
Top 5 Business Idea Can Change Your Life : এই পাঁচটি ব্যবসার আইডিয়া আপনার জীবন বদলে দিতে সক্ষম
নতুন বছরের শুরুতেই খবর আসছে দেশে বেকারত্বের সংখ্যা দীর্ঘ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ রয়েছে । এমতাবস্থায় সরকারী চাকরির ভরসা করা খুবই ঝুকিসম্পন্ন । আবার অনেকে চাকরি মানে অন্যের গোলামি করা বোঝেন । সেক্ষেত্রে অনেকেই চান একটি স্বাধীন ব্যবসা । কিন্তু সেখানে দুটি সমস্যায় মানুষ পরেন ।
Join Our Whatsapp Group – Click Here
প্রথমত কিসের ব্যাবসা শুরু করবেন ? অন্যদিকে একজন বেকারের হাতে বেশি পয়সা না থাকায় পুঁজির সমস্যা দেখা যায় ।তাই আপনাদের সামনে নিয়ে এলাম মাত্র ৫ থেকে ১০ হাজার টাকার পুঁজিতে নতুন কিছু ইউনিক ব্যবসার সুলুক সন্ধান ।
আরও পড়ুনঃ Bangla Sahayata Kendra Job 2023 : বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে চাকরি পাবেন । জানুন বিস্তারিত তথ্য
নতুন বছরে আপনাদের জন্য নিচে দশটি কম পুঁজির ব্যবসার সন্ধান দিচ্ছি । তবে এখানে আপনাকে বেছে নিতে হবে আপনার আগ্রহ কোনদিকে তার উপর ।এবং সেইমত আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন ।
যেহেতু এই সব ব্যবসায় বিনিয়োগ কম তাই বাস্তবে আপনি বিক্রি করবেন আপনার দক্ষতা আর শ্রম। তো চলুন জেনে নেওয়া যাক এমন দশটি ব্যবসার আইডিয়া যা আপনি ৫ থেকে ১০ হাজার পুঁজিতে শুরু করতে পারবেন ।
1. অনলাইন শিক্ষকতা –
যদি আপনি শিক্ষকতা করতে ভালোবাসেন সেক্ষেত্রে এবার বাড়িতে পড়ানোর অভ্যাস ছাড়ুন । কারণ আগামিদিনে অনলাইনে শিক্ষকতায় ভবিষ্যৎ হতে চলেছে । অনলাইনে শিক্ষকতার মজার বিষয় হল শুধু যে পড়াশোনা তাই নয় , যদি আপনার কোন বিশেষ বিষয়ে দক্ষতা থাকে তা সে পড়াশোনা হোক , বা হোক নাচ , গান , কিংবা অন্য কোন দক্ষতা ।
তাহলে সেই বিষয়টির উপরই আপনি অনলাইন শিক্ষা দিতে পারেন । বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা শিক্ষা নেবেন । এবং আপনিও বাড়িতে বসেই শিক্ষা দিতে পারবেন । অনলাইনে শিক্ষকতা করার জন্য আপনি ইউটিউব চ্যানেল ছাড়াও গুগুল মিট বা জুম মিটিং এর মত ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলির সাহায্য নিতে পারেন ।
Join Our Whatsapp Group – Click Here
অনলাইনে শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনি চাইলে বিভিন্ন এডূকেশনাল প্লাটফর্মে বিভিন্ন কোর্স আপলোড কোড়েও বিক্রি করতে পারেন । সেক্ষেত্রে আপনার কোর্সের বিষয় হতে পারে অঙ্ক, বিজ্ঞান, ভাষা শিক্ষার পাশাপাশিই আঁকা, প্রোগ্রামিং, বাদ্যযন্ত্র বাজানো, মার্কেটিং, ফটোগ্রাফি, ব্যবসা ইত্যাদি ।এছাড়াও আপনি কোন বিষয় সম্পর্কে আপনার ভিডিও লেকচারও বিক্রি করতে পারেন ।
2. ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুর গাইড –
ঘুরতে কে না ভালোবাসে ! কিন্তু সকলে কিভাবে যাবেন , যেখানে যাবেন সেখানে কোন হোটেলে থাকবেন , কোন বিশেষ জায়গাগুলি দেখবেন ! এটা হয়ে দাড়ায় প্রশ্ন । আর সেখানেই আসে ট্রাভেল এজেন্সি এবং ট্যুর গাইডের কাজ । বাসের টিকিট বুকিং , ট্রেনের টিকিট , হোটেল বুকিং এর কাজ করে ভালো আয় করতে পারেন ।
আরও পড়ুনঃ New Guidelines Over Swastha Sathi Scheme 2023 : নতুন বছরে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে দেওয়া হল নতুন নির্দেশ ।
এক্ষেত্রে মূলধনের বেশি প্রয়োজন নেই । অফিস , স্কুল , কলেজ বিভিন্ন সংস্থার তরফে নিয়মিত ভ্রমণ করানো হয় । সেক্ষেত্রে সেই কাজগুলি ধরতে পারলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে ।
3. খাবারের হোম ডেলিভারি:
বর্তমানে একটি অন্যতম ব্যবসা হল খাবারের হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি । ব্যস্ততার যুগে বর্তমানে বাড়িতে রান্না করা অনেকেই পছন্দ করেন না , অন্যদিকে হোটেলের অস্বাস্থ্যকর খাবার , সাথে তার আকাশ ছোঁয়া দাম । আর এই কারনেই বর্তমানে জনপ্রিয় হচ্ছে খাবারের হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি ।
নিজের হাতের সুস্বাদু রান্না তৈরি করে পৌঁছে দিন বাড়িতে বাড়িতে বা কোন অফিসে । এতে পুঁজিরও বেশি প্রয়োজন নেই , এবং বর্তমানে প্রতিযোগিতাও কম ।স্বল্প বিনিয়োগে ৫ থেকে ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা।
৪. অনলাইনে হস্তশিল্প সামগ্রী বিক্রি:
হস্তশিল্পের চাহিদা দেশ তথা বিশ্বজুড়ে রয়েছে । অন্যদিকে আমাদের দেশ তথা রাজ্য হল হস্তশিল্পের খনি । প্রায়ই প্রতিটি জেলাতেই কোন না কোন হস্তশিল্প প্রসিদ্ধ । এমতাবস্তায় সেইসকল হস্তশিল্পের গ্রামীণ শিল্পীরা অনেক কম দামে তাদের জিনিস বিক্রয় করে থাকে । আপনি তাদের থেকে কম দামে কিনে অনালাইনে সেগুলিকে অনেক বেশি দামে বিক্রি করতে পারেন ।
Join Our Whatsapp Group – Click Here
আপনি আমাজন বা ফ্লিপকার্টের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন । অথবা নিজের একটি ওয়েবসাইট তৈরি করেও ব্যবসা শুরু করতে পারেন । আমাদের তরফে অনে কম খরচে ওয়েবসাইট তৈরি করে দেওয়া হয় । এই ব্যবসা শুরু করার জন্য আপনার পুজি ৫ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন ।
৫. বিউটিশিয়ান ও মেকআপ আর্টিস্ট :
অনেক মহিলার মধ্যেই নিজে সাজা ও অন্যকে সাজানো একটি জন্মগত দক্ষতা থাকে । এই দক্ষতাকে বাড়ানোর জন্য ৩ থেকে ৬ মাসের বিউটিশিয়ান কোর্স করে নিজেকে প্রফেসনাল করে তুলুন । এবং বাড়িতে গিয়ে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, অয়েল ম্যাসাজ বা ওয়্যাক্সিংয়ের মতো পরিষেবা দিন । এছাড়াও বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠানগুলি ধরলে আপনার হাতে মোটা টাকা আসার সম্ভাবনা ।
অনেকেই বর্তমানে বিউটি পার্লারে এত ভিড় পছন্দ করেন না । সেক্ষেত্রে বাড়িতে গিয়ে পরিষেবা দিলে আপনার চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকবে । এবং এই ব্যবসা শুরু করতেও অত্যন্ত কম পুঁজির প্রয়োজন । পরিষেবার মান ভাল হলে লোক মুখেই প্রচার হবে। তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটও। ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন।
আরও পড়ুনঃ Data Entry Operator Job 2023 : রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় আকর্ষণীয় বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
বর্তমানে আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে একটি ইকমার্স ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক । এটি আপনার প্রচার বাড়ানোর সাথে সাথে বিশ্বাসযোগ্যতাঅ বাড়িয়ে তোলে । যেকোন কোম্পানি একটি ইকমার্স ওয়েবসাইট বানাতে প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে । কিন্তু আমাদের তরফে আপনাদের জন্য বিশেষ অফার । অনেক কম খরচে আমরা ইকমার্স ওয়েবসাইট বানিয়ে দিয়ে থাকি ।
অত্যন্ত কম মুল্যে নিজের একটি ওয়েবসাইট বানানোর জন্য Whatsapp করুন 7551067843 নম্বরে অথবা নিচের ল্যান্ডলাইন নম্বরে কল করে নিন ।
Landline No – 03463 296 702
এইধরনের শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , রেল , ব্যাঙ্ক তথা রাজ্য এবং দেশের ট্রেণ্ডিং খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । নিচে লিংক দেওয়া হল –
Join Our Whatsapp Group – Click Here
- Platinum Diamond Rings UK: The Ultimate Guide to Luxury and DurabilitySpread the love When it comes to purchasing an engagement ring, wedding band, or special piece of jewelry, platinum diamond rings stand out for their unrivaled luxury, timeless beauty, and exceptional durability. Platinum, a precious metal that is both rare and enduring, is the perfect complement to the brilliance of diamonds, creating an elegant …
- White Diamond Engagement Rings: The Ultimate Symbol of Love and EleganceSpread the love When it comes to choosing the perfect engagement ring, few gemstones can rival the timeless elegance and enduring appeal of a white diamond. White diamonds have long been a symbol of purity, love, and commitment, making them the ideal choice for one of the most significant pieces of jewelry you’ll ever …
- Buy Diamonds for Investment: A Comprehensive Guide to Building Wealth with DiamondsSpread the love When most people think of buying diamonds, they envision engagement rings, anniversary gifts, or luxurious jewelry pieces. However, diamonds have also become a popular investment asset in recent years. As a tangible and timeless commodity, diamonds offer unique advantages for those looking to diversify their investment portfolio and protect their wealth. …
- Best Diamond Investment: A Guide to Building Wealth with DiamondsSpread the love Diamonds are often seen as symbols of beauty, elegance, and luxury, but did you know that they can also be a smart investment? Over the years, diamonds have gained recognition as one of the best ways to store wealth and preserve value. Whether you’re looking to diversify your investment portfolio or …
- High-End Diamond Rings: A Timeless Investment in Luxury and EleganceSpread the love When it comes to celebrating special moments, few pieces of jewelry can match the allure of high-end diamond rings. Known for their exceptional quality, sophisticated design, and timeless beauty, these rings serve as a lasting symbol of love, commitment, and status. Whether you’re purchasing an engagement ring, an anniversary gift, or …


