
Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith ) । আমরা সবসময় চাকরি , ব্যবসা , ইনকামের বিভিন্ন পদ্ধতি , সরকারি প্রকল্প তথা ট্রেন্ডিং খবরের আপডেট দিয়ে থাকি । আজ পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join Now
আজ আপনাদের জন্য শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।যেখানে সরকারি নিয়ম অনুসারে বেতন পাওয়া যাবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা ছেলে মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন । নীচে এই বিজ্ঞপ্তির শূন্যপদ , বয়স , বেতন , শিক্ষাগত যোগ্যতা , নিয়োগ পদ্ধতি , আবেদন পদ্ধতি প্রভৃতি তথ্য তূলে ধরা হল ।
Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith
নিয়োগকারী সংস্থা –
বাতিকর অভেদানন্দ বিদ্যাপীঠ একটি সরকার স্বীকৃত বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ হতে চলেছে ।সরকারি স্বীকৃত রামকৃষ্ণ আশ্রম স্কুলের রেগুলেশন অনুসারে এই নিয়োগ হতে চলেছে ।
আরও পড়ুনঃ 12 percent club : এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।
শূন্যপদ –
মোট শূন্যপদ ৪ টি । নীচে ছকের সাহায্যে বিষয়ভিত্তিক শূন্যপদ উল্লেখ করা হল ।
| বিষয় | শূন্যপদ | ধরণ |
| Geography | ১ জন ( অসংরক্ষিত ) | আপার প্রাইমারি শিক্ষক |
| Pure Science | ১ জন ( ওবিসি) | আপার প্রাইমারি শিক্ষক |
| Sanskrit | ১ জন ( অসংরক্ষিত – ই সি) | আপার প্রাইমারি শিক্ষক |
| Physical Science | ১ জন ( তপশিলি জাতি ) | মাধ্যমিক শিক্ষক |
শিক্ষাগত যোগ্যতা –
Geography , Pure Science এবং সংস্কৃত পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বি.এড অথবা ডি.এল.এড ডিগ্রি ।
ফিজিক্যাল সাইন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বি.এড ডিগ্রী ।
নিয়োগের ধরন –
স্থায়ী পদে এই শিক্ষক নিয়োগ হতে চলেছে ।
আরও পড়ুনঃ Gramin Dak Sevak Recruitment 2023 : ভারতীয় ডাকঘরে হাজার হাজার নিয়োগ , যোগ্যতা মাধ্যমিক পাশ । বেতন ২৪ হাজার ।
বেতন –
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে এই বেতন দেওয়া হবে ।
বয়স –
ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ।
নিয়োগ পদ্ধতি ( Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith ) –
সরাকারি নিয়ম অনুসারে তিনটি ধাপে যথা – শিক্ষাগত যোগ্যতার স্কোর , লিখিত পরীক্ষা , এবং পারসোনালিটি টেস্টের মাধ্যমে এই নিয়োগ করা হবে ।
১. শিক্ষাগত যোগ্যতা –
শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর তথা আকাডেমিক এবং প্রফেসনাল কোর্সে প্রাপ্ত নম্বরের উপর মোট ৩৫ নম্বর থাকবে ।
২. লিখিত পরীক্ষা –
নীচে লিখিত পরীক্ষা সংক্রান্ত তথ্য দেওয়া হল
লিখিত পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে । লিখিত পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষায় । দুটি পার্টে এই পরীক্ষা নেওয়া হবে । যথা –
প্রথম পার্ট – এই অংশে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে । মোট প্রশ্ন থাকবে ৪৫ নম্বরের ।
দ্বিতীয় পার্ট – এই অংশে শিক্ষার মূল্যবোধ তথা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আদর্শ সংক্রান্ত । মোট ১০ নম্বরের প্রশ্ন থাকবে ।
পারসোনালিটি টেস্ট –
পারসোনালিটি টেস্টে মোট ১০ নম্বর থাকবে । যার মধ্যে ভাইভাতে থাকবে ৫ নম্বর এবং ক্লাসরুম ডেমোস্ত্রেশনে থাকবে ৫ নম্বর ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join Now
নিয়োগের তিনটি ধাপে অর্থাৎ আকাদেমিক স্কোর , লিখিত পরীক্ষা এবং পারসোনালিটি টেস্ট বরাদ্দ নম্বর ছকের সাহায্যে দেখানো হল । যথা –
| নিয়োগের ধাপ | নম্বর | বিস্তারিত তথ্য |
| শিক্ষাগত যোগ্যতা | ৩৫ নম্বর | এক্ষেত্রে আকাদেমিক এবং প্রফেশনাল কোর্সে প্রাপ্ত নম্বরের উপর স্কোর দেওয়া হবে । |
| লিখিত পরীক্ষা | ৫৫ নম্বর | ১. বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে । ৪৫ নম্বরের প্রশ্ন থাকবে । ২. শিক্ষার মূল্যবোধ তথা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আদর্শ । প্রশ্ন থাকবে ১০ নম্বরের |
| পারসোনালিটি টেস্ট | ১০ নম্বর | ১. ভাইভাতে ৫ নম্বর ২. ক্লাসরুম ডেমোস্ত্রেশনে থাকবে ৫ নম্বর |
| মোট | ১০০ নম্বর |
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অফলাইনে ।নীচে ধাপগুলি বলা হল । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন । আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন পত্রের নমুনা ডাউনলোডের লিঙ্ক প্রতিবেদনটির শেষে দেওয়া হল ।
২. এবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আডমিট কার্ডের নমুনাটি ডাউনলোড করে 75 GSM A4 কাগজের উপর প্রিন্ট করে নিন ।
২. এবার আবেদন পত্র ও আডমিট কার্ডটি যথাযথভাবে পূরণ করে আবেদন পত্রের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট সংযুক্ত করুন করুন । নিচে কি কি ডকুমেন্ট জমা দেবেন তার তথ্য দেওয়া হল ।
আরও পড়ুনঃ Nasirabad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারের এই সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা পঞ্চম শ্রেণী । সর্বাধিক বেতন ৫৬২০০ টাকা
৩. আবেদন ফি এর রিসিপ্ট সংযুক্ত করুন । আবেদন ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল ।
৪. এবার নিজের নাম ঠিকানা এবং কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেই সংক্রান্ত তথ্য একটি খামের উপর লিখে ২৫ টাকা পোস্টাল স্ট্যাম্প সাটিয়ে সেটি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে দিন ।
৫. এবার আবেদন পত্র , পুরন করা অ্যাডমিট কার্ড , যাবতীয় ডকুমেন্ট এবং নিজের নাম ঠিকানা লেখা খাম সমস্তকিছু সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিন ।
কি কি ডকুমেন্ট সংযুক্ত করবেন ?
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টগুলির জেরক্স সংযুক্ত করবেন ।
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ।
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও এডমিট কার্ড ।
৩. সরকার স্বীকৃত কোন একটি পরিচয় পত্র ।
৪. কাস্ট সার্টিফিকেটের জেরক্স ( যদি থাকে ) ।
৫. টেট পাশের সার্টিফিকেট ( আপার প্রাইমারি )
৬. যেখান থেকে বি.এড অথবা ডি.এল.এড করে তার প্রিন্সিপ্যালের রিকগনিশন লেটার ।
৭. চাকুরিজীবীদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট ।
৮. EC সার্টিফিকেট ইস্যু বাই ডিএম ( শুধুমাত্র Sanskrit শিক্ষক পোস্টের জন্য )
এসম্পর্কিত বিস্তারিত তথ্যে জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
আবেদন ফি –
জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা । তপশিলি জাতি /উপজাতি/PH প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং ওবিসি (A/B) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৪০০ টাকা ধার্য করা হয়েছে ।
আবেদন ফি জমা করতে হবে । নিচের দেওয়া নির্দিষ্ট আকাউন্ট এ । আবেদন ফি জমা দেওয়ার পেমেণ্ট রিসিপ্ট আবেদন পত্রের সাথে পাঠাতে হবে । নীচে পেমেন্ট আকাউন্ট ডিটেইলস দেওয়া হল ।
Secretary, Batikar Abhedananda Vidyapith (H.S.)
payable at PASCHIM BANGA GRAMIN BANK,
Batikar Branch
A/C No. 11770110124591,
IFSCode – UCBA0RRBPBG,
MICR Code -731831820
আবেদন পত্র প্রেরণের শেষ তারিখ –
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত ৩০ শে জানুয়ারি ২০২৩ তারিখে । সেই হিসেবে ১৯ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে আবেদন পত্র পৌছাতে হবে । এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা –
নির্দিষ্ট সময়ের মধ্যে নিচের ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন । যথা –
Address for Correspondence –
Secretary, Batikar Abhedananda Vidyapith (H.S.)
P.O.—Batikar, Dist. – Birbhum,
Pin-731121
Email ID – bavbatikar@gmail.com
Contact – 9734288174 , 9732088180
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
অফিসিয়াল নোটিফিকেশন – Click To Download
আবেদন পত্রের নমুনা – Click To Download
অ্যাডমিট কার্ড ডাউনলোড – Click To Download
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join Now
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


