DMCA.com Protection Status

Join Whatsapp Group

Rubber Band Making Machine : এই মেশিন কিনে প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫০০ টাকা আয় করুন ।

Spread the love
 
 
Rubber Band Making Machine
Rubber Band Making Machine

Rubber Band Making Machine : এই মেশিন কিনে প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫০০ টাকা আয় করুন ।

বন্ধুরা কর্মসাথী ডট কমের ( Rubber Band Making Machine ) আরও একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছি । আমি বুঝি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে মাধ্যমিক , উচ্চমাধ্যমিক , গ্রাজুয়েশন , পোস্ট গ্রাজুয়েশন করার পর ৫-৬ টি প্রতিযোগিতা মূলক পরীক্ষা দিয়ে সফল না হওয়ার পর তাঁর মানসিক অবস্থা কি হয় ।সংসারের কতটা চাপ থাকে ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

অন্যদিকে বর্তমানে চাকরির এত অভাব যা সত্যিই চিন্তার বিষয় । কিন্তু সবথেকে বড় চিন্তার বিষয় হল আমাদের মনে গেঁথে থাকা একটি মানসিকতা । সেটি হল চাকরি পেলে তবেই জীবনের সফলতা । একজন মধ্যবিত্ত ঘরের ছেলে আমৃত্যু এই ফালতু মানসিকতা নিজের মনে গেঁথে রাখে । কিন্তু বিশ্বাস করুণ এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।চেষ্টা করতে হবে নতুন কিছু করার ।

আমি বিশ্বাস করি প্রতিটি মধ্যবিত্ত ঘরের উচিৎ চাকরির পাশাপাশি কিছু ইউনিক ব্যবসা শুরু করা । আমি সবসময় ব্যবসা করুণ কিন্তু গতানুগতিক ব্যবসা একদমই নয় । তাইতো কর্মসাথী পোর্টালের মাধ্যমে আপনাদের সামনে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয় । আজও তার ব্যতিক্রম হবে না ।

আরও পড়ুনঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

তবে আজকের বিজনেস আইডিয়ায় ঢোকার আগে আমি দুটি কথা বলতে চাইবো । প্রথমত ব্যবসা বার বার করবেন না । তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে তবেই শুরু করবেন । দ্বিতীয়ত ব্যবসা শুরুর করার আগে একটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ । সেটি হল যে ব্যবসাটি শুরু করবেন তাঁর চাহিদা কেমন ? সবশেষে তো আপনাকে সেই প্রোডাক্টটি বিক্রি করতে হবে । তাই বাজারে যদি সেটির চাহিদায় না থেকে থাকে তাহলে বিক্রি করবেন কোথায় ।

এই কারণেই আমি যখন কোন ব্যবসার সন্ধান দিয়ে থাকি সবসময় সেই প্রোডাক্টের চাহিদার কেমন সেটি আগে যাচাই করে নি । আজকে যে ব্যবসাটির কথা বলবো সেটির চাহিদা প্রত্যেক ঘরে ঘরে  , দোকানে- দোকানে ।এবং আরও একটি বিষয়টি এই প্রোডাক্টটি আমাদের রাজ্যে কম উতপাদন হয় । তাই অন্য রাজ্য থেকে প্রোডাক্টটি নিয়ে আসতে । তাহলে বুঝতেই পারছেন আপনি যখন আপনার এলাকায় এই প্রোডাক্ট তৈরি করবেন তখন কি পরিমাণ বিক্রি হবে । আপনি হয়তো উৎপাদিত মালের যোগান দিতে পারবেন না । এতটাই চাহিদা থেকে ।

এর থেকেও বড় ব্যাপার হল আমি আপনাদের এমন একটি ঠিকানা দেব তাঁরাই আপনার উৎপাদিত মাল বিক্রির সমস্ত দায়িত্ব নিয়ে নেবে । আশা করছি আপনি বুঝতে পেরেছেন এই ব্যবসার ভবিষ্যৎ কেমন । তবে চলুন শুরু করা যাক । আমি নিশ্চিত প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি খুঁটিয়ে পড়লে এই ব্যবসা সম্বন্ধে আপনার আর কোন প্রশ্ন থাকবে না ।

আজকের ব্যবসা আইডিয়া ( Rubber Band Making Machine ) –

আজকে যে ব্যবসাটির কথা বলবো সেটি হল রাবার ব্যান্ড তৈরির ব্যবসা । অর্থাৎ আমরা যাকে পাতি বাংলায় গাডার বলে থাকি । সেই গাডার তৈরির ব্যবসা । এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাবার ব্যান্ড চাহিদা কতটা রয়েছে । সেটা আপনার গৃহস্থালির কাজেই হোক বা অফিস , আদালত , দোকান প্রায় সর্বত্রই এই রাবার ব্যান্ড বা গাডারের চাহিদা রয়েছে । এর সাথে যে হেয়ার ব্যান্ড যেটি মেয়েদের চূলে সবসময়ই ব্যবহার হয়ে থাকে । আজ আমি এমনই একটি মেশিনের কথা বলবো যার সাহায্যে রাবার ব্যান্ড এবং হেয়ার ব্যান্ড আপনি দুটিই তৈরি করতে পারবেন ।

অন্যদিকে এই রাবার ব্যান্ড তৈরির সেটআপ আমাদের বাংলায় নেই বললেই চলে । বেশিরভাগ উৎপাদন আসে অন্য রাজ্য থেকে । সেই জায়গায় এমন একটি উচ্চ চাহিদা সম্পন্ন প্রোডাক্ট তৈরির ব্যবসা শুরু করলে সম্পূর্ণ বাজারে আপনার একাধিপত্ব তৈরি হবে । সাথে আপনি এই ব্যবসায় সেভাবে কোন প্রতিযোগিতায় পাবেন না বলা যায় ।

রাবার ব্যান্ড তৈরির ব্যবসায় কি কি জিনিস লাগে –

এই ব্যবসাটি করা খুবই সহজ । কারণ এতে হাজার রকমের কাঁচামালের কোন ব্যাপার নেই । এর জন্য আপনার শুধু দরকার একটি মেশিন । এবং কাঁচামাল হিসেবে একটিই উপাদান লাগে যেটি হল রাবার টিউব ।

রাবার ব্যান্ড তৈরির কাঁচামাল সম্বন্ধে বিস্তারিত তথ্য –

আমরা আগেই জেনেছি রাবার ব্যান্ড বা গাডার তৈরির একটি মাত্র কাঁচামাল প্রয়োজন । সেটিকে রাবার টিউব বলা হয় । মূলত তিন ধরণের রাবার টিউব হয়ে থাকে । যথা –

১. ডি সি রাবার টিউব

২. নাইলন রাবার টিউব

৩. সেমি নাইলন টিউব

বাজারে ডিসি এবং নাইলন রাবার টিউব সবথেকে বেশি প্রচলিত । এই রাবার টিউবগুলি কেজি দরে বিক্রি হয় । কোয়ালিটি অনুসারে দাম কম বেশি থেকে থাকে । মোটামুটিভাবে কেজি প্রতি ১৩০ টাকা থেকে শুরু হয় । কোয়ালিটি অনুসারে দাম বাড়তে থাকে । চিন্তা করবেন না এই কাঁচামাল কোথায় পাবেন তাঁর ঠিকানা ও ফোন নাম্বার  আপনাদের এই প্রতিবেদনের শেষে দিয়ে দেওয়া হয়েছে ।

রাবার ব্যান্ড তৈরির মেশিন ( Rubber Band Making Machine ) –

এবার জেনে নেওয়া যাক রাবার ব্যান্ড তৈরির মেশিন সম্বন্ধে । এই মেশিন ৫ ফুট / ৫ ফুটের সাইজের হয়ে থাকে । অর্থাৎ বুঝতেই পারছেন এই মেশিন আপনি আপনার বাড়িতে খুব সহজেই ইন্সটল করতে পারবেন । বাড়ির যে ২২০ ভোল্টের ইলেক্ট্রিসিটি সেই বিদ্যুতেই এই মেশিন চলবে । তাই আলাদা করে বিদ্যুতের কানেকশন নেওয়ার কোন প্রয়োজন নেই ।

রাবার ব্যান্ড তৈরির মেশিন কিভাবে কাজ করে –

এই মেশিনের কার্যপ্রণালী খুবই সহজ । চলুন একটু বুঝে নেওয়া যাক । যথা –

১. ৫/৫ ফুটের বক্সের আকৃতির এই মেশিন হয়ে থাকে । যার উপরের তলে কয়েকটি চ্যানেল করা থাকে ।

২. এই চ্যানেলগুলিতে রাবার টিউব গুলিকে রেখে দিতে হয় । এবার মেশিনের স্পিড সেট করে এবং কত মোটা বা সরু রাবার ব্যান্ড আপনি চাইছেন সেটি মেশিনে সেট করে দিতে হয় ।

৩. এবার মেশিন স্টার্ট করলেই মেশিনে থাকা ধারালো কাটাটি ঘুরতে থাকে । অন্যদিকে চ্যানেলের মধ্যে দিয়ে একটু একটু করে রাবার টিউবগুলি সেই ধারালো কাটার দিকে এগিয়ে আসতে থাকে ও আপনার নির্দিষ্ট সাইজ অনুসারে কেটে গিয়ে গাডারের আকার নেই । এবং আপনার রাখা ট্রের উপর সেগুলো জমা হতে থাকে ।

৪. মেয়েদের হেয়ার ব্যান্ডের ক্ষেত্রেও ওই একই মেশিনে একই পদ্ধতি অবলম্বনে তৈরি করা হয় ।

৫. এবার আপনি সেগুলি সংগ্রহ করে প্যাকিং করে আপনি বাজারে বিক্রি করতে পারেন ।অথবা কোম্পানির নির্দিষ্ট হোলসেলার দের কাছেও বিক্রি করতে পারেন ।

ভাবছেন এই মেশিন চালানো সংক্রান্ত ট্রেনিং কোথায় পাবেন ? অথবা সবথেকে কম দামে এবং ভালো কোয়ালিটির মেশিন কোথায় পাবেন ? তাঁর ঠিকানা এবং ফোন নাম্বার এই প্রতিবেদনের শেষে দেওয়া হল । যেখানে আপনি এই মেশিন সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন ।  

এই মেশিন ( Rubber Band Making Machine ) কিভাবে চালানো বিষয়ে ট্রেনিং কোথায় পাবেন ?

এই প্রতিবেদনের শেষে আপনাদের এই মেশিন কেনার ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছি । তাদের কাছে মেশিন কিনলে আপানার বাড়িতে সেটি ইনস্টল করার জন্য লোক যাবে । তখনই আপনাকে এই মেশিন চালানোর খুঁটিনাটি শিখিয়ে দেবেন । কিভাবে রাবার টিউব মেশিনে দিতে হবে ? কিভাবে মেশিনের স্পিড সেট করতে হবে ? কাটিং কত মোটা বা সরু করবেন সেটি কিভাবে সেট করবেন সমস্ত কিছু আপনাকে হাতে কলমে শিক্ষা দিয়ে দেওয়া হবে ।

রাবার ব্যান্ড তৈরির ব্যাবসায় কতটা জায়গার প্রয়োজন –

আমি আগেই বলেছি ৫/৫ মেশিনের সাইজ । সেক্ষেত্রে আপনি আপনার ঘরের যে কোন এক কোণে রেখেই এই ব্যবসা শুরু করতে পারেন । আপনার ব্যাবসার চাহিদা যেমন যেমন বাড়তে থাকবে সেইভাবে আপনি আপনার ব্যবসাকে সাজিয়ে নিতে পারবেন ।

রাবার ব্যান্ড কোথায় কিভাবে বিক্রি করবেন ?

এটি কোন ব্যবসা শুরু করার আগে একজন ব্যবসায়ীর সবথেকে বড় চিন্তা । কিন্তু আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে । প্রথমে আগে গতানুগতিক পদ্ধতি গুলি বলে রাখি ।

১. আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাবার ব্যান্ডের চাহিদা সর্বত্র রয়েছে  । আপানার এলাকার গৃহস্থালি , দোকান , অফিস , কাছারি , আদালত এমন কোন জায়গা নেই , এমন কোন ব্যবসা নেই যেখানে এই রাবার ব্যান্ডের চাহিদা নেই  । আপনি লোকাল মার্কেটে যেখানেই যাবেন এর বাজার পেয়ে যাবেন । শুধু একটি বিষয় খেয়াল রাখবেন আপনার রাবার ব্যান্ডের বা গাডারের কোয়ালিটি যেন ভালো থাকে ।

২. আপনি নিজের কারখানা থেকে খুচরা হিসেবেও বিক্রি করতে পারবেন ।

৩. নিজের এলাকার বাইরেও আপনি দূরদুরান্তেও এই রাবার ব্যান্ড বিক্রি করতে পারবেন  । চাইলে কয়েকজন সেলসম্যান নিয়োগ করেও এই রাবার ব্যান্ড বিক্রি করতে পারবেন ।

আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যোগা প্রশিক্ষক নিয়োগ

৪. বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার উৎপাদিত পন্য বিক্রি করতে পারবেন ।

৫. বর্তমানে ইন্টারনেট হচ্ছে বিক্রির সহজতম জায়গা । আপনি চাইলে ফেসবুক , ইউটিউব প্রভৃতি জায়গায় অনালাইন বিজ্ঞাপন দিয়েও আপনার ব্যবসার প্রচার করতে পারবেন ।

৬. এবার আসি কর্মসাথী ডট কমের পাঠকদের সারপ্রাইজের কথায় । আমরা শুধুমাত্র মেশিন কেনার ঠিকানা দিয়েই ক্ষান্ত হয় না , আমারা সেই ঠিকানা আপনাদের দিয়ে থাকি যারা শুধুমাত্র আপনাদের মেশিন বিক্রি করবে না , মেশিনের সাথে সাথে যাবতীয় কাঁচামাল বিক্রি করবে । এমনকি আপনার উৎপাদিত পন্য বিক্রিতেও আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে । আজও আমরা যে কোম্পানির ঠিকানা দেব তারা আপনার  উৎপাদিত পন্য বিক্রিতেও সাহায্য করবে ।

ওনারাই আপনাকে আপনার এলাকার ডিলার ও হোল সেলারের নাম্বার দিয়ে দেবেন । যার ফলে আপনার উৎপাদিত রাবার ব্যান্ড গুলি সকল ডিলার ও হোল সেলাররাই কিনে নেবেন । তাই এবার আর উৎপাদিত পন্য কোথায় বিক্রি করবেন সেই চিন্তা ছেড়ে দিন ।

রাবার ব্যান্ড তৈরির ব্যবসায় লাভ কেমন ?

এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে । যে ব্যবসাটি আপনি শুরু করতে চলেছেন সেই ব্যবসাতে লাভ কেমন ।

এই ব্যবসায় লাভ নির্ভর করছে কাঁচামাল আপনি কত কম দামে কিনতে পারছেন তাঁর উপর । আমরা যে ঠিকানা দেবে সেখান থেকে আপনি ১৩০ টাকা কেজি দরে রাবার টিউব কিনতে পারবেন । অন্যদিকে আপনি বাজারে খোঁজ নিয়ে দেখুন রাবার ব্যান্ড প্রতি কেজি ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয় । অর্থাৎ সহজ আপনি প্রতি কেজিতে ১০০ টাকা বেশি পাচ্ছেন ।

আমি ধরে নিলাম আপনি প্রতি কেজিতে ৫০ টাকা করে লাভ করছেন । এবার এই মেশিনের মাধ্যমে আপনি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কেজি রাবার ব্যান্ড তৈরি করতে পারবেন । অর্থাৎ এই ব্যবসায় প্রতি ঘণ্টায় আপনার লাভ কম করে হলেও ৩০ x ৫০ = ১৫০০ টাকা । যদি আপনি ৬ ঘণ্টা প্রতিদিন মেশিন চালান তাহলে আপনার প্রতি দিন পিছু লাভ হল ১৫০০ x ৬ = ৯০০০ টাকা । এই হিসেবে প্রতি মাসে আপনার লাভ দাঁড়াচ্ছে ৯ x ৩০ = ২ লাখ ৭০ হাজার টাকা ।

তবে মাথায় রাখবেন প্রথমেই আপনার এই লাভ হবে না । তবে ৪০ থেকে ৫০ হাজার টাকা প্রতিমাসে লাভ করা এমন কিছু অসম্ভব নয় । পরবর্তীকালে যেমন যেমন আপনার ব্যবসা বৃদ্ধি পাবে সেইভাবে আপনার লাভের অঙ্কও বাড়বে ।

এই ব্যবসায় কি কি লাইসেন্স লাগে ?

এই ব্যবসা প্রাথমিকভাবে শুরু করতে তেমন কিছু লাইসেন্স দরকার হয় না । তবে আপনার একটি ট্রেড লাইসেন্স করিয়ে রাখা ভালো  । পরবর্তীকালে আপনার ব্যবসার বৃদ্ধি ২০ লক্ষ টাকার উপর হলে তখন জিএসটি নাম্বার করিয়ে নেবেন ।

লাইসেন্স কোথা থেকে পাবেন ?

যদি আপনি পঞ্চায়েত এলাকায় বাস করেন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকেই আপনি ট্রেড লাইসেন্স করাতে পারবেন । যদি আপনি মিউনিসিপ্যালিটি অঞ্চলে বাস করেন তাহলে পুরসভার অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স করাতে পারবেন  । এর বাইরে এই প্রতিবেদনের শেষে যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে ট্রেড লাইসেন্স , জিএসটি নাম্বার কিভাবে বানাবেন সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন ।

রাবার ব্যান্ড তৈরির মেশিনের দাম ( Rubber Band Making Machine Price ) –

এবার আসি এই মেশিনের দাম প্রসঙ্গে । মনে রাখবেন ব্যবসা কিন্তু প্রতিদিন পরিবর্তন করবেন না । করলে একবারই করবেন এবং ভালোভাবে করবেন । সেক্ষেত্রে এককালীন একটি খরচ করতে হবে । রাবার ব্যান্ড তৈরির মেশিনের দাম ৫৫ হাজার থেকে শুরু । তবে আপনি চাইলে এই মেশিনকে কাস্টমাইজ করে নিজের প্রয়োজন মত বানিয়ে নিতে পারবেন । তবে সেক্ষেত্রে দামের একটু হেরফের হবে ।

এই ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় –

এই ব্যবসা শুরু করার আগে BA মেশিন কেনার আগে বা কাঁচামাল কেনার আগে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন  । যথা –

১. এমন জায়গা থেকে মেশিন কিনবেন না যেখানে শুধু মেশিন পাওয়া যায় । কাঁচামাল পাওয়া যায় না ।

২. শুধু মেশিন কেনা নয় মেশিনের ওয়ারেণ্টি আছে কিনা সেটিও দেখে নেবেন ।

৩. শুধু কাঁচামাল পাওয়া গেলেই হবে না । তাঁর কোয়ালিটি যেন অবশ্যই ভালো থাকে ।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ

৪. অনেক ক্ষেত্রে কোয়ালিটি ভালো থাকলে দাম বেশি নেওয়া হয় । সেক্ষেত্রে দেখতে হবে যেন কাঁচামালের দাম বেশি না হয় ।

৫. ব্যাবসার উৎপাদিত পন্যের বিক্রির ক্ষেত্রে কোম্পানি কোন সাহায্য করছে কিনা ।

৬. কোম্পানির তরফে মেশিন কেনার পর ট্রেনিং দেওয়া হয় কিনা । মেশিন ইন্সটলেশন করে দেওয়া হয় কিনা ।

উপরোক্ত এই বিষয়গুলি লক্ষ্য রেখে নিচে সব থেকে ভালো কোম্পানির ঠিকানা ও ফোন দেওয়া হল । যেখান থেকে আপনি সব থেকে কম দামে সব থেকে মেশিন পাবেন । গুনমানসম্পন্ন কাঁচামাল সুলভ মুল্যে পাবেন । মেশিন সংক্রান্ত সমস্থ টেকনিক্যাল সাহায্য এবং উৎপাদিত পন্য বিক্রি করার ক্ষেত্রে সবরকম সহায়তা করা হবে । আমি যে কোম্পানির কোথা আজ বলছি তারা হলেন INDIAN MACHINARY . নিচে তাদের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল ।

Indian Machinary

Prajatantrapally , Sodepur ,

Nearest Railway Station Sodepur ,

Kolkata , West Bengal

Contact – 9748205909 / 8597204256 / 8420746487

Facebook Page – Click Here

শিক্ষা , চাকরি , ব্যবসা , প্রকল্প , ব্যাঙ্ক , রেল তথা রাজ্য এবং দেশের TRENDING খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । জয়েন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and Durability
    Spread the love    When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …

    Continue reading

  • White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and Elegance
    Spread the love    When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …

    Continue reading

  • Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with Diamonds
    Spread the love    When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …

    Continue reading

  • Best Diamond Investment: A Guide to Building Wealth with Diamonds
    Spread the love    Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …

    Continue reading

  • High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and Elegance
    Spread the love    When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …

    Continue reading