উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে নয়া ভাবনা SSC-র! জানুন বিস্তারিত
এবার অন লাইনে ইন্টারভিউয়ের ভাবনা স্কুল সার্ভিস কমিশনের৷ অন লাইনে উচ্চপ্রাথমিকের ইন্টারভিউ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে৷ ইন্টারভিউয়ের পদ্ধতি নিয়ে হচ্ছে কথোপকথন৷ শিক্ষা দফতরের সঙ্গে এ বিষয়ে কথা বলছে স্কুল সার্ভিস কমিশন৷
২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ, ২০১৫ সালের ১৬ই আগস্ট পরীক্ষা ও ২০১৬ সালে সেই পরীক্ষার ফল প্রকাশ কিন্তু আজ ২০২১ এসেও সেই রিক্রুইটমেন্ট অধরাই হয়ে আছে চাকরি প্রার্থীদের কাছে।
ফল প্রকাশের পর থেকেই, কিছুটা কমিশনে অবহেলা আর কিছুটা হয়তো বা চাকরি প্রার্থী দের দুর্ভাগ্যের কারণে এই নিয়োগ থমকে যায়। বার বার আটকে যায় আইনি জটিলতায়। যদিও আদালতের তত্ত্বাবধানে ২০১৯ সালের ৪ঠা অক্টোবর আপার প্রাইমারীর একটি মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে ২০২০ সালের ১১ই ডিসেম্বর মাননীয়া বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সেই মেধা তালিকা সম্পূর্ণ বাতিল করেন।
সেই সঙ্গে তিনি অর্ডার দেন, আপার প্রাইমারীর যে টেট পরীক্ষা টি নেওয়া হয়েছিল সেটা ছাড়া এই নিয়োগের বাকি সমস্ত প্রসেস বাতিল করে, নতুন করে শুরু করার। তার জন্য তিনি কিছু সময়ও বেঁধে দিয়েছেন। ২০২১ সালের ৪ই জানুয়ারী থেকে ভেরিফিকেশন করিয়ে ১০ই মে এর মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে ৩১শে জুলাই এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অর্ডার দেন মাননীয়া বিচারপতি।
কিন্তু করোনা পরিস্থিতির জন্য, ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে আরো চার সপ্তাহ সময় চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। এবং করোনা পরিস্থিতিতে কী ভাবে ইন্টারভিউ হবে সে বিষয়েও আবেদন জানিয়েছিল এসএসসি৷
সূত্রের খবর অনুযায়ী, অনলাইনে ইন্টারভিউ নেওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা এই বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা করেছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে। বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীদের এনে ইন্টারভিউ করানো সম্ভব নয়। সে ক্ষেত্রে অনলাইনে ইন্টারভিউ কিভাবে করা সম্ভব তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা শুরু করেছে এসএসসির আধিকারিকরা বলেও সূত্রের খবর।
যদিও এসএসসি আধিকারিকদের একাংশের বক্তব্য অনলাইনে ইন্টারভিউ করাটা এখনও ঝুঁকিপূর্ণ। বিশেষত প্রত্যন্ত গ্রামের চাকরিপ্রার্থীদের অনলাইন ইন্টারভিউ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যদিও বিষয়টি এখনও পর্যন্ত আলোচনা স্তরে রয়েছে বলে কমিশন সূত্রে খবর।
উল্লেখ্য, কমিশনের চাওয়া বাড়তি চার সপ্তাহের সময়সীমা শেষ হচ্ছে আজই। ফলত ইন্টারভিউ তালিকা কবে প্রকাশ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কমিশন সূত্রে কিছু জানানো হয়নি। সেক্ষেত্রে কমিশন এবার অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়ায় কার্যত নিতে চলেছে বলেই কমিশন সূত্রে খবর। যদিও অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভ শংকর সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
Spread the loveHealth Depertment Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
Spread the loveSwachh Bharat Mission Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook … - ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
Spread the loveASHA Karmee Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ … - Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
Spread the loveData Manager Career 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল … - Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
Spread the loveGroup D Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কম এর আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …



