023 ) –
আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটের আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন ।অফিসিয়াল আবেদন পত্রের বাইরে অন্য কোনও দরখাস্তে আবেদন করতে তা বাতিল করা হবে । আপনাদের সুবিধার্থে অফিসিয়াল আবেদন পত্রটি সরাসরি ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল ।
২. এবার সেই দরখাস্ত যথাযথভাবে পূরণ করুণ । দরখাস্ত অবশ্যই ক্যাপিটাল লেটার ( বড় হরফে )পূরণ করতে হবে ।
৩. দরখাস্তের সঙ্গে মোট দুকপি পাসপোর্ট ছবি দেবেন । এককপি নির্দিষ্ট জায়গায় স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সাটিয়ে দিন । অন্য ছবিটির পেছনে নিচের নাম এবং বাবার নাম লিখে দেবেন এবং দরখাস্তের সঙ্গে যুক্ত করবেন । ছবি এবং সই যদি যথাযথ ভাবে না থাকে সেক্ষত্রে আবেদন বাতিল করা হবে ।
৪. দরখাস্তের সঙ্গে প্রয়োজনীয় স্বপ্রত্যয়িত ডকুমেন্টগুলি জুড়ে দিন । নীচে কি কি ডকুমেন্ট দরখাস্তের সঙ্গে জমা দেবেন তার বিস্তারিত তথ্য দেওয়া হল ।
৫. এবার সেটিকে মুখবন্ধ খামে ভরে খামের উপর বড় হরফে লিখবেন “Application for the post of Data Manager, Kanyashree Prakalpa.”
৬. এই দরখাস্তটিকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ড্রপবক্সে অথবা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে পাঠিয়ে দিন । প্রতিবেদনের শেষে দরখাস্ত পাঠানোর ঠিকানা দেওয়া হল ।
আরও পড়ুনঃ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ঘোষণা মমতা সরকারের
দরখাস্তের সঙ্গে কোন কোন ডকুমেন্ট জমা দেবেন ?
দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টগুলি জমা দেবেন । প্রতিটি ডকুমেন্ট স্বপ্রত্যয়িত জেরক্স জমা দেবেন ।যথা –
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ।
২. সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট ।
৩. কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট ।
৪. ভোটার কার্ড অথবা আধার কার্ড
৫. ২ কপি পাসপোর্ট সাইজ ফটো । এক কপি দরখাস্তে নির্দিষ্ট জায়গায় সাটিয়ে দেবেন । এবং অন্য কপিটি দরখাস্তের সঙ্গে যুক্ত করবেন । সেক্ষত্রে এই ছবিটির পেছনের দিকে নিজের নাম এবং বাবার নাম বড় হরফে লিখে দেবেন ।
৬. বৈধ কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত জেরক্স ।
আবেদনের সময় সীমা –
১৬/০২/২০২৩ থেকে ০২/০৩/২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।
আমাদের Whatsapp গ্রুপ Join Now
আবেদন পাঠানোর ঠিকানা –
দরখাস্ত ভরা মুখবন্ধ খামের উপর বড় হরফে লিখে দেবেন “Application for the post of Data Manager, Kanyashree Prakalpa.”
এবার আপনার আবেদন পত্রটি নিচের ঠিকানায় রেজিস্ট্রি পোস্ট করতে পারেন অথবা হাতে ড্রপবক্সে জমা দিতে পারেন । তবে আপনাকে অবশ্যই ঝাড়গ্রামের বাসিন্দা হতে হবে । যদি হাতে হাতে ড্রপবক্সে পোস্ট করেন সেক্ষেত্রে কাজের দিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে । এবং রেজিস্ট্রি পোস্ট করলে নিচের ঠিকানায় জমা করবেন ।
Kanyashree Cell,
Office of the Drstrict Magistrate,
Jhargram
আরও পড়ুনঃ রাজ্য সরকারের জুভেনাইল বোর্ডে ক্লার্ক নিয়োগ
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
| আবেদনের সময়সীমা | ১৬/০২/২০২৩ থেকে ০২/০৩/২০২৩ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
| আবেদনপত্রের নমুনা | Download Now |
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| আবেদন পদ্ধতি | অফলাইন |
| আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …



