
WB Primary Tet 3rd List Published by West Bengal Primary Board?
WB PRIMARY TET: প্রতিদিনের অভ্যাসমত আজ সকালেও গুগুল খুলে একটু সার্চ করা শুরু করলাম ।
বি.দ্রঃ- এটি সম্পুর্ন ব্যক্তিগত ওয়েবসাইট । সকলকে সাহায্যের উদ্দেশ্যে তৈরি ।

আজ সার্চ বারে লিখলাম WB Primary Tet । সাথে সাথে Google আমাকে লক্ষ লক্ষ ফলাফল দেখালো তার ব্রাউজারে । তবে সবার মত আমারও চোখে পড়লো প্রথম রেজাল্টটিতে । এবং এটি দেখার সাথে সাথে আমি আনন্দিত হয়ে উঠলাম ।

ভাবছেন আমি কি দেখে এত আনন্দিত হয়ে উঠলাম ? আমি দেখলাম West Bengal Primary Tet এর 3rd list প্রকাশিত হয়েছে । আহা ! একটু দাড়িয়ে যান মহাশয় ! যারা খুব আনন্দিত হয়ে রেজাল্ট দেখার জন্য গুগল খোলার কথা ভাবছেন , তাদের করজোড়ে অনুরোধ লেখাটি সম্পুর্ন পড়ুন । নাহলে হয়ত আপনার জন্য বড় বংশী অপেক্ষা করছে ।

আমি সাথে সাথে সেই লিঙ্কে ক্লিক করলাম । এবং দেখলাম সেখানে প্রাইমারী টেট এর রোল নাম্বার এবং নিজের নাম লেখার জায়গা রয়েছে । তার নিচে রয়েছে SUBMIT এবং RESET বোতাম ।
নিজের রোল নাম্বার নির্দিস্ট জায়গায় দিতে গিয়ে আমার মনে পড়লো ও হরি ! আমি তো wb primary tet পরীক্ষাতেই বসিনি । তারপর মন হল না একটু সমাজ সেবা করা যাক ।

সমাজসেবার উদ্দেশ্যে আমি যখন এই খবরটি whatsapp , facebook সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা ভাবছি , তখন আমার চোখে পড়ল সার্চ রেজাল্টটির দিকে । নিশ্চয়ই আপনারাও সেটিকে সেভাবে নজর দেননি এখনও ।
West Begal Priamry Tet Syllabus – CLICK HERE
ভালো করে দেখুন প্রথম যে রেজাল্টটি দেখাচ্ছে তার পাশে ছোট্ট করে লেখা রয়েছে ADD . আবার তার সাথে একটি মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে । তা বাপু সরকারের কি দায় পড়ল যে west bengal primary tet এর 3rd list প্রকাশিত হয়েছে তার বিজ্ঞাপন দেওয়ার ।
আমাদের রাজ্যে এত আকাল পড়ে গেছে যে মানুষ আর চাকরি করতে চাইছে না ! তার জন্য আবার বিজ্ঞাপন দিতে হচ্ছে তাও আবার সরকারিভাবে !

যেমন ভাবা তেমন কাজ । এবার আমি রাজা হরিশচন্দ্র থেকে ফেলুদা হয়ে গেলাম । আচ্ছা কেন বিজ্ঞাপন দিতে হচ্ছে সরকারকে ? আমি ওয়েবসাইটটি একটু ভালো করে যাচাই করা শুরু করলাম । ওয়েবসাইটটির প্রতিটি পেজই তো খুলছে ।
সব তথ্যই তো সেখানে রয়েছে সরকারি ওয়েবসাইটের মতোই । শুধুমাত্র নোটিফিকেশনগুলিতে ক্লিক করলে 404 error দেখাচ্ছে ।এরকম তো হওয়া উচিত নয় !
এরপর আমার নজর গেল Domain address এর দিকে । ব্যাস ! কেল্লা ফতে । ফেলুদা রহস্য আবিস্কার করে ফেললো ।

তো আমি যতই ফেলুদা হয়না কেন হরিশচন্দ্রের যে ছোঁয়া আমার রক্তে , তাই আপনাদেরকেও একটু দেখায় ।
ভালো করে লক্ষ্য করুন domain address টি । আর তার সাথে ভালো করে লক্ষ্য করুন দ্বিতীয় যে রেজাল্টটি google এ দেখাচ্ছে তার domain address টি ।

আসলে দ্বিতীয় যে রেজাল্টটি দেখাচ্ছে সেটি হল West Bengal Board of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইট । আর প্রথম যেটি দেখাচ্ছে পাশে যার ADD বলে লেখা আছে সেটি হল কোন এক মহা ধান্দাবাজ জোচ্চোর হনুমানের ।

wb primary tet 3rd list বেরিয়েছে বলে বিজ্ঞাপন দিয়ে নিজের মোবাইল নাম্বারও দিয়ে রেখেছে । সেই নাম্বারে কেউ কল করলেই রাম নাম সত্য হে ! চাকরির দেওয়ার নাম করে টাকা খেয়ে সব লোপাট করে দেবে ।
কত বড় বুকের পাটা থাকলে এরকম হুবহ একটি সরকারি ওয়েবসাইটের নকল করে মানুষকে ঠকানো যায় ? কত বড় বুকের পাটা থাকলে সরকারের এত প্রচার সত্ত্বেও cyber crime করা যায় ?
আমি তো এটাও শুনেছি কিছু অসৎ মানুষ TET প্রার্থীদের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে এইধরণের ফেক ওয়েবসাইটে সেই প্রার্থীর নাম তুলে দিচ্ছে । এবং সেই প্রার্থী ভাবছে তার নাম প্যানেলে চলে এসেছে ।এর পেছনে তৈরি হওয়া এত বড় চক্রান্ত তার অজানায় থেকে যাচ্ছে ।
আমি আরও একটু রিসার্চ করলাম এবং দেখলাম ওয়েবসাইটটি কেনা হয়েছে ২৬ শে ডিসেম্বর ২০১৯ তারিখে । তবে সেই জোচ্চোর ঠকবাজ হনুমান নিজের সম্পুর্ন তথ্য লুকিয়ে রেখেছে । তাই সেইসমস্ত তথ্য আমার মত ব্যক্তিগত মানুষের পক্ষে বের করা সম্ভব নয় । তবে সরকার চাইলে সেকেন্ডে বের করতে পারে ঐ ফেক ওয়েবসাইট টির মালিকের সম্পুর্ন তথ্য ।
West Bengal Primary tet online mock test – CLICK HERE
তো এখন কথা হল সরকারের নাকের ডগায় এই ধরনের জোচ্চোরি চলছে । আর সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে । অথবা এটাও হতে পারে সরকার অন্য কোন গুরুত্বপুর্ন কাজে ব্যস্ত রয়েছে ! তা সরকার ঘুমাক অথবা ব্যস্ত থাক একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব বিষয়টি সরকারের নজরে আনা । এবার প্রশ্ন হল কিভাবে আনবেন ? এই লেখাটি সর্বত্র শেয়ার করুন ।
আরে বাবা আপনি তো বিপদমুক্ত হলেন এবার আপনিও একটু হরিশচন্দ্র হয়ে লেখাটি শেয়ার করে ফেলুন না । হয়ত আপনার একটি শেয়ার একজনের বড় ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারবে ।
আজ ২১ শে মার্চ ২০২০ তারিখ সকাল বেলা এই খবর প্রকাশিত হয় আমাদের ওয়েবসাইটে । এবং এই খবরটি সোশ্যাল মিডিয়ায় এতটাই ছড়িয়ে যায় যে বিকেলের মধ্যেই ঐ West Bengal Primary Tet 3rd list প্রকাশের বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয় গুগল থেকে ।
তাই এখন যদি আপনি গুগলে সার্চ করেন হয়ত আর ঐ ওয়েবসাইট টিকে দেখতে পাবেন না । কিন্তু বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হলেও ওয়েবসাইটটি এখনও লাইভ রয়েছে ।
প্রাইমারী টেট সংক্রান্ত সকল সাহায্যের জন্য এখানে ক্লিক করুন ।
CLICK HERE – West Bengal Primary Tet Environmental Studies Mock test
CLICK HERE-West Bengal Primary Tet Child Psychology Online Mock Test
সাম্প্রতিক পোস্ট সমূহ
- Health Depertment Job 2025 : স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
- Swachh Bharat Mission Job 2025 : স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ
- ASHA Karmee Recruitment 2025 : রাজ্যের এই ব্লকে আশাকর্মী নিয়োগ
- Data Manager Career 2025 : বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ
- Group D Recruitment 2025 : ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- ST JOSEPHS CONVENT SCHOOL Recruitment : সেন্ট জোসেফ স্কুলে কর্মী নিয়োগ
- DM Office Job 2025 : জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
- Office Assistant Recruitment 2025 : শক্তি সাধন প্রকল্পে কর্মী নিয়োগ
- DPMU Job News 2025 : কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- Laboratory Technical Job : মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রে কর্মী নিয়োগ
- Health Department Jobs 2025 : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- DSSSB Vacancy 2025 : ডিএসএসএসবি -তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- TMC Recruitment 2025 : টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগ
- DSSSB Recruitment 2025 : দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডে নিয়োগ
- Visva Bharati Haring 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- DHFWS Job 2025 : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী নিয়োগ
- Visva Bharati University Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতীতে নিয়োগ
- Data Manager Job 2025 : এই জেলার কন্যাশ্রী বিভাগে কর্মী নিয়োগ
- Cook Job Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে হোস্টেলে কর্মী নিয়োগ
- Hostel Job 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে হোস্টেলে কর্মী নিয়োগ
- Helper Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে আশ্রম হোস্টেলে কর্মী নিয়োগ
- DMMU Vacancy 2025 : আনন্দধারা জেলা অফিসে কর্মী নিয়োগ
- BECIL Job 2025 : বেসিলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ


